তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ তাফসীরে তাবারী শরীফ অন্যান্য উলামারা বলেছেন যে, মাতার অংশ কমে যায় মাতার কারণেই এবং তার জন্য এক ষষ্ঠাংশে সীমিত করা হয়। মৃতের ভাই-বোনদের বিবিধ প্রয়োজনীয় খরচের কারণে ষষ্ঠাংশে তারা তাদের মাতার জন্য অস্তরায়। যারা এমত পোষণ করেন ঃ ৮৭৩৪. হাসান ইবৃন ইয়াহ্‌ইয়া কর্তৃক তাউস (র.)-এর সনদে ইবৃন আব্বাস (রা.) হতে বর্ণিত । তিনি বলেন, ভাই-বোনেরা তাদের মাতার এক ষষ্ঠাংশের অন্তরায় । যেহেতু তারা অন্তরায় হওয়ার ফলে তাদের মাতার সে অংশ প্রত্যক্ষভাবে তাদের জন্য হয়ে যায়। কিন্তু তাদের এ অভিমত ইবন আব্বাস (রা.) হতে বর্ণিত, অপর এক বর্ণনার বিপরীত। যেমন- ৮৭৩৫, ইব্‌ন আব্বাস (রা.) হতে ধারাবাহিক সনদে ইউনুস কর্তৃক বর্ণিত আছে যে, ইব্‌ন আব্বাস (রা.) বলেছেন, যে ব্যক্তি পিতা-মাতা ও সন্তানহীন অবস্থায় মারা যায়, সে ‘কালালা ৷' ' ইমাম আবূ জা‘ফর তাবারী (র.) বলেছেন, উল্লেখিত ক্ষেত্রে একথা বলাই উত্তম মৃত ব্যক্তির একাধিক ভাই-বোন থাকলে সে ক্ষেত্রে আল্লাহ্‌ পাক ঘোষণা করেছেন, মাতার জন্য এক ষষ্ঠাংশ, যেহেতু এতে মহান আল্লাহ্‌র বান্দাদের জন্য কল্যাণ নিহিত আছে। সকলের এটা জানা আছে এবং এরূপ হওয়া সংগতও বটে, সম্তানদের জন্য তাদের পিতার বিশেষ বিশেষ দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আবার কোন কোন সময় তা ছাড়াও অন্য প্রয়োজনে অতিরিক্ত অর্থ খরচ হতে পারে। অপর পক্ষে ইল্‌ম অনুযায়ী আমল করার জন্য আমরা আদিষ্ট । তাউস (র.)-এর সনদে ইবৃন আব্বাস (রা.) হতে যে বর্ণনা দেওয়া হয়েছে, তা জমহুরের নিকট সমর্থিত নয় এবং এ বিষয়ে জমহুরের মধ্যে কোন মতভেদও নেই যে, মৃত ব্যক্তির ভাই ও তার পিতা বর্তমান থাকাবস্থায় ভাই তার ওয়ারিস হয় না। সুতরাং সর্বজন স্বীকৃত মতের উপর অন্য কোন মত গ্রহণ যোগ্য হতে পারেনা। মহান আল্লাহ্‌ ইরশাদ করেন ৪ ১/১ 4 (9 ০০% ০১ $৩ ৬৯ এসবই সে যা ওসীয়াত করে, তা দেওয়ার ও খণ পরিশোধ করার পর। ব্যাখ্যা 8 আবু জা‘ফর তাবারী (র.) বলেন, এখানে আল্লাহ্‌ পাক ইরশাদ করেছেন ৭% ০ ৯০ 0% ৩ {৮ অৰ্থাৎ আল্লাহ্‌ তাআলা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি তার পুত্র ও কন্যা সন্তানদের জন্য তাদের অংশ এবং তার পিতা-মাতার অংশ বন্টন বিধির বর্ণনা দান করেছেন। কিন্তু একই, আয়াতের এ অংশে আল্লাহ্‌ পাক বলেন- মৃত ব্যক্তি তার মৃত্যুকালে ঝণী অবস্থায় এবং কারো জন্য কোন সম্পত্তি ওসীয়াত করে যদি মারা যায় তবে তার দাফন-কাফন কার্য সম্পাদনের পর সর্বাগ্ে মৃতের পরিত্যক্ত ধন-সম্পত্তি হতে তার ঝণ পরিশোধ করার জন্য আল্লাহ্‌ তা'আলা আদেশ Wwww.almodina.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।