তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

£ সূরা নিসা 8 ১৯ ১৩১ "রাসূলুল্লাহ্‌ (সা.) হতে বর্ণিত উক্ত সহীহ্‌ হাদীসে একথা সুস্পষ্ট যে, স্ত্রী যদি তার স্বামী ব্যতীত _ অন্য কারো সাথে নিজেকে লিপ্ত করে বা স্বামীর বিছানায় অন্যকে তার সাথে স্থান দেয়, তবে স্বামী সে স্রীকে নিয়ম অনুযায়ী অন্ন-বস্তর প্রদান করা বন্ধ করে দেবে। যেমন স্ত্রী যদি স্বামীর অবাধ্য "তয়, স্বামীকে মেনে না চলে. তাহলে স্বামী সে স্ত্রীকে অন্ন-বস্ত্র না দেওয়ার নির্দেশ আছে । কাজেই, "ভ্বামীর উপর স্ত্রীর হক আদায় করা! যে কর্তব্য ছিল, এমতাবস্থায় সে স্ত্রীর প্রতি স্বামীর কোন কর্তব্য নেই ৷ কাজেই সী স্বামী হতে যা পেয়েছিল (যেমন মহ্র) তা মুক্তিপণ হিসাবে স্বামীকে ফেরত দেবে এবং স্বানী তা গ্রহণ করে নেবে। স্ত্রী স্বেচ্ছায় না দিলে স্বামীর নিকট হতে সে যা নিয়েছিল. প্রয়োজনে তাকে আবদ্ধ করে তা আদায় করে নিতে পারবে । তার অতিরিক্ত আদায় করা নিষিদ্ধ এবং অতিরিক্ত কিছু গ্রহণ করবে না. নেবেও না । উপরোক্ত ব্যাখ্যার আলোকে যারা বলেছেন / ১০ £৯৬১ ৩5৮ আয়াতের এ অংশটুকু মানসূখ হয়ে গেছে, তাদের এ কথা ঠিক নয়। কারণ, যে সকল বিবাহিতা নারী স্বামী থাকাবস্থায় অন্যের সাথে অবৈধ কাজে লিপ্ত হয়, তাদেরকেই অবরুদ্ধ করতে পারবে বলে আল্লাহ্‌ তা'আলা অত্র আয়াতে ঘোষণ৷ করেছেন। স্ত্রী স্বামী হতে প্রাপ্ত সমস্ত সম্পদ বা আংশিক স্বামীকে ফেরত দিয়ে যেন সে সনশ্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়, এ জন্যেই অবরোধ করার ক্ষমতা স্বামীকে প্রদান করা হয়েছে। যেমন যদি সে স্ত্রী অবাধ্য হয় তখন তাকে স্বামী অবরুদ্ধ অবস্থায় রাখলে এবং তার কাজ-কর্মে সংকীর্ণতা সৃষ্টি করলে সে তার নিকট হতে যা পেয়েছিল, তা মুক্তিপণ হিসাবে বিনিময়ে ফেরত প্রদানে বাধ্য হবে। এতে এক আয়াতের হুকুম অপরটির হুকুমকে বাতিল করে ন । ইমাম আবু জা‘ফর তাবারী (র.) বলেন, আয়াতের অর্থ হল- হে ঈমানদারগণ! তোমরা তোমাদের নারীদেরকে যে মহর দিয়েছ, তা ফেরত নেওয়ার জন্য তোমরা তাদেরকে অবরুদ্ধ করে তাদের উপর সংকীৰ্ণতা সৃষ্টি করা এবং সৎভাবে তাদেরকে অনন-বস্তু প্রদান বিরত থাকা তোমাদের জন্য বৈধ নয়। তবে যদি তারা ব্যভিচার অথাৎ যিনা করে এবং অশালীন বাক-বিতণ্ডা করে আর তোমাদের প্রতি তাদের উপর, যা করা ওয়াজিব বা কর্তব্য তাতে যদি প্রকাশ্য বিরোধিতা করে, “তাহলে এ অবস্থায়.তাদেরকে তোমরা যা দিয়েছিলে তা ফেরত নেওয়ার উদ্দেশ্য তাদেরকে অবরুদ্ধ করে তাদের উপর সংকীৰ্ণতা সৃষ্টি করা তোমাদের জন্য অবৈধ হবে না অর্থাৎ যাতে তারা যুক্তিপণের বিনিময়ে তোমাদের নিকট হতে বিচ্ছেদ হয়ে যেতে বাধ্য হয়। AA bh ILL -ত -তাদের সাথে সৎ্ভাবে জীবন-যাপন করবে। ইমাম আবু জা“ফর তাবারী (র.) বলেন, অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা বলেন, হে পুরুযেরা! তোমরা তোমাদের নারীদের সাথে ভালব্যবহার কর এবং যথা নিয়মে তাদের সঙ্গ দাও অর্থাৎ আল্লাহ্‌ পাক বলেন, আমি তোমাদেরকে তাদের সাথে যেভাবে জীবন-সঙ্গী হয়ে থাকার আদেশ করেছি, সে ভাবেই তাদের সাথে তোমরা আচরণ করবে । তাদেরকে এমনভাবে রাখবে যে, তাদের যে সমস্ত হক আদায় করা আল্লাহ্‌ তোমাদের উপর ফরয করে দিয়েছেন, সেগুলো সঠিক ভাবে আদায় করবে অথবা নিয়ম অনুযায়ী তাদেরকে মুক্ত করে দেবে। Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।