তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

"সূরা নিসা ৪ ১৯ ১২৩ ..কোন পুত্ৰ সন্তান না থাকত তবে ইচ্ছা করলে সে নিজেই তাকে বিয়ে করতে পারত অথবা নিজের ভাই বা ভ্রাতুষ্পুত্রের নিকট বিয়ে দিত। ইব্‌ন জুরায়জ বলেন যে, ইকরামা (র.) বলেন, আউস গোত্রের মা*আন ইব্‌ন আসিমের কন্যা কুবায়শার সম্পর্কে এ আয়তখানি নাযিল হয়। আর স্বামী আবু কায়স ইব্‌ন আসলাত মারা যাওয়ার পর তার স্বামীর পুত্র তাকে বিবাহ করার ইচ্ছা পোষণ করেন। তখন কুবায়শা রাসূলুল্লাহ্‌ (সা.) এর খিদমতে হাযির হয়ে আজ করলেন, হে আল্লাহ্র নবী! আমার স্বামীর উত্তরাধিকার সূত্রে আমি যা প্রাপ্য, তারা আমাকে তা দিচ্ছে না এবং অন্য কোন লোকের সাথে আমার বিবাহে বাধা দিচ্ছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতখানি অবতীর্ণ হয়। ৮৮৭৪. মুজাহিদ (র.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন- কোন লোক মারা গেলে এবং তার বড় ছেলে থাকলে সেই উক্ত লোকের স্ত্রীর উপর অধিক দাবীদার হত এবং মহিলাটির গর্ভজাত ছেলে না থাকলে নিজেই তাকে বিবাহ করত, অথবা তার ভাই অথবা ভাতিজার নিকট বিবাহ, দিত । ৮৮৭৫, আমর ইব্‌ন দীনার হতে বর্ণিত, তিনি মুজাহিদ (র.)-এর অনুরূপ বর্ণনা করেছেন। ৮৮৭৬. আমর ইবন দীনার (র.) থেকে অপর সূত্রে অনুরূপ আরো একটি বর্ণনা রয়েছে। ৮৮৭৭. সুদ্দী (র.) থেকে বর্ণিত, তিনি মহান আল্লাহ্র বাণী: Li of 8 Ls -এর ব্যাখ্যায় বলেন, জাহিলীযুগে কোন ব্যক্তির পিতা অথবা ভাই বা ছেলে স্ত্রী রেখে মারা গেলে সেই লোকটির উত্তরাধিকারীদের মধ্য হতে যে সকলের আগে গিয়ে এ বিধবা মেয়ের উপর নিজের কাপড় নিক্ষেপ করতে পারত সেই উক্ত স্ত্রী লোকটির অভিভাবক হত । এমন কি তাকে বিবাহ দিয়ে সে ব্যক্তি তার মহর আত্মসাৎ করত । আর মহিলা যদি তাদের হস্তক্ষেপের পূর্বে পিত্রালয়ে চলে যেতে পারত, তাহলে সে পিত্রালয়ের লোকেরাই তার অভিভাবক হত! ৮৮৭৮. উবায়দ ইব্‌ন সুলায়মান আল-বাহিলী বলেন, আমি দাহ্‌হাক (র.)-কে উক্ত আয়াতের ব্যাখ্যায় বলতে শুনেছি, মদীনায় কোন লোকের কোন বন্ধু তার স্ত্রী রেখে মারা গেলে সে ব্যক্তি তার বন্ধুর স্ত্রীর উপর নিজের কাপড় নিক্ষেপ করতে পারলে, সে উক্ত স্ত্রীকে বিবাহ করার অগ্রাধিকার পেত, আর এতেই তাদের বিয়ে হয়ে যেত । অথবা মুক্তিপণ আদায় না করা পর্যন্ত তাকে রেখে দিত । এটাই ছিল মুশরিকদের কাজ । ৮৮৭৯, ইবৃন যায়দ মহান আল্লাহর বাণী: % UL 5 bi Y -এর ব্যাখ্যায় বলেন, মদীনায় (ইয়াসরাববাসীদের মধ্যে) উত্তরাধিকার আইনের প্রচলন ছিল । কোন লোক মারা গেলে তার ছেলে নিজের পিতার স্ত্রীর উত্তরাধিকারী হতো, যেমন- স্বীয় মাতার উত্তরাধিকারী হয়। এতে কেউ বাধা দিতে পারত না । তার পিতা যেভাবে তাকে ভোগ করত, সেও ইচ্ছা করলে তাকে ভোগ করতে পারত । আর যদি পসন্দ না হত, তবে তাকে পৃথক করে দিত এবং যদি তাদের মধ্যে কোন শিশু সন্তান থাকত, তবে সে শিশু সন্তান বড় না হওয়া পর্যন্ত স্ত্রী লোকটিকে তার নিকট Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।