আল, ঈমান, নাওয়াকীদুল ইসলাম, ইসলামে কবরের বিধান — আল ঈমান
/ ٧
📝 نص 📖 PDF

আল্লাহ্‌ তা'আলা বলছেন, “কিন্তু যারা তাদের অন্তর কুফর দ্বারা উন্ুক্ত করেছে।” যদি শুধুমাত্র অন্তরের বিশ্বাসই যথেষ্ট হতো তাহলে আল্লাহ্‌ তা’'আলা এখানে বলতেন না,“তবে এ ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয়েছে আর তার অন্তর ছিল ঈমানে পরিতৃপ্ত ৷” কেননা তখন সে বাধ্য হোক বা না হোক, শুধুমাত্র তার অন্তরের দিকেই লক্ষ্য করা হতো। অন্তরে ঈমান থাকলে মুমিন অন্যথায় নয়৷ সুতরাং, যে ব্যক্তি বাধ্য না হওয়া সত্ত্বেও কুফরী করবে তার অন্তরের বিশ্বাস ধর্তব্য হবে না। কেননা অন্তরে পূর্ণ বিশ্বাস বিদ্যমান থাকলে কেউ স্বেচ্ছায় মুখে বা কাজে কুফরী করতে পারে না। তাই আল্লাহ্‌ তা'আলা এর পরেই বলছেন: “তাদের উপরই আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে মহা আযাব ৷” উমর ইবনু খাত্তাব থেকে বর্ণিত (রাঃ), তিনি বলেন, রাসূলুল্লাহ (স) এর যামানায় কিছু লোককে ওয়াহীর ভিত্তিতে পাকড়াও করা হত । এখন যেহেতু ওয়াহী বন্ধ হয়ে গেছে, সেহেতু এখন আমাদের সামনে তোমাদের যে ধরনের আমল প্রকাশ পাবে, সেগুলোর ভিত্তিতেই আমরা তোমাদের বিচার করবো। কাজেই যে ব্যাক্তি আমাদের সামনে ভালো প্রকাশ করবে তাকে আমরা নিরাপত্তা দান করবো এবং কাছে টানবো তার অন্তরের বিষয়ে আমাদের কিছু করণীয় নেই । আল্লাহই তার অন্তরের বিষয়ে হিসাব নিবেন। আর যে ব্যাক্তি আমাদের সামনে মন্দ আমল প্রকাশ করবে, তার প্রতি আমরা তাদের নিরাপত্তা প্রদান করবো না এবং সত্যবাদী বলে গ্রহনও করবো না; যদিও সে বলে যে, তার অন্তর (নিয়্যাত) ভাল৷ [সহীহ বুখারীঃ ২৪৬৫ (ইফ)] আনোয়ার শাহ কাশ্মিরী বলেন, যে ব্যক্তি কৌতুক-রসিকতা করে কুফরী বাক্য উচ্চারণ করবে, সকলের এক্যমতে সে কাফের হয়ে যাবে। তার বিশ্বাস বিবেচনাযোগ্য হবে না। যেমনটি ‘তাতার খানিয়া’ এর মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। রদ্দুল মুহতারে ‘আল-বাহ্র’ থেকে বর্ণনা করা হয়েছে, কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় মুখে কুফরী করে আর তার অন্তর ঈমানের উপর থাকে, সে কাফের হয়ে যাবে। আল্লাহ্‌ তা'আলার নিকটেও সে মুমিন হবে না। ফতোয়ায় কাজী খান, হিন্দিয়া, জামি‘উল ফুসুলাইনের মাঝেও এমনটি উল্লেখ আছে। [ইকফারুল মুলহিদীন, পৃষ্ঠ-৫৯/৬০ প্রকাশনা: ইদারাতুল কুরআন, করাচী] মুরতাদ হওয়ার জন্য পূর্ন শরীয়তকে অস্বীকার করা জরুরী নয়; বরং দ্বীনের স্বীকৃত অকাট্যা একটি বিধানকে অস্বীকার কিংবা উপহাস করলেই সে ইসলাম থেকে খারিজ হয়ে নাস্তিক ও মুরতাদ হয়ে যাবে। [রদ্দুল মুহতার-৪/২৩২, দুরারুল হুক্কাম-১/৩০০, আল-মুগনি-৯/৩৩, মাতালিব-৬/২৯৩] কেউ নিজের বা অন্যের কুফরী মতবাদ বা কর্মের উপর সন্তুষ্ট থাকলে কিংবা অপরের কুফরী কর্মের উপর অটল থাকা কামনা করলে সে নাস্তিক ও মুরতাদ হয়ে যাবে। [আল-বাহরুর রায়িক-৫/১৩১, তাবছিরাতুল হুক্কাম-২/২৭৭, ফতোয়ায়ে হিন্দিয়্যাহ-২/২৫৭] বিশিষ্ট ফকীহ কাজী শায়েখ যাদাহ্‌ (রহ) বলেন, যে ব্যক্তি স্বেচ্ছায় কুফরী বাক্য উচ্চারণ করবে আর তার অন্তর ঈমানে পরিতৃপ্ত থাকবে, সে কাফের । তার অন্তরে যা আছে তা তার কোনোই কাজে আসবে না৷ কেননা কাফেরকে চেনা যায় তার উচ্চারিত কুফরী বাক্য দ্বারা। সুতরাং যখন সে স্বেচ্ছায় কুফরী বাক্য উচ্চারণ করবে সে আমাদের নিকট এবং আল্লাহ্‌ তা'আলার নিকট কাফের বলে গণ্য হবে [মাজমায়ুল আনহুর, খণ্ড-৪, পৃষ্ঠা-৩৯৫]

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.