১১০ তাফসীরে তাবারী শরীফ তাদের প্রতি কঠোর ভাষা ব্যবহার কর এবং লজ্জা দিতে থাক, যাতে তারা উভয়ে সে পাপ কর্ম বর্জন করে । অন্যান্য ব্যাখ্যাকারগণ বলেন, মৌখিক শাসন করা, তবে গালাগালি নয়। যাঁরা এমত পোষণ করেন তাদের মধ্যে 8 ৮৮২১. মুজাহিদ হতে বর্ণিত, তিনি বলেন, (41,5১ -এর অর্থ গালি। অন্যান্য ব্যাখ্যাকার বলেন (53%! -এর অর্থ কথায় এবং হাতের শাসন । যারা এমত পোষণ করেন তাদের মধ্যে ৪ ৮৮২২. ইব্ন আব্বাস (রা.) হতে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন, জনৈক ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হলে তাকে লজ্জা দিয়ে এবং সেণ্ডেল মেরে শাসন করা হয়েছিল। ইমাম আবূ জাফর তাবারী (র.) বলেন, উপরোক্ত বর্ণনাসমূহের মধ্যে উত্তম হল, আলোচ্য আয়াতে উল্লেখিত উভয় মুসলিম ব্যভিচারীকে দৈহিক শাসন করার জন্য মু'মিনদেরকে আল্লাহ্ পাক আদেশ করেছেন। মন্দ কাজের জন্য মানুষকে মৌখিকভাবে শাসন করা হয়। এঁ সময়ে মু'মিনরা কি ধরনের শাস্তি দিতো আয়াতে সে বিষয়ে কিছু উল্লেখ নেই এবং হযরত রাসূলুল্লাহ্ (সা.) হতেও কোন হাদীস বর্ণিত নেই, যাতে এ বিযয়ে সুস্পষ্ট নির্দেশ পাওয়া যায়। এ শান্তির ব্যাপারে একাধিক মত পোষণ করেছেন। এরূপ পাপের জন্য কঠোর ভাযায় অথবা হাতে অথবা মুখে ও হাতে উভয়ই উপায়ে শাসন করা জায়েয আছে। তবে আল্লাহ্ তা'আলা সূরা নূরের মাধ্যমে অবিবাহিত ব্যভিচারী ব্যভিচারিণীকে একশত করে চাবুক মারার যে আদেশ করেছেন, তাতে আলোচ্য আয়াতের হুকুম রহিত হয়ে গিয়েছে। যারা এমত পোষণ করেন $ ৮৮২৩. মুজাহিদ (র.) হতে বর্ণিত, যে সূরা নূরের যে আয়াতটিতে শাস্তির বিধান ঘোষণা করা হয়েছে, সে ত দ্বারা আলোচ্য আয়াতের মানসূখ বিধান রহিত হয়ে গিয়েছে। ৮৮২৪. অপর সূত্রে অনুরূপ একটি বর্ণনা রয়েছে। ৮৮২৫. হযরত হাসান বসরী (র.) হতেও বর্ণিত, তারা উভয়েই আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন এ আয়াতের বিধান সূরা নূরের বেত্রাঘাতের হুকুম দ্বারা রহিত হয়ে গিয়েছে। সূরা নূরের দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ্ ইরশাদ করেন ৪ অর্থ ব্যভিচারী পুরুঘ ও ব্যভিচারিণী নারী উভয়ের প্রত্যেককে একশত করে বেত্রাঘাত কর। Www.almodina.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।