১২৪ তাফসীরে তাবারী শরীফ রেখে দিত, সন্তানটি বড় হয়ে গেলে স্ত্রী লোকটিকে রাখা না রাখা তার ইচ্ছার উপর নির্ভর করত । এ বিষয়টিকেই আল্লাহ্ তা'আলা অত্র আয়াতের মাধ্যমে নিষিদ্ধ করে দিয়েছেন - WK Ct GES SIA os 3 ৮৮৮০. হযরত ইব্ন আব্বাস (রা.) হতে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, যখন মদীনার কোন লোকের বন্ধু মারা যেত, তখন সে এসে তার সে বন্ধুর স্ত্রীর উপর নিজের একখানা কাপড় নিক্ষেপ করত ৷ এতে সে উক্ত স্ল্রীর বিয়ের মালিক হয়ে যেত এবং অন্য কেউ তাকে বিয়ে করতে পারত না এবং মুক্তিপণ না দেয়া পর্যন্ত তাকে আবদ্ধ করে রাখত ৷ তাদের এ ঘৃণিত আচরণ নিষিদ্ধ করণে উক্ত আয়াতটি অবতীর্ণ হয়! ৮৮৮১. মাকসাম (র.) হতে বর্ণিত, তিনি বলেন- জাহিলীযুগে কোন স্ত্রী লোকের স্বামী মার! গেলে কোন পুরুষ লোক এসে যদি সে স্ত্রী লোকটির উপর কাপড় নিক্ষেপ করত, তবেসে স্ত্রী লোকটির উপর সবচেয়ে বেশী অধিকার লাভ করত ৷ তাদের এ আচরণকে নিষিদ্ধ ঘোষণা করে আল্লাহ্ তা'আলা আয়াতটি নাযিল করেন। ইমাম আবূ জা‘ফর তাবারী (র.) বলেন, আল্লাহ্ তা'আলা এ আয়াতে ঘোষণা করেছেন যে, হে ঈমানদারগণ! তোমরা তোমাদের পিতা ও পিতামহের এবং আত্মীয়-স্বজনের উত্তরাধিকারী হয়ে জব্রদস্তী তাদের ব্ত্রীগণকে বিয়ে করা তোমাদের জন্য বৈধ নয়। অথচ উক্ত আয়াতের মধ্যে পিতা-পিতামহ ও আত্মীয়-স্বজন এবং নিকাহ -এর কিছুই উল্লেখ নেই ৷ তবে স্ত্রীদের উপর জবরদস্তী উত্তরাধিকারী হওয়া নিষিদ্ধ করে আয়াতে যাদেরকে সম্বোধন করা হয়েছে, তাদের জন্য এ ঘোষণাই যথেষ্ট । কেননা, তাদের এ কাজ ঘৃণাজনক ছিল, তা তাদের পূর্ব থেকেই জানা ছিল। অন্যান্য তাফসীরকারগণ বলেছেন- উক্ত আয়াতাংশের অর্থ হল- হে সমানবমণ্ডলী স্ত্রীদের সম্পদের উত্তরাধিকারী হওয়া তোমাদের জন্য বৈধ নয়, তাদের উত্তরাধিকারী হওয়া যবরদস্তি করারই অর্ন্তভুক্ত । আবূ জা“ফর তাবারী (র.) বলেন, এরূপ ব্যাখ্যা করার কারণ হল, তারা স্ত্রীদের দাসীদের উপর যবরদস্তি চালিয়ে তাদেরকে এমনভাবে আবদ্ধ করে রাখত যে, তারা সে অবরুদ্ধ অবস্থায়ই মারা যেত । এরপর তায়া সে নারীদের অর্থ-সম্পদের উত্তরাধিকারী হয়ে যেত । যারা এমত পোষণ করেন ৪ ৮৮৮২. হযরত ইবন আব্বাস (রা.) হতে বর্ণিত, তিনি এ আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, কোন লোক যখন তার দাসী রেখে মারা যেত তখন সে লোকের বন্ধু এসে উক্ত দাসীর উপর তার কাপড় নিক্ষেপ করত এবং অন্য লোক যেন তাকে বিয়ে না করতে পারে, তাতে বাধার সৃষ্টি করত ৷ যদি দাসীটি রূপসী হত তবে সে নিজেই বিয়ে করত এবং অসুন্দরী হলে তবে সে তাকে তার মৃত্যু না হওয়া পর্যন্ত আবদ্ধ করে রাখত ৷ এরপর সে তার সম্পদের অধিকারী হত । Wwww.almodina.com
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।