১২৮ তাফসীরে তাবারী শরীফ হিসাবে যা দিয়েছিল তা মুক্তিপণ হিসাবে তাকে ফিরিয়ে দেয়ার জন্য সে তার সাথে মেলামেশা করা অপসন্দ করছে এবং বিচ্ছেদকে ভাল জেনেছে। আবূ জা‘ফর তাবারী (র.) বলেন, এ ব্যাখ্যাটি এজন্য উত্তম, সে স্ত্রীর উপর বাধা সৃষ্টি করার বিকল্প কোন পন্থা নেই, তবে দুই ব্যক্তির যে কোন একজন তার উপর বাধা সৃষ্টি করতে পারে, একজন হল তার স্বামী অপর জন হল তার অভিভাবক । স্বামী তাকে অপসন্দ করার ফলে সে তার সাথে এসন দুর্ব্যবহার করত,যাতে সে তাকে যা দিয়েছিল, তা স্বেচ্ছায় মুক্তিপণ হিসাবে বিনিময় করতে বাধ্য হয়। অথবা সে স্ত্রীর অভিভাবক যে তাকে বিয়ে দিয়েছিল, এ লোক হতে মুক্ত করে নিয়ে অন্যত্র বিয়ে দিবে । যখন এ দু'জন ব্যতীত অন্য কেউ বাধা দেয়ার মত নেই এবং অভিভাবকেরও জানা আছে যে, সে তো তাকে কিছু দেয়নি, তখন অবস্থা দৃষ্টে তাকে পুনরায় অন্যত্র বিয়ে দিতে বাধা দেয়ার অর্থ হল, তাকে সে স্বামী যা দিয়েছিল তা আত্মসাৎ করার উদ্দেশ্যই এ বাধার সৃষ্টি করছে। এতে বুঝা যায় যে, বাধা দেয়ার মত ক্ষমতা একমাত্র তার স্বামীরই আছে। সে জন্য আল্লাহ্ তা'আলা স্বামীর প্রতি নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন । সুতরাং সে যেন স্ত্রীর এমন কষ্ট না দেয়, যাতে সে মুক্তি পাওয়ার জন্য পণ বিনিময় করতে বাধ্য হয়। অতএব স্বামী থেকে স্ত্রীর বিচ্ছেদ ঘটার পর তাকে পৃথক কোন প্রকার বাধা দেওয়ার কোন অধিকার নেই । তবে যে স্ত্রী ফাহেশা কাজ করে, সে মুক্তিপণ বিনিময় না করা পর্যন্ত স্বামী তাকে আটকে রাখতে পারে। এ বক্তব্য দ্বারা বুঝা যায় যে, ইবন্ যায়দের ব্যাখ্যা সঠিক নয় । আর সঠিক নয় অভিভাবকদের দ্বারা বিধবাদের আটকে রাখার কথা বলেছেন। আমরা যা বলেছি, সেটাই যথার্থ । আল্লাহ্ পাকের বাণী , ৯+ ২ ১ -এ আয়াতাংশটি 04:04 £5 51 - উপর হ্বার কারণে ১; নিদিষ্ট । বু 7১০% ০5% ৩1 %। (যদি না তারা প্রকাশ্য ব্যভিচার করে)-এর ব্যাখ্যা । ইমাম আবু জাফর তাবারী (র.)- এর ব্যাখ্যায় বলেন, তোমাদের স্ত্রী তোমাদের অনুগত থাকাবস্থায় তোমরা তাদেরকে মহ্র হিসাবে যা দিয়েছ যদি তা আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদের সাথে মেলামেশা না কর, তাদেরকে কষ্ট দাও এবং আটকে রাখ, তা বৈধ হবে না । তবে তারা প্রকাশ্য কোন ব্যভিচারে. লিপ্ত হলে তাদের সাথে এমন ব্যবহার করতে পারবে, যাকে তারা মুক্তিপণ দিতে বাধ্য হয়। আলোচ্য আয়াতে উল্লেখিত £5৯৬ শব্দের অর্থে ব্যাখ্যাকারগণ একাধিক মত পোষণ করেন। তাদের কেউ কেউ বলেন, এর অর্থ ব্যভিচার । অথৎ কোন লোকের স্ত্রী যদি অন্য পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হয় তবে তাকে আটকে রাখা এবং কষ্ট দেওয়া জায়েয হবে, যাতে মহ্র হিসাবে প্রদত্ত অর্থ ফেরত দিতে বাধ্য হয়। যাঁরা এমত পোষণ করেন ৪ ৮৮৯৩. হাসান থেকে বর্ণিত, তিনি বলেন, যে নারী প্রকাশ্যে ব্যভিচার করে, তাকে একশত বেত্রাঘাত করবে, এক বছর নির্বাসনে রাখবে, এবং স্বামীর নিকট থেকে যা গ্রহণ করেছে, তা ফিরিয়ে নেবে। অতঃপর হাসান (র.) আলোচ্য আয়াত খানির ব্যাখ্যা করেন- Wwww.almodina.com
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।