তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ তাফসীরে তাবারী শরীফ এবং ষাদের স্বামীকে আমরা চিনি, তাদের সাথে মিলিত হব কি ভাবে ? বর্ণনাকারী বলেন, এমতাবস্থায় আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয় । ৮৯৭০. আবু সাঈদ খুদরী (রা.) হতে আরো একটি সূত্রে বর্ণিত আছে যে, আমরা আওতাসের যুদ্ধে যে সকল নারী বন্দী করেছিলাম, তারা সবাই সধবা ছিল। তাদের স্বামী থাকার কারণে আমরা তাদের সাথে মিলিত হতে অপন্দ করি। এ ব্যাপারে রাসুল (সা.)-কে আরয করলাম । তখন আলোচ্য আয়াতটি নাযিল হয়। এরপর আমরা তাদের হালাল মনে করলাম । ৮৯৭১. আবু সাঈদ খুদরী (রা.) হতে অন্য এক সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি আওতাসের যুদ্ধ ক্ষেত্রে অংশ গ্রহণ করি। যুদ্ধে মুসলমানদের হাতে কিছু সংখ্যক সধবা নারী বন্দী হয়। বর্ণনাকারী বলেন, এমতাবস্থায় আলোচ্য আয়াত অবতীর্ণ হয়! তিনি আরও বলেন, এ আয়াত নাযিল হওয়ার পর আমরা তাদের হালাল জানি। অন্যান্য তাফসীরকারগণ বলেছেন, এখানে ১৬০৯] -অর্থ সমস্ত সধবা নারী, অর্থাৎ যে সকল নারীর স্বামী আছে, তারা তাদের নিজ নিজ স্বামী ব্যতীত অন্যান্যদের জন্য হারাম, তবে যে নারীর স্বামী আছে সে নারী দাসী হিসাবে যদি অন্যের মালিকানায় থাকে এবং সে দাসীকে যদি কোন ক্রেতা তার প্রভুর নিকট হতে খরিদ করে নেয়, তবে সে তার ক্রেতার জন্য হালাল হয়ে যাবে। দাসীর প্রভু তাকে বিক্রি করলেই স্বামীর সাথে তার বিয়ে বাতিল হয়ে যাবে। যারা এ মত পোষণ করেন ৪ ৮৯৭২. আবদুল্লাহ্‌ (রা.) হতে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, সকল সধবা নারী তোমার জন্য হারাম । তবে যখন যে দাসীকে তুমি বিয়ে করবে অথবা তুমি যার মালিক হবে, তখন সে তোমার জন্য হালাল । ৮৯৭৩, ইব্রাহীম (র.) হতে বর্ণিত, যে দাসী, তার স্বামী থাকাবস্থায় বিক্রয় হয়ে গিয়েছে, তার হুকুম সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে আবদুল্লাহ্‌ (রা.) বলেন, তাকে বিক্রি করার অর্থই হলো তাকে তালাক দেয়া । একথা বলে তিনি আলোচ্য আয়াতখানি পাঠ্ঠ করেন। ৮৯৭৪. আবদুল্লাহ্‌ (রা.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বলেন । তুমি যে দাসীকে তার প্রভুর নিকট থেকে খরিদ করবে, সে ব্যতীত সরুল সধবা তোমার জন্য হারাম ৷ তিনি আরও বলতেন, দাসীকে বিক্রয় করার অর্থই হলো তাকে তালাক দেয়া । ৮৯৭৫. ইবৃনুল মুসায়্যিব (র.) হতে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, যে সকল নারীর স্বামী আছে, তাদেরকে বিয়ে করা হারাম, তবে যে নারী তোমার দাসী হিসাবে আছে, সে তোমার জন্য হালাল, তাকে বিক্রি করাই তার জন্য তালাক ৷ মু‘আম্মার বলেছেন, হাসান (র.) অনুরূপ বলেছেন। Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।