1: ৮৯৭৬. হাসান (র.) হতে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, যে দাসীর । ব্বামী আছে তাকে বিক্রি করলেই সে তালাক হয়ে যাবে। Le ৮৯৭৭. অন্য এক সনদে বর্ণিত আছে, উবায় ইব্ন কা’ব, জাবির ইব্ন আবদুল্লাহ্ এবং আনাস _ ই্বৃন মালিক (রা.) বলেছেন, দাসীকে বিক্রি করাই তার জন্য তালাক । 8 ৮৯৭৮. কাতাদা (র.) থেকে বর্ণিত, আছে, উবায় ইব্ন কাব, জাবির এবং আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (র.) বলেছেন, দাসীকে বিক্রি করাই তার জন্য তালাক ৮৯৭৯, অপর সূত্রে আবদুল্লাহ্ (র.) বলেছেন, দাসীকে বিক্রি করাই তার জন্য তালাক । ৮৯৮০. অপর এক সূত্রে আবদুল্লাহ্ (র.) থেকে বর্ণিত, তিনি বলেন, দাসীকে বিক্রি করাই তার জন্য তালাক । ৮৯৮১. অন্য এক সনদে আবদুল্লাহ্ (র.) হতে অনুরূপ একটি বর্ণনা রয়েছে। ৮৯৮২. আবদুল্লাহ্ (র.) হতে আরও একটি সূত্রে অনুরূপ একটি বর্ণনা রয়েছে। ৮৯৮৩. হযরত ইব্ন আব্বাস (র.) থেকে বর্ণিত, তিনি বলেন, দাসীদের তালাক ছয় প্রকার $ (১) দাসীকে বিক্রি করলে, (২) তাকে মুক্ত করে দিলে, (৩) হিবা করে দিলে, (৪) তাকে তার দায়িত্ব হতে অব্যাহতি দিলে, (৫) স্বামী তালাক দিলে (৬) দাসীকে উত্তরাধিকারী বানালে । ৮৯৮৪, উবায় ইব্ন কাব (রা.) হতে বর্ণিত তিনি বলেছেন, দাসীকে বিক্রি করাই তার জন্য তালার্ক । ৮৯৮৫. হাসান (র.) হতে বর্ণিত, তিনি বলেন, দাসীকে বিক্রি করাই তালাক । ৮৯৮৬. আবু কিলাবা (র.) হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি দাসীকে খরিদ করে, সে তার জন্য হালাল । ৮৯৮৭. হাসান (র.) হতে বর্ণিত, তিনি বলেন দাসীকে বিক্রি করলে সে তালাক হয়ে যায় । ৮৯৮৮. অপর এক সূত্রে হাসান (র.) হতে বর্ণিত, তিনি বলেন, দাসীকে বিক্রি করাই তালাক । ৮৯৮৯. ইব্ন মাসউদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, দাসীর ক্রেতাই তার মালিক । ৮৯৯০. ইবরাহীম (র.) হতে বর্ণিত, তিনি বলেছেন, দাসীকে বিক্রি করাই তার তালাক । ইব্রাহীম (র.) জিজ্ঞাসা করা হলো, বিক্রিই কি? উত্তরে তিনি বললেন, তার সে অবস্থা হবে যে সম্পর্কে আমি কিছু বলতে চাই না । অন্যান্য তাফসীরকারগণ বলেন ৩৬৫০২। -এর অর্থ পবিত্র সধবা নারী সকল । তারা আয়াতের ব্যাখ্যায় বলেন, তোমাদের জন্য সকল সধবা নারী হারাম । তবে তোমাদের দাসীরা তোমাদের জন্য হালাল । আর নারীগণের মধ্যে এক হতে চারজন নিকাহ, মহর, ওলী এবং সাক্ষ্য স্থাপনের মাধ্যমে বৈধ । Wwww.almodina.com
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।