১৩৬ তাফসীরে তাবারী শরীফ ৮৯২৯. মুজাহিদ (র.) হতে অন্য একটি সূত্রে আরও বর্ণিত আছে যে, আল্লাহ্র বাণীতে যে দৃঢ় প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, তা হল বিয়ের সময় পুরুষের 524; শব্দ (আমি নিকাহ করলাম) বলা। ৮৯৩০. মুহাম্মদ ইব্ন কাবুল কারাধী হতে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতে উল্লেখিত প্রতিশ্রুতির অর্থে বলেন, তা হল, বিয়ের সময় পুরুঘ £:]! ৩০১.৩৪ ( আমি নিকাহ- এর মালিক হয়ে গেলাম)-এ কথা বলা । ৮৯৩১. অন্য সূত্রে মুজাহিদ (র.) বলেছেন, বিয়ের সময় নিকাহ এর শন্দ প্রয়োগ করা হল দৃঢ় প্রতিশ্রুতি I ৮৯৩২2২. ইব্ন ওহাব বলেন, ইবন খা্ায়দ (র.) আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, তা হল বিয়ের বন্ধন । ৮৯৩৩. মুজাহিদ (র.) হতে অপর সূত্রে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন, বিয়ের সময় ৩২4; শব্দটি ব্যবহার করাকেই দৃঢ় প্রতিশ্রুতি বলা হয়েছে। অন্যান্য তাফসীরকার বলেছেন, দৃঢ় প্রতিশ্রুতি দ্বারা রাসূলুল্লাহ্ (সা.) আলোচ্য আয়াতকেই বুঝিয়েছেন । অর্থাৎ তিনি ইরশাদ করেছেন, তোমরা তাদেরকে আল্লাহ্র আমানত হিসাবে গ্রহণ করোছে এবং তাদের গুপ্তাঙ্গ আল্লাহ্র কালিমা দ্বারা হালাল করে নিয়েছ। যাঁরা এমত পোষণ করেন ৪ ৮৯৩৪. ইকরামা (র.) হতে বর্ণিত, আলোচ্য আয়াতের ব্যাখ্যায় জাবিরও ইকরামা (র.) একই বাক্যে ০ 5৫2৭১, 5১১ বলেন, তোমরা তাদেরকে আল্লাহ্র আমানত হিসাবে গ্রহণ করেছ এবং আল্লাহ্র কালিমা দ্বারা তাদের গুপ্তাঙ্গ হালাল করে নিয়েছ। ৮৯৩৫. রবী হতে বর্ণিত, আলোচ্য আয়াতে উল্লেখিত দৃঢ় প্রতিশ্রুতি এর ব্যাখ্যায় তিনি বলেন, এর অর্থ হল ঃ দৃঢ় প্রতিশ্রুতি স্বামীর নিকট হতে স্ত্রীর জন্য কিভাবে নেওয়া হয়, উক্ত হাদীস দ্বারা রাসূলুল্লাহ্ (সা.) সে দিকেই ইঙ্গিত করেছেন । বিবাহে স্ত্রীকে আল্লাহ্র আমানত হিসাবে গ্রহণ করা হয়। আমানতের কোন বস্তু ব্যবহার করা যায় না। আমানতদারের কাজ হল আমানতের হিফাজত করা । কিন্তু সে স্ত্রীকে স্বামী তার নিজের ব্যহারের জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ইমাম আবু জা‘ফর তাবারী (র.) বলেন, উপরোক্ত ব্যাখ্যাসমূহের মধ্যে তাঁদের ব্যাখ্যাই ঠিক যাঁরা বলেছেন, অত্র আয়াতের মধ্যে যে প্রতিশ্ুুতির কথা বল! হয়েছে, তা হল বিয়ের সময় স্ত্রীর জন্য স্বামীর নিকট হতে প্রতিশ্রুতি গ্রহণ করা হয়। এই মর্মে যে, সে তার স্ত্রীকে ভালভাবে রাখবে অথবা ইহসানের সাথে বিদায় করে দিবে এবং এ প্রতিশ্রুতির উপর স্বামী অঙ্গীকারবদ্ধ হয়েছে। Wwww.almodina.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।