আল, ঈমান, নাওয়াকীদুল ইসলাম, ইসলামে কবরের বিধান — কবর ও মাজার
/ 6
📝 Text 📖 PDF

জাবির ইবনে আবদুল্লাহ (রা) হতে বর্ণিত, রাসুল (2%) এর কবর এক বিগত উঁচু ছিল। [সহীহ ইবনে হিব্বান, হাদিসঃ ৬৭৯১] আবু-হায়াজ আল আসাদি বলেছেন: ‘আলি ইবনে আবি ত্বালিব (রা) আমাকে বলেছেন, “তোমাকে কি আমি এমন একটি কাজে প্রেরণ করবো না যেটা নাবী (£5) আমাকে প্রেরিত করেছিলেন? কোন মূর্তিকে যেনো আমি ধংস না করে ছেড়ে না দেই, এবং কোন কবরকে যতক্ষণ না পর্যন্ত আমি সমতল করি। [ইফাঃ সহীহ মুসলিম, খণ্ডঃ ৩, অধ্যায়ঃ কিতাবুজ জানায়িজ, হাদিসঃ ২১১৫, সুনান তিরমিযী, খণ্ডঃ ৩, অধ্যায়ঃ কাফন-দাফন, পরিচ্ছেদঃ কবর সমান করে দেওয়া, পৃষ্ঠাঃ ৩৪০, হাদিসঃ ১০৪৯, আবু দাউদ, খণ্ডঃ ৪, অধ্যায়ঃ কিতাবুজ জানায়িজ, পরিচ্ছেদঃ কবর সমতল করা, পৃষ্ঠাঃ ৩০৫, হাদিসঃ, এবং সুনান নাসাঈঃ খণ্ডঃ ২, অধ্যায়ঃ জানাজা পর্ব] সুমামাহ ইবনে শুফায় বলেছেন: আমরা ফাদালাহ ইবনে উবায়েদের সাথে রোমের রোদস ভূমিতে ছিলাম যখন আমাদের একহন সাথী মারা যায়। ফাদালাহ ইবনে উবায়েদ আমাদেরকে আদেশ করলেন যেন তার কবরকে সমতল করা হয়। তিনি তারপর বলেছেন, “আমি নাবী (££) কে আদেশ করতে শুনেছি কবরকে সমতল করার জন্য । [ইফাঃ সহীহ মুসলিম, খণ্ডঃ ৩, অধ্যায়ঃ কিতাবুজ জানায়িজ, হাদিসঃ ২১১৪, সুনান নাসাঈঃ খণ্ডঃ ২, অধ্যায়ঃ জানাজা পর্ব, পৃষ্ঠাঃ ৫৭৯] এইভাবে এটা ছিল আলি (রা) এবং ফাদালাহ (রা) এর মত, যেমনটা ছিল উসমান ইবনে আফফানের (রা), যেমনটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে শুরাব্বিল (রা) যে, “উসমান বের হয়েছিলেন কবর সমতল করার আদেশ দেয়ার জন্য। সকল কবর সমতল করা হয়েছিল শুধু উম্ম আমরের কবর ছাড়া (উসমানের মৃত স্ত্রী), তাই সে বললেন, “এটা কিসের কবর?” তারা বললেন, “এটা উম্ম আমরের কবর”। তাই সে আদেশ করলেন এটাকেও সমতল করার জন্য । [ইবনে আবি শায়বাহ, আল মুসান্নাফ (৩/২৮/১১৭৯৫)] আবু মিজাস (রহ) বলেছেন, “কবর সমতল করা হচ্ছে সুন্নাহ ।“ [ইবনে আবি শায়বাহ, আল মুসান্নাফ (৩/২৮/১১৭৯৮)] ইছহাক ইবনে রাহওয়াহাহ (রহ) বলেছেন, “সুন্নাহ হচ্ছে যে কবরকে সমতল করে ফেলা, যদি না এটা সামান্য উচু করা থাকে” [আল কাওসাজ, মাসাইল আহমাদ ওয়া ইছহাক (৩/১৪০২/৮২৬)] উপর মসজিদ বা সমাধি (মাজার) বানানো বিদআত এবং মাকরুহ তথা সুন্নাহ পরিপন্থী কাজ ৷ [যাদুল মা'আদঃ খণ্ড-১, পৃষ্ঠা-৩২০ (ইফা)]

— Page 2 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.