তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

সুরা নিসা ৪ ২১ ১৩৫ মহান আল্লাহ্‌র বাণী ১% 2, 535. - অত্র আয়াতাংশে উল্লেখিত 5 (প্রতিশ্রুতি বা - অঙ্গীকার) শব্দের মর্মার্থ সম্পর্কে তাফসীরকারগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ বলেছেন, ‘মীছাক' দ্বারা এখানে বিধি সম্মতভাবে স্ত্রীকে রাখার বা ভালভাবে তাকে মুক্ত.করে দেওয়ার ব্যাপারে বিবাহের সময় প্রতিশ্রণতবদ্ধ হওয়াকে বুঝানো হয়েছে। তাদের এ মতের পক্ষে আলোচনা ৪ ৮৯২১. দাহৃহাক (র.) হতে বর্ণিত, তিনি বলেন, &%% 5৫2%, 0451, -এর অর্থ হল, স্ত্রীকে যথাযথভাবে রাখা অথবা ইহসানের সাথে বিদায় করা । ৮৯২২. শাহ্‌হাক (র.) হতে অন্য সূত্রে অনুরূপ বর্ণনা রয়েছে । ৮৯২৩. কাতাদা (র.) হতে বর্ণিত, আলোচ্য আয়াতের অর্থ হল, সে অঙ্গীকার, যা আল্লাহ্‌ পাক পুরুষ থেকে নারীর পক্ষে গ্রহণের কথা বলেছেন। আর তা হলো ভালভাবে স্ত্রীকে রাখা অথবা ইহসানের সাথে বিদায় কর! । ৮৯২৪. সুদ্দী (র.) হতে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেছেন, বিয়ের সময় কনের অভিভাবক বলবে, আমি তাকে আল্লাহ্‌ পাকের আমানত হিসাবে তোমার নিকট বিয়ে দিলাম, যাতে করে তুমি তাকে ভালভাবে রাখবে অথবা ইহসানের সঙ্গে বিদায় দেবে। ৮৯২৫. কাতাদা (র.) হতে অন্য সূত্রে এ আয়াতের ব্যাখ্যায় আরও একটি বিবরণ রয়েছে । আলোচ্য আয়াতে 5৪ অঙ্গীকার, শব্দটির অর্থ হল সেই অঙ্গীকার যা আল্লাহ্‌ পাক নারীদের পক্ষে গ্রহণ করেছেন। আর তা হল স্ত্রীকে ভালভাবে রাখা অথবা ইহসানের সাথে বিদায় করা । আর মুসলমানদের মধ্যে বিয়ের সময় এ প্রথা প্রচলিত ছিল । এটি আল্লাহর নামে শপথ করে বলা হ্‌তো। - ৮৯২৬. মুহাম্মদ ইব্‌ন সীরীন (র.) হতে বর্ণিত, তিনি বলেন, আলোচ্য আয়াতের মধ্যে যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, তা হল স্বামী স্ত্রীকে বিধি-সম্মতভাবে রাখবে অথবা ইহসানের সাথে বিদায় দেবে। অন্যান্য তাফসীরকারগণ বলেন, বিবাহের সময় যে শব্দ ব্যবহার করলে স্ত্রীর গুপ্তাঙ্গ স্বামীর জন্য হালাল হয়, সে শব্দ ব্যবহার করাকেই প্রতিশ্র্তি বলা হয়েছে। ৮৯২৭. মুজাহিদ (র.) হতে বর্ণিত, আলোচ্য আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, এখানে যে প্রতিশ্ুতির কথা বলা হয়েছে, তা হল বিবাহের সময় যে শব্দ ব্যবহার করলে পুরুষের জন্য স্ত্রীদের যৌনাঙ্গ হালাল হয়ে যায়, সে শব্দ । মুছান্না (র.)-এর সনদে মুজাহিদ (র.) হতে একই বর্ণনা এসেছে। ৮৯২৮. মুজাহিদ (র.) হতে অপর সূত্রে বর্ণিত, অনুরূপ একটি বর্ণনা রয়েছে। Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।