১৩০ তাফসীরে তাবারী শয়ীফ ৮৯০৪. দাহ্হাক ইব্ন মুযাহিম (র.) হতে অপর সূত্রে বর্ণিত, {০ 4১০৬, ০৬ ০1 3 তিমি এর ব্যাখ্যায় বলেন, আমার মহান প্রতিপালক বিচারে ঠিকই করেছেন। তিনি নারীদের উদ্দেশ্য করে ইরশাদ করেছেন ২5 ২২০৫, (5 2 %। এখানে £5২৬ (ফাহিশা) অর্থ অবাধ্য হওয়া বা উপেক্ষা করে চলা ৷ স্ত্রীদের তরফ থেকে এরূপ হলে, মহান আল্লাহ্র নির্দেশ হল, তাকে মার-ধর করবে এবং তার বিছানা পৃথক করে দেবে। এরপরও যদি সে অবাধ্য থাকে, তবে তার নিকট হতে মুক্তিপণ গ্রহণ করায় কোন গুনাহ্ হবে না। ইমাম আবু জা'ফর তাবারী (র.) বলেন, £5 ২২০০, 5 ১,1 ¥। মহান আল্লাহ্র এ বাণীর যে ব্যাখ্যাসমূহ বৰ্ণনা করা হয়েছে, তন্মধ্যে যারা বলেছেন, উক্ত আয়াতাংশের মর্ম হল, যে শ্রী তার স্বামীর সাথে বাক-বিতণ্ডা করে, কটাক্ষ করে স্বামীকে কষ্ট দেয় এবং ব্যভিচার করে, মহান আল্লাহ্ তাঁর পবিত্র কালামের উক্ত আয়াতে ঘোখণা করেছেন যে, এরূপ স্ত্রীকে অব্র্দ্র করা ও তার উপর সংকীৰ্ণতা সৃষ্টি করার ব্যাপারে তাদের স্বামীকে ক্ষমতা দান করেছেন এখানে উক্ত আয়াতের মধ্যে নি্দিষ্টভাবে অশ্লীল কোন বিযয়ের কথা উল্লেখ নেই, বরং স্পষ্টভাবে 'যে কোন প্রকাশ্য অশ্লীল’ বলা হয়েছে। হযরত নবী করীম (সা.) হতেও এ ব্যাপারে বিশুদ্ধ হাদীসে অনুরূপ বর্ণিত আছে । যেমনঃ ৮৯০৫. হযরত জাবির (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেছেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় কর। তোমরা অবশ্যই তাদেরকে আল্লাহ্র আমানত হিসাবে গ্রহণ করেছ এবং আল্লাহ্র কালিমা দ্বারা তাদেরকে হালাল করে নিয়েছ । তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখা তোমাদের উপর কর্তব্য । তারা যেন তোমাদের বিছানায় অন্য কোন ব্যক্তিকে শয়ন না করায়, যা তোমরা অপসন্দ কর না । যদি তারা এরূপ করে তবে তাদেরকে এমনভাবে কিছু মারধর কর, যাতে আহত না হয়, আর নিয়মানুযায়ী তাদেরকে অন্ন-বন্তু প্রদান করা তোমাদের উপর কর্তব্য । ৮৯০৬. হযরত আবদুল্লাহ্ ইব্ন উমর (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেছেন, হে, মানবমণ্ডলী! নারীগণ তোমাদের সঙ্গিণী। তোমরা তাদেরকে আল্লাহ্র আমানাত হিসাবে গ্রহণ করেছ এবং আল্লাহ্র কালিমার মাধ্যমে তোমরা তাদেরকে হালাল করে নিয়েছ ৷ তাদের উপর তোমাদের অধিকার আছে এবং তোমাদের উপর তাদের অধিকার আছে। তাদের উপর তোমাদের অধিকার হল, তারা যেন তোমাদের বিছানা অন্য কাউকে নিয়ে ব্যবহার না করে এবং কোন ভাল কাজে তোমাদেরকে অমান্য না করে; যদি তারা এসব পালন করে বা মেনে চলে, তবে তাদের অন্ন-বস্তু সঠিকভাবে প্রদান করা তেমাদের উপর কর্তব্য । তারপর রাসূলুল্লাহ্ (সা.) জানিয়ে দিয়েছেন যে, স্বামীর হক স্ত্রীর উপর হল, সে যেন স্বামীর বিছানা অন্য কাউকে নিয়ে ব্যবহার না করে এবং কল্যাণজনক বা ভাল কাজে যেন সে তার স্বামীর অবাধ্য না হয় স্ত্রীকে অন্ন-বন্ত প্রদান করা স্বামীর উপর যে কর্তব্য, তা সে সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত স্বামীর প্রতি মহিলার উপর যে করণীয় কর্তব্য তা সঠিকভাবে পালন করে এবং স্বামীকে মেনে চলে, যেমন স্বামীর বিছানা অন্যের ব্যবহারে না দেওয়া এবং ভাল কাজে স্বামীর সাথে হঠকারিতা না করা! Wwww.almodina.com
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।