থেকে বর্ণিত আর অধিকাংশ তাবিঈ থেকে বর্ণিত আছে যে, ঈমান হচ্ছে; অন্তরে সত্য জানা, জিহবা দ্বারা বলা, এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তা কাজে পরিণত করা। আর যারা এ কথা বলে না তারা ওদের মতে কুফরী করে। [আশ শরীয়াহঃ ১৩০ পৃষ্ঠা] আব্দুর রাযযাক ইবনে হুমাম হতে ইবনে আব্দিল বার (রহ) বর্ণনা করেছেন, আমি ইবনে জুরাইজ, সুফইয়ান আছ্ ছাউরী, মুয়াম্মার ইবনে রশিদ, সুফইয়ান ইবনে উয়াইনাহ ও ইমাম মালিক ইবনে আনাসকে (রহ) বলতে শুনেছি, তারা বলেন; “ঈমান হচ্ছে স্বীকৃতি দেওয়া ও আমল করা, এটা বাড়ে ও কমে। [আল ইনতিকাঃ ৩৪ পৃষ্ঠা, ফতহুল বারীঃ খ:১, পৃ: ৬১] রবী হতে ইবনে আব্দিল বার (রহ) বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি শাফেঈ (রহ) কে বলতে শুনেছি; ঈমান হচ্ছে স্বীকৃতি দেওয়া, আমল করা ও অন্তরে বিশ্বাস স্থাপন করা। [আল ইনতিকাঃ ৯১ পৃষ্ঠা] রবী ইবনে সুলাইমান হতে বায়হাকী বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি শাফেঈ (রহ) কে বলতে শুনেছি, এটা (ঈমান) বাড়ে ও কমে । [মানাকিবুশ শাফেঈঃ ১ম খণ্ড, ৩৮৭ পৃষ্ঠা! ইমাম আহমাদ বিন হাম্বল (রহ) হতে ইবনুল জাওজী বর্ণনা করেন, তিনি বলেছেন; ঈমান বাড়ে ও কমে। [মানাকিবুল ইমাম আহমাদঃ ১৫৩, ১৬৮, ১৭৩ পৃষ্ঠা] ইমাম আহমাদ বিন হাম্বল (রহ) বলেন; আমরা বলি, ঈমান হচ্ছে - মৌখিক স্বীকৃতি ও আমল করা, এটা বৃদ্ধি পায় ও কমে যখন কোন ব্যক্তি যিনা করে ও মদ পান করে, তখন তার ঈমান কমে যায় । [আস সুন্নাহঃ ১ম খণ্ড, ৩০৭ পৃষ্ঠা] ইমাম ইবনু আবিল ইয আল হানাফী বলেন; ইমাম মালেক, শাফি‘ঈ, আওযাঈ, ইসহাক বিন রাওয়াবেহ (রহ) এবং সকল মুহাদ্দিসগণ, মদিনাবাসীগণ, জাহিরীগণ ও অনেক তর্কশাস্ত্রবিদের মত হলো, “ঈমান হলো অন্তরে সত্যায়ন, মুখে স্বীকারোক্তি ও অঙ্গ-প্রতঙ্গ দ্বারা আমলের নাম।” তবে আমাদের মাযহাবের অনুসারীদের মধ্য থেকে অনেকে ইমাম ত্বহাবী (রহঃ) এর মত গ্রহণ করেছেন যে, “ঈমান হলো, আন্তরিক সত্যায়ন ও মৌখিক স্বীকারোক্তি ।” আর কারো কারো মত হলো, “মৌখিক স্বীকারোক্তি একটি অতিরিক্ত রুকন। মৌলিক নয়।” ইমাম আবূ হানীফা (রহঃ) ও আহলুস-সুন্নাহর অন্যান্য ইমামদের মাঝে যে মতানৈক্য, সেটি শাব্দিক মতানৈক্য, যার উপর আকীদার ভ্রষ্টতা নির্ভর করেনা শাব্দিক মতানৈক্য এ কারণে যে, অঙ্গ- প্রত্যঙ্গ দ্বারা আমল হয়তো অন্তরে ঈমানের জন্য লাযেম তথা আবশ্যক হবে অথবা ঈমানের অংশ হবে। আর তারা তো এ ব্যাপারে একমত যে, কবীরা গুনাহকারী ঈমান থেকে বের হবে না। বরং সে আল্লাহ তা'আলার ইচ্ছাধীন। তিনি চাইলে শাস্তিও দিতে পারেন, আবার ক্ষমাও করতে পারেন । [শরহে আকিদাতুত তাহাবী, খণ্ড-১/২১৩] শায়খুল ইসলাম ইমাম ইবন তাইমিয়্যাহ (রহ) বলেন; “দ্বীন ও ঈমান কথা ও কাজের নাম অন্তর ও জবানের কথাকে, অন্তর, জবান ও অঙ্গ-প্রত্যঙ্গের আমলকে দ্বীন ও ঈমান বলা হয়। আর নিঃসন্দেহে ঈমান সৎ কাজ করলে বাড়ে এবং গুনাহের কাজ করলে কমে যায় ।” [আকীদাহ আল-ওয়াসিতিয়া, পৃঃ ৬৫] অন্যত্র তিনি বলেন, “ঈমান যখন বিনা কাজে শুধু কথাতে হবে তখন তা কুফরী হবে। আর যখন তা শুধু কথা ও কাজে হবে বিনা মননে (নিয়তে) তখন তা মুনাফেকী হবে। আর যখন তা সুন্নাত মোতাবেক না হয়ে কেবল কথা ও কাজ এবং নিয়ত অনুযায়ী হবে তখন তা বিদআত ও মনগড়া হবে [কিতাবুল ঈমান, ১৫২ পৃষ্ঠা]“ঈমান হচ্ছে জিহবা দিয়ে বলা এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা আর অন্তর দিয়ে বিশ্বাস করা। [আশ শারীয়াহঃ ১৩১ পৃষ্ঠা! ইমাম শাফিঈ (রহ) বলেন, এ বিষয়ে সাহাবায়ে কিরাম এবং তাঁদের পরবর্তী তাবেঈনদের ইজমা তথা সর্বসম্মত রায় আছে। [আকীদাতুল মুসলিমীনঃ ২য় খন্ড, ৫০ পৃষ্ঠা]
— صفحة ٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.