সূরা নিসা ৪ ২৪ ১৪৭ ৮৯৬৩. অপর এক সূত্রে হযরত ইব্ন আব্বাস (রা.) হতে বর্ণিত আছে, আলোচ্য আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যে নারীর স্বামী আছে সে তোমার জন্য হারাম। তবে তোমাদের অধিকারভুক্ত কোন দাসীর স্বামী যদি দারুল হরবে থাকে আর যদি সে সন্তান সম্ভবা না হয়, তা হলে সে দাসী তোমার জন্য হালাল । ৮৯৬৪. আবু কুলাবা (র.) হতে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তুমি যদি কোন নারীকে যুদ্ধের সময় বন্দী কর আর তার স্বামী যদি দারুল হ্রবে থাকে তবে সে নারী তোমার জন্য হালাল । ৮৯৬৫. আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইব্ন যায়দ (র.) বলেছেন, আল্লাহ্ পাক ইরশাদ করেছেন যে, যে সকল স্বাধীনা নারীর স্বামী আছে, তাদেরকে বিয়ে করা হারাম, কিন্তু যুদ্ধবন্দী যে নারী তোমার অধিকারভুক্ত সে নারী সধবা হওয়া সত্ত্বেও তাকে বিয়ে করা তোমার জন্য হারাম হবে না। ইবৃন যায়দ (র.) বলেছেন, তার পিতা প্রায়ই এ কথা বলতেন। ৮৯৬৬. মাকহুল (র.) হতে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যায় 204 $0,0১। -এর অর্থ করেছেন বন্দিনী নারী । উপরোক্ত ব্যাখ্যাকারগণ তাদের ব্যাখ্যার সূত্র ও উৎস সম্পর্কে বলেছেন যে, আওতাসের যুদ্ধে মুশরিকদের যে সকল নারী বন্দী হয়েছিল, তাদের সম্বন্ধে এ আয়াতটি নাযিল হয়েছে। নিম্নে উল্লেখিত হাদীসসমূহে উক্ত আয়াতের শানে নুযুল সম্পর্কে বর্ণিত আছেঃ এ সম্পর্কে বর্ণিত আছে ঃ ৮৯৬৭. আবু সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সা.) হুনায়ন’- এর যুদ্ধের সময় একদল সৈন্য আওতাস, এ পাঠিয়েছিলেন। সেখানে তারা শত্রুর সম্মুখীন হন, যুদ্ধে মুশরিকদের কিছু সংখ্যক সধবা নারী মুসলমানদের হাতে বন্দী হয়। তাদের সাথে মিলনে মুসলমানগণ. গুনাহ এর আশংকা করেন। তখন আল্লাহ্ তা'আলা এ আয়াতটি নাযিল করেন- GCN SELL Yh Cll Sa SE, -অৰ্থাৎ তাদের ‘ইদ্দত (নিদিষ্ট সময়) শেষ হওয়ার পর তারা তোমাদের জন্য হালাল । ৮৯৬৮. অপর এক সনদে আবূ সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত আছে যে হযরত নবী (সা.) হুনায়নের যুদ্ধের সময় এক দল সৈন্যকে যুদ্ধ করার জন্য আওতাস প্রেরণ করেন। তারা সেখানে আরবের একটি গোত্রকে পরাজিত করে তাদের কিছু সংখ্যক নারীকে বন্দী করে। কিন্তু তাদের সাথে মিলনে গুনাহ-এর আশংকা করেন। এ প্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা আলোচ্য আয়াত খানি নাঘিল করেন; এ আয়াতের সূত্র ধরেই তারা তোমাদের জন্য বৈধ হয়। ৮৯৬৯. আবু সাঈদ খুদরী (রা.) হতে অপর এক সূত্রে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা.) আওতাস-এর নারীদেরকে বন্দী করলে আমরা বললাম, হে আল্লাহ্র রাসূল! যে নারীদের বংশ Wwww.almodina.com
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।