* কবর পাকা ও চুনকাম না করা, কবরের গায়ে না লেখা, কবরের দিকে ফিরে সলাত আদায় না করা, কবরের উপর না বসাঃ রাসুল (2%) বলেন, “যেন কবর পাকা (বা টাইলস) করা না হয়, তার উপর বসা না হয় এবং তার উপর ঘর নির্মাণ করা না হয়” । ইমাম তিরমিযী বলেন: “কবর পাকা করা, তার উপর লিখা, তার উপর নির্মাণ করা এবং তা পায়ে পিষ্ট করতে নিষেধ করেছেন” । নাসাঈর শব্দ হচ্ছে: “কবরের উপর নির্মাণ করা অথবা তার উপর বৃদ্ধি করা অথবা তা পাকা করা অথবা তার উপর লিখা থেকে নিষেধ করেছেন” । [ইফাঃ সহীহ মুসলিম, খণ্ডঃ ৩, অধ্যায়ঃ কিতাবুজ জানায়িজ, হাদিসঃ ২১১৭, ২১১৮, আবু দাউদ, খণ্ডঃ ৪, অধ্যায়ঃ কিতাবুজ জানায়িজ, পরিচ্ছেদঃ কবরের উপর বসা, হাদিসঃ ৩২১৪, ৩২১৫, সুনান নাসাঈঃ খণ্ডঃ ২, পৃষ্ঠাঃ ৫৭৮ '] জাবির (রা) হতে বর্ণিত, তিনি বলেন, “রাসুল (2%) কবরে চুনা লাগাতে, তাতে লিখতে এবং এর উপর ঘর নির্মাণ করতে নিষেধ করেছেন। [ইফাঃ সুনান তিরমিযী, খণ্ডঃ ৩, অধ্যায়ঃ কাফন-দাফন, পরিচ্ছেদঃ কবরে চুনা ব্যবহার করা, হাদিসঃ ১০৫২ এবং সুনান নাসাঈঃ খণ্ডঃ ২, অধ্যায়ঃ জানাজা পর্ব] আবু মারসাদ গানাভী (রাঃ) থেকে বর্ণিত; তিনি বলেন, রাসুলুল্লাহ (45%) বলেছেন তোমরা কবরের উপরে বসো না এবং তা সামনে রেখে সালাত আদায় করো না। [সহীহ মুসলিম, জানাজা অধ্যায়, হাঃ ২১২২, ২১২৩ (ইফা), আবু দাউদঃ ৩২১৫ (ইফা), মিশকাত হা/১৬৯৮] * মহিলাদের কবর যিয়ারত করতে না যাওয়া, কবরের উপর মসজিদ ও আলোকসজ্জা না করাঃ ইবনে আব্বাস (রা) হতে বর্ণিত, “রাসুল (2%) কবর যিয়ারতকারী মহিলাদের, যারা তার উপর মসজিদ নির্মাণ ও আলোকসজ্জার ব্যবস্থা করে তাদের লানত দিয়েছেন। [সহীহ ইবনে হিব্বানঃ হাদিস-৩২৫৮, ৩২৫৯] “মহান আল্লাহ্ কবর যিয়ারতকারী মহিলাদের লানত দিয়েছেন এবং যারা তার উপর মসজিদ নির্মাণ ও আলোকসজ্জা ব্যবস্থা করে তাদের [ইফাঃ সুনান তিরমিযী, খণ্ডঃ ৩, অধ্যায়ঃ কাফন-দাফন, পরিচ্ছেদঃ মহিলাদের কবর যিয়ারত, পৃষ্ঠাঃ ৩৪৬, হাদিসঃ ১০৫৬, আবু দাউদ, খণ্ডঃ ৪, অধ্যায়ঃ কিতাবুজ জানায়িজ, পরিচ্ছেদঃ মহিলাদের কবর যিয়ারত, পৃষ্ঠাঃ ৩১২, হাদিসঃ ৩২২২ ৷] * কবরকে উৎসবের স্থান না বানানো (যেমনঃ উরশ পালন ইত্যাদি): নবী (2%) বলেন, ‘তোমরা নিজেদের ঘরকে কবর বানিয়ো না। (অর্থাৎ কবরের মতো ইবাদত-বন্দেগী শূন্য করো না) এবং আমার কবরকে উৎসবের স্থান বানিয়ো না। বরং আমার প্রতি দরূদ পড় । কেননা তোমরা যেখানেই থাক না কেন তোমাদের দরূদ আমার নিকট পৌঁছবে ৷’ [আবু দাউদ, হাদীসঃ ২০৩৮ (ইফা); মুসনাদে আহমাদ (২/৩৬৮)] রাসুল (2:2) আরও বলেন, “হে আল্লাহ! তুমি আমার কবরকে এমন মুর্তিবিগ্রহ বানাবে না, যার ইবাদত করা হয়। মহান আল্লাহর অধিক ক্রোধ আপতিত হয়েছে এ জাতির প্রতি যারা তাদের নবীদের কবরকে মসজিদ বানায় ।” [মুয়াত্তা ইমাম মালেক (১/১৮৫); মুসনাদে আহমাদ (২/২৪৬)]
— صفحة ٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.