আল, ঈমান, নাওয়াকীদুল ইসলাম, ইসলামে কবরের বিধান — আল ঈমান
/ ৭ ›
📝 লেখা 📖 পিডিএফ

রাসূল (24%) বলেন, “ওহে, অবশ্যই যারা তোমাদের পূর্বে ছিল তারা ৭২ দলে বিভক্ত ছিল এবং অবশ্যই আমার এই উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। ইহাদের সকল দলই দোযখে যাবে এক দল ব্যতিত ৷ সাহাবা (রাঃ) জিজ্ঞেসা করলেন, “ইয়া রাসূলুল্লাহ, সেটি কোন দল? নবী (40%) বললেন, আল জামা’আহ” ৷ [ইবনে মাজাহঃ ৩৯৯২ (ইফা), মেশকাত, ১ম খন্ড, হাঃ ১৬৩], “যারা আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাহর অনুসারী হবে” [আরু দাউদঃ ৪৫২৬ (ইফা)] “আমি এবং আমার সাহাবীগণ যার উপর আছি, তার উপর যারা থাকবে৷” [তিরমিজীঃ ২৬৪১ (ইফা), সিলসিলা সহীহাহ, ২০৩, ২০৪, মুসনাদে আহমাদঃ ২/৩৩২] উম্মাহ ৭৩ দলে বিভক্ত হবে এবং প্রত্যেকেই কালিমার দাবী করবে, রাসুল (29%) এর উম্মাত দাবী করবে। কেননা, রাসুল (স) বলেছেন, আমার এই উম্মাত ৭৩ দলে বিভক্ত হবে। সুতরাং ৭২ দল জাহান্নামে যাবে আকীদাহ এর ভ্রান্তি এবং কুফর, শিরকের কারণে এজন্যই তিনি (2%) বলেন, “আমি তোমাদের নিকট দু’টি জিনিষ রেখে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত তোমরা সে জিনিষ দু’টি আঁকড়িয়ে ধরে থাকবে, তোমরা পথভ্রষ্ট হবে না। এই দু’টি জিনিষ হ’ল আল্লাহর কিতাব ও তাঁর রাসূলের সুন্নাহ ।” [মিশকাত, ১ম খন্ড, হাদীস নং- ১৭৭] জাহান্নামী ৭২ দলের মধ্যে উল্লেখযোগ্য দলগুলো হলঃ শিয়া, খারেজী, মুর্জিয়া, কদেরিয়া, জাহমিয়া, মুতাজিলা, মুয়াত্তিলা, ফিরকাতুন নাযিয়াহ অর্থাৎ নাযাতপ্রাপ্ত দল "আল জামা'আহকে'" "আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহ" ও বলা হয়। যারা রাসূল (2%) ও তাঁর সাহাবায়ে কেরামের আর্দশের অনুসারী এবং সুন্নাতকে সুদৃঢ়ভাবে ধারণকারী। যেমন; তাবেঈন, তাবে তাবেঈন ও হেদায়াতপ্রাপ্ত ইমামগণ ৷ রাসূল (;%%) বলেন, "সর্বোত্তম প্রজন্ম হল আমার প্রজন্ম (সাহাবীগণ), তারপর পরবর্তী প্রজন্ম (তাবেঈন), তারপর এর পরবর্তী প্রজন্ম (তাবে তাবেঈন)'' ৷ [সহীহ বুখারীঃ ৩৩৮৮ (ইফা), সহীহ মুসলিমঃ ৬৩৪৯ (ইফা)] তারা সুন্নাতের অনুসরণে সুদৃঢ় ও সর্বদা সকল প্রকার বিদআত থেকে দূরে থাকে। এরাই কিয়ামত পর্যন্ত সাহায্যপ্রাপ্ত জামাআাত। ইবনে তাইমিয়া (রহ) বলেন, আহলুস্‌ সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে সর্বোত্তম উম্মত, তারা সহজ, সরল ও সঠিক পথের অনুসারী ৷ [ফাতওয়া ইবনে তাইমিয়া: ৩/৩৬৮]

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।