আল, ঈমান, নাওয়াকীদুল ইসলাম, ইসলামে কবরের বিধান — আল ঈমান
/ ٧
📝 نص 📖 PDF

সাহল ইবনে আব্দুল্লাহ তাসতারী (রহ) কে জিজ্ঞেস করা হয়েছিল যে, ঈমান কি? তিনি বলেন, কথা ও কাজ এবং মনন ও সুন্নত । আল্লামা ইবনে রজব হাম্বলী (রহ)’ বলেন, সালাফ ও হাদীস বিশারদদের থেকে একথা প্রসিদ্ধ আছে যে, ঈমান হচ্ছে বলা ও করা এবং মনন আর সমস্ত কাজই ঈমান নামের অন্তর্ভুক্ত । [শারহে আরবায়ীন] বাগবী (রহ) বলেছেনঃ সাহাবা, তাবিঈ ও পরবর্তী আহলুস সুন্নাহ-এর আলিমগণ এক্যমত পোষণ করেছেন যে, আমল (অর্থাৎ কর্ম) ঈমানের অন্তর্ভুক্ত তাঁরা আরো বলেছেনঃ ঈমান হচ্ছে, কথা, কর্ম ও বিশ্বাস । মুহাদ্দিস ইমাম আবূ বকর মুহাম্মাদ ইবনুল হুসাইন আল আজুরী (রহ) বলেন, জেনে রাখ, ঈমানের মৌখিক স্বীকৃতি ব্যতীত শুধুমাত্র অন্তর দ্বারা পরিচয় লাভ করা ও বিশ্বাস করা যথেষ্ট নয় এবং অঙ্গ প্রতঙ্গের আমল ব্যতীত শুধুমাত্র অন্তর দ্বারা পরিচয় লাভ করা ও মৌখিক স্বীকৃতি দেয়া যথেষ্ট নয়। যখন কোন ব্যক্তির মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য একত্রে পাওয়া যাবে তখন সে মু‘মিন হবে৷ [আশ-শারীয়াহ] ইমাম তবহাবী (রহ) বলেন, “আমরা কোনো আহলে কেবলাকে গুনাহের কারণে তাকফীর করি না।” [আকীদাতুত ত্বহাবী] মোল্লা আলী ক্বারী (রহঃ) বলেন: আহলুস-সুন্নাহ ওয়াল জামাআতের নিকট আহলে কেবলাকে তাকফীর না করার দ্বারা উদ্দেশ্য হলোঃ“তাকে ততক্ষণ পর্যন্ত কাফের বলা যাবেনা যতক্ষণ পর্যন্ত না তার মাঝে কুফরীর কোনো নিদর্শন বা আলামত পাওয়া যায়৷ অর্থাৎ, কুফরকে আবশ্যক করে এমন কোনো বিষয় তার থেকে প্রকাশ না পায়” [শরহে ফিকহুল আকবার- ১৮৫, ইকফারুল মুলহিদীন, পৃষ্ঠা-১৬ প্রকাশনা; ইদারাতুল কুরআন, করাচী] আনোয়ার শাহ কাশ্মিরী বলেন, ইসলামের আবশ্যকীয় বিধানাবলীকে অস্বীকারকারী কাফের হবার ব্যাপারে কোনো দ্বিমত নেই । যদিও সে আহলে কেবলা হয় এবং সারাজীবন ইবাদত করে কাটায় । [ইকফারুল মুলহিদীন, পৃষ্ঠা-১৭ প্রকাশনা; ইদারাতুল কুরআন] তিনি আরও বলেন, এখানে গুনাহকে শর্তযুক্ত করা হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হলো খাওয়ারেয ও মুতাযিলাদের (মতামতকে) প্রত্যাখ্যান করা । কেননা বাকশৈলী প্রমাণ করে (এর দ্বারা উদ্দেশ্য হলো) এ ব্যক্তিকে প্রত্যাখ্যান করা যে আহলে কেবলাকে তাকফীর করে এমন গুনাহের কারণে যা কুফর পর্যন্ত পৌঁছায় না। অন্যথায় যদি কুফরী বাক্যসমূহের কারণে কাফের না বলা হয়, তাহলে বলা হোক এগুলি কুফরী বাক্যই নয়! সুতরাং এটি একটি কুতর্ক। আর আমি ইবনে তাইমিয়া (রহঃ) এর “কিতাবুল ঈমানে” দেখতে পেয়েছি, তিনি তাতে স্পষ্টভাবে বর্ণনা করেছেন: “যখন আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ্‌ একমত যে, গুনাহের কারণে কেউ কাফের হয় না। এর দ্বারা উদ্দেশ্য হলো, জেনা ও মদের ন্যায় অপরাধসমূহ।” আর এ কারণেই অনেক ইমামগণ "আমরা কাউকে গুনাহের কারণে কাফের বলি না" এ কথা বলা থেকে বিরত থেকেছেন। বরং এমনটি বলেছেন, "আমরা তাদেরকে সব ধরনের গুনাহের কারণে তাকফীর করি না, যেমনটি খাওয়ারেযরা করে থাকে।” [ইকফারুল মুলহিদীন: পৃষ্ঠাঃ ২৩, প্রকাশনাঃ ইদারাতুল কুরআন, করাচী] কেউ যদি মুখে বা কাজে কুফরী প্রকাশ করে কিন্তু অন্তরে বিশ্বাস রাখে, নিজেকে মুসলমান মনে করে, ইসলাম ত্যাগের ইচ্ছা না করে, তথাপি কি সে কাফের হয়ে যাবে? আল্লাহ তা'আলা বলেন, “যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরী করেছে, তবে এ ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয়েছে আর তার অন্তর ছিল ঈমানে পরিতৃপ্ত । কিন্তু যারা তাদের অন্তর কুফর দ্বারা উনুক্ত করেছে, তাদের উপরই আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে মহা আযাব” [সূরা নাহল: ১০৬] উক্ত আয়াতে কুফরের হুকুম থেকে আল্লাহ্‌ তা'আলা এঁ ব্যক্তিকে পৃথক করেছেন যে বাধ্য হয়ে কুফরী করে আর তার অন্তর থাকে ঈমানে পরিতৃপ্ত । তাই যে ব্যক্তি বাধ্য না হওয়া সত্ত্বেও কুফরী করবে, অথবা যে বাধ্য হয়ে কুফরী করবে, কিন্তু তার অন্তর ঈমান দ্বারা পরিতৃপ্ত থাকবে না, তাদের ব্যাপারে

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.