আল, ঈমান, নাওয়াকীদুল ইসলাম, ইসলামে কবরের বিধান — আল ঈমান
/ 7
📝 Text 📖 PDF

ইবনে হাজার আসকালানী (রহ) বলেন; ঈমানের শাব্দিক অর্থ হল বিশ্বাস করা৷ [ফাতহুল বারী, খ: ১, পৃ: ৬০] ইসলামী পরিভাষায় ঈমান হলো, অন্তরে বিশ্বাস করা, জবান দ্বারা স্বীকৃতি দেওয়া এবং সে মোতাবেক কাজে বাস্তবায়ন করা, যা সৎ আমনের দ্বারা বাড়ে এবং পাপ কাজের দ্বারা কমে। ঈমান হল মুখে স্বীকৃতি ও অন্তরে বিশ্বাসঃ আল্লাহ তা’'আলা বলেন, “যা তাদের অন্তরে নেই তারা নিজের মুখেই সেকথা বলে বস্তুত আল্লাহ ভালোভাবে জানেন তারা যা গোপন করে থাকে” । [সূরা আলে ইমরানঃ ১৬৭] “তারা মুখে এমন কথা বলবে, যা তাদের অন্তরে নেই” ৷ [সূরা আল ফাতহঃ ১১] ঈমান হল আমলের নামঃ রাসুল (2৮%) বলেন, “আমি মানুষের বিরুদ্ধে যুদ্ধের জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই, মুহাম্মাদ আল্লাহর রাসুল, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। যেই ব্যক্তি তা করবে তার জান ও মাল আমার থেকে সুরক্ষিত, শুধু তা ছাড়া যার ওপর আল্লাহর হক্ক আছে, এবং তার হিসাব আল্লাহর কাছে।” [সহীহ বুখারীঃ ২৪ (ইফা), সহীহ মুসলিমঃ ৩৫ (ইফা)] রাসুল (1%) কে জিজ্ঞেস করা হল, সর্বোত্তম আমল কোনটি? তিনি (45%) বলেন, আল্লাহ ও তাঁর রাসুলের উপর ঈমান আনা । [সহীহ বুখারীঃ ২৫ (ইফ)] আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রসূল (4%) ইন্তেকাল করলেন, আবু বকর (রাদিঃ) খেলাফতের দায়িত্বগ্তহণ করলেন, এ সময় আরবের অনেক ব্যক্তি কুফরী করলো। তখন উমর (রা) বললেন, হে আবু বকর আপনি মানুষদের সাথে কিভাবে কিতাল করবেন? অথচ রসূল (49%) বলেছেন: আমাকে আদেশ দেয়া হয়েছে, যাতে আমি মানুষদের সাথে ততক্ষণ পর্যন্ত কিতাল করি যতক্ষণ না তারা বলে লা-ইলাহা ইলাহা ইল্লান্পাহ। আর যে ব্যক্তি লা- ইলাহা ইল্লাল্লাহ বলবে সে তার মাল ও জানকে আমার কাছ থেকে নিরাপদ করে নেবে তবে তার হক্কের কারণে আর তার হিসাব আল্লাহ তাআলার কাছে ন্যস্ত । আবু বকর (রা) বললেন: আল্লাহর শপথ অবশ্যই আমি এমন ব্যক্তির বিরুদ্ধে কিতাল করবো যে নামায ও যাকাতের মাঝে পার্থক্য করবে। কেননা যাকাত হলো মালের হক্ক। আল্লাহর শপথ তারা যদি এমন একটি ছাগল ছানা দেয়া পর্যন্ত বিরত থাকে যা তারা রসুল (%)কে প্রদান করতো তাহলে এই বিরত থাকার কারণে অবশ্যই আমি তাদের বিরুদ্ধে কিতাল করবো। উমর (রা) বললেন, আল্লাহর শপথ আমি প্রত্যক্ষ করেছি এটি একারণে হয়েছে যে আল্লাহ তা'আলা কিতালের ব্যাপারে আবু বকর (রা) এর বক্ষকে উন্মোচন করে দিয়েছিলেন। আর আমিও বুঝতে পেরেছি যে এটাই হক্। [সহীহ বুখারীঃ ৬৪৫৬ (ইফা)] ঈমান বাড়ে ও কমেঃ আল্লাহ তা’'আলা বলেন, “মুমিনতো তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা করলে তাদের অন্তর প্রকম্পিত হয় আর যখন তাঁর আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়”। [আনফালঃ ২] “আমি কাফিরদের পরীক্ষার জন্যই তার এই সংখ্যা করেছি, যাতে কিতাবীরা দৃঢ় বিশ্বাসী হয় এবং মু’মিনদের ঈমান বৃদ্ধি পায়। [সূরা মুদাসসিরঃ ৩১] সহীহ বুখারী, মুসলিম ও অন্যান্য হাদিসগ্রন্থে পরিচ্ছেদের নাম দেওয়া হয়েছে ঈমানের বাড়া ও কমা। আলী (রা) এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন; “বিনা কাজে শুধু কথা ফায়দা দেয় না এবং বিনা কথায় কাজও হয় না। আর বলা ও করা বিনা নিয়তে বা মন থেকে হয় না। আর নিয়তও রাসূল (4:52) এর তরীকা তথা সুন্নাত মোতাবেক না হলে তা সঠিক হয় না” । [আশ-শরীয়াহ, ১৩১ পৃষ্ঠা! এজন্য নবী (4%) থেকে বর্ণিত এবং তার সাহাবীদের একটি দল

— Page 3 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.