সূরা নিসা ৪ ২৩ ১৪১ "১২৩, তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তোমাদের মাতা, কন্যা, ভগ্নী, ফুফু, খালা, ভ্রাতুষ্পুত্রী, ভাগিনেয়ী, দুধ-মাতা, দুধ-বোন, শাশুড়ী ও তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সংগত হয়েছ তার পূর্ব স্বামীর ওরসে তার গর্ভজাত কন্যা যারা তোমাদের অভিভাবকত্বে আছে, ‘তবে যদি তাদের সাথে সংগত না হয়ে থাক তাতে তোমাদের কোন অপরাধ নেই, এবং “তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের গুরসজাত পুত্রের স্ত্রী ও দু'ভগ্নীকে একত্র করা; পূর্বে যা ‘হয়েছে, হয়েছে। আল্লাহ্ পাক ক্ষমাশীল, পরম দয়ালু ৷ ₹_ ইমাম আবু জাফর তাবারী (র.) বলেন, মহান আল্লাহ্ অত্র আয়াতে ঘোষণা করেছেন যে, তোমাদের মাতাকে বিয়ে কর৷ ভোমাদের জন্য হারাম করা হয়েছে। এখানে নিকাহ বা বিয়ের কথা৷ বলা হলেও নিকাহ শব্দের কোন উল্লেখ নেই । তার কারণ বাক্যের দ্বারাই বিয়ের কথা বুঝা যায় । ৮৯৪৪. হযরত ইব্ন আব্বাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, নিজ বংশের ৭ জন এবং ‘শশুর পক্ষের ৭জনকে বিয়ে করা হারাম করা হয়েছে। এরপর তিনি Clie -হতে (UL 38 C1 042 {0 85 5 পৰ্যন্ত আয়াতটি ভিলওয়াত করে বলেন: সপ্তম জন হলেন, নারীদের মধ্য হতে তোমাদের পিতা পিতামহ যাদের বিয়ে করেছেন। ৮৯৪৫, ইবন আব্বাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, নিজ বংশের ৭ জনকে এবং শশুর পক্ষের ৭ জনকে বিয়ে করা হারাম ৷ অতঃপর তিনি উপরোক্ত আয়াত তিলাওয়াত করেন। ৮৯৪৬. অপর একটি সূত্রে ইব্ন আব্বাস (রা.) হতে অনুরূপ একটি বর্ণনা রয়েছে । ৮৯৪৭. যুহরী (র.) হতেও অনুরূপ বর্ণনা রয়েছে। ৮৯৪৮. অপর এক সূত্রে ইব্ন আব্বাস (রা. হতে অনুরূপ একটি বর্ণনা রয়েছে। ৮৯৪৯. অন্য একটি সূত্রে অনুরূপ একটি বর্ণনা রয়েছে। ----৮৯৫০, জনৈক আনসারের ক্রীতদাস আমর ইব্ন সালিম (র.) হতে বর্ণিত । তিনি বলেন, £শগত দিক থেকে ৭ জন এবং বৈবাহিক সম্পর্কের দিক থেকে ৭ জনকে বিরাহ করা হারাম করা হয়েছে। তোমাদের উপর তোমাদের মাতা, কন্যা, ভট, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, ভাগনীকে বিয়ে করা নিষিদ্ধ করা হয়েছে। এবং বৈবাহিক সূত্রে তোমাদের দুধ-মা, দুধ-বোন, তোমাদের শাশুড়ী, এবং তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে তোমরা সংগত হয়েছ তার পূর্ব স্বামীর ওরসে তার গৰ্ভজাত কন্যা, যারা তোমাদের অভিভাবকত্তে আছে । আর যদি তোমরা তাদের সাথে সংগত না হয়ে থাক, তবে তাকে বিবাহ করতে তোমাদের কোন অপরাধ নেই । তোমাদের গুরসজাত পূত্রের স্ত্রী এবং দু'বোনকে একত্রে বিবাহ্ করা নিষিদ্ধ করা হয়েছে। তবে এ ব্যাপারে পূর্বে যে ক্রুটি বিচ্যুতি হবার, তা হয়ে গেছে। তারপর আল্লাহ্ পাক ইরশাদ করেছেন, আর তোমাদের জন্য হারাম সেই সমস্ত রমণী যাদের স্বামী বর্তমান রয়েছে, তবে তোমরা যাদের মালিক হয়েছে তারা তোমাদের জন্য Wwww.almodina.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।