তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

নিসা 8 ১৯ ১২৫ 7 । আনসারদের মধ্যে কিছু লোক এমন ছিল যে, তাদের মধ্য হতে কোন লোক যদি মারা যেত |/তবে তাদের মধ্য হতেই একজন সে লোকের স্ত্রীর অভিভাবক হিসাবে মালিক হয়ে যেত এবং যে দনীর্যন্ত স্ত্রী লোকটির মৃত্যু না হত, সে পর্যন্ত তাকে আবদ্ধ করে রাখত এবং সে মারা যাওয়ার পর {তার উত্তরাধিকারী হয়ে যেত । উপরোক্ত আয়াতটি তাদের এ ঘৃণ্য কাজ নিষিদ্ধ-করণে অবতীর্ণ ('হয়েছে। :: ইমাম আবূ জা‘ফর তাবারী (র.) বলেন, আলোচ্য আয়াতাংশের দু'টি ব্যাখ্যার মধ্যে এ " ব্যাখ্যাটি উত্তম, যা আমি বর্ণনা করেছি । তা হল, তোমাদের আত্মীয়-স্বজনদের মধ্যে যবরদস্তিমূলক একে অপরের স্ত্রীর উত্তরাধিকারী হওয়া তোমাদের জন্য বৈধ নয়। কেননা, উত্তরাধিকারের বিধানে “প্রত্যেকের হক নির্ধারিত রয়েছে। এ বিধান অনুসারে মৃত ব্যক্তির সম্পত্তি প্রত্যেক উত্তরাধিকারী নিজ নিজ অংশ নিয়ে নিবে । উত্তরাধিকার সূত্রে নারীদের সম্পদ বান্দাদের ভোগ করায়ে কোন বাধা দনিষেধ নেই ৷ উত্তরাধিকারী হওয়ার উদ্দেশ্য স্ত্রীকে জোর করে বিয়ে করা বৈধ নয়। জাহিলী যুগে প্রচলন ছিল যে, যখন তাদের মধ্যে কেউ মৃত ব্যক্তির উত্তরাধিকারী হত, তখন সে মৃত ব্যক্তির স্ত্রীর উপরও একচ্ছত্র অধিকারের দাবী করে বসত, অন্য কেউ সে স্ত্রীকে বিয়ে করতে পারত না এবং বিয়ে দিতেও পারত না তারা মৃত ব্যক্তির স্ত্রীকে তার অন্যান্য সম্পত্তির ন্যায় নিজেদের উত্তরাধিকার মনে করত । যেমন মৃত ব্যক্তির ঘর-বাড়ি জায়গা-যমীন ইত্যাদি ইজারা দিয়ে নিজেরা লাভমান হত । আল্লাহ্‌ তা“আলা স্পষ্টভাবে ঘোষণা করেন, যে ব্যক্তি তাদের মধ্য হতে তার স্ত্রীর মালিক হয়, এ মালিকানার অর্থ এই নয় যে, যেভাবে তাদের মধ্যে কেউ মৃত ব্যক্তির অন্যান্য ধন-সম্পদ ব্যবহার বা উপভোগ করার অধিকার লাভ করে, এভাবে মৃত ব্যক্তির স্ত্রীর উপরেও তার তদ্রপ অধিকার আছে বিয়ের মাধ্যমে নিজ স্ত্রীর উপর স্বামীর সর্বাঙ্গীণ মালিকানা ও অধিকার জন্মে । যেমন, অন্যান্য ধন-সম্পদের উপর মালিকান! থাকে, এতে উত্তরাধিকারিগণ মৃত ব্যক্তির অন্যান্য সম্পদের ন্যায় তার স্ত্রীর উপরও তাদের অধিকারের দাবী করে উপকৃত হওয়ার লক্ষ্যে । উত্তরাধিকারিগণ তার জায়গা-সম্পত্তি ও ধন-সম্পদ ইজারা দেওয়া, হেবা করা, দান করা ও বেচা-কেন! ইত্যাদি কার্যক্রম গ্রহণ করতে পারে, তার স্বীর ক্ষেত্রেও তদ্রপ অধিকার রয়েছে মনে করে আসত । কিন্তু, স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর অধিকার ও মালিকানা অন্যান্য ধন-সম্পদের সম্পূর্ণ ব্যতিক্রম বিধায় মহান আল্লাহ্‌ তা'আলা ঘোষণা করেন যে, অন্যান্য সম্পদের ন্যায় মৃত ব্যক্তির স্ত্রীর উপর উত্তরাধিকারীদের কোন অধিকার প্রয়োগ করা বৈধ নয়। মহান আল্লাহূর বাণী: ৬ ০২৯১৬ ১% ১১১১২ {১ (তোমরা তাদেরকে যা দিয়েছ, তা হতে কিছু আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদেরকে আবদ্ধ রেখো না)। আলোচ্য আয়াতাংশের বিশ্লেষণে তাফসীরকারগণ একাধিক মত প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ বলেছেন :&+.259 -তাদেরকে অবরুদ্ধ করে রেখো না। অর্থাৎ যারা মৃত Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।