তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ তাফসীরে তাবারী শরীফ ৮৮৪৯. ইমাম দাহ্‌হাক (র.) হতে বর্ণিত, তিনি $5 এ x Fl se G4 CY SA 02 COS ! {এ আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, তাওবা করার যথাযথ সময় হল, মালাকুল মাওতকে দেখার পূর্ব মুহূর্ত পর্যন্ত; কিন্তু মালাকুল মাওতকে দেখার পর তাওবা করলে তা গ্রহণযোগ্য হয় না। অন্যান্য তাফসীরকারগণ বলেন, আলোচ্য আয়াতে উল্লেখিত শব্দের তাৎপর্য হলো । মৃত্যুর পূর্বে যারা তাওবা করে ৪ যারা এমত পোষণ করেন $ ৮৮৫০, ইমাম দাহ্‌হাক (র.) হতে বর্ণিত, Ee শব্দের ব্যাখ্যায় তিনি বলেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত যা কিছু ঘটে । ৮৮৫১. ইকরীমা (র.) হতে বর্ণিত, ০৪ - এর ব্যাখ্যায় তিনি বলেন, জাগতিক সবকিছুই । ৮৮৫২. ইব্‌ন যায়দ 5 হতে বৰ্ণিত, তিনি বলেন- ০৪ হল মৃত্যুর পূর্ব পর্যন্ত ৷ ৮৮৫৩, আবূ কিলাবা (র.) হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট বলা হয়েছে যে, ইবলীসকে যখন অভিসম্পাত করা হলো এবং তাকে অবকাশ দেওয়া হল, তখন সে প্রতিজ্ঞা করে বলেছিল যে, “হে, আল্লাহ্‌! তোমার ইয্যাতের শপথ, বনী আদমের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তার দেহ হতে বের হব না । তারপর মহান আল্লাহ্‌ বললেন, আমি আমার ইয্যাতের শপথ করে বলছি । যতক্ষণ তার দেহের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে তওবা করতে মানা করব না। ৮৮৫৪. কাতাদা (র.) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা কয়েকজন আনাস ইবন মালিক (রা.)-এর নিকট বসা ছিলাম ৷ পরে আবূ কিলাবা (র.) এসে আমাদের সাথে মিলিত হলেন । তখন আলোচনা প্রসঙ্গে আবূ কিলাবা বললেন যে, যখন আল্লাহ্‌ তা'আলা ইবলীসের প্রতি অভিসম্পাত করলেন, তখন ইবলীস মহান আল্লাহ্র নিকট অবকাশ চেয়ে প্রতিজ্ঞা করে বলেছিল যে, আপনার ইয্যাতের শপথ করে বলছি, আমি আদম সন্তানের অন্তর হতে কখনও বের হব না, যতক্ষণ পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে । তারপর মহান আল্লাহ্‌ বললেন, আমি আমার ইয়্যাতের কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত বনী আদমের দেহে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে তাওবা করতে মানা করব না। ৮৮৫৫. আবূ কিলাবা (র.) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলা যখন ইবলীসের উপর লা‘নত করলেন, তখন ইবলীস মহান আল্লাহ্র নিকট অবকাশ চেয়ে প্রার্থনা করায় আল্লাহ্‌ পাক তাকে কিয়ামত পৰ্যন্ত অবকাশ প্রদান করলেন । এতে ইবলীস প্রতিজ্ঞা করে বলল, আপনার ইয্যাতের শপথ করে বলছি যে, আমি বনী আদমের অন্তর হতে কখনও বের হব না, যতক্ষণ পযন্ত তার মধ্যে প্রাণ থাকবে৷ মহান আল্লাহ্‌ বললেন, আমি আমার ইয্যাতের শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে তাওবা থেকে বারণ করবো না। Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।