Contents সূরা নিসা $ ১২৩ | ৮১ ১০৫২২. আব্দুল্লাহ ইব্ন উমার (র.) থেকে বর্ণিত । তিনি আবূ বকর (র.) কে বলতে শুনেছেন, তিনি বলছিলেন যে, আমি রাসুলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি; যে মন্দকাজ করে, তার প্রতিফল দেওয়া হবে দুনিয়াতে । ১০৫২৩. হযরত আবূ বকর ছিদ্দীক (র.) থেকে বর্ণিত । তিনি বললেন, হে আল্লাহর নবী! এ আয়াত নাযিল হবার পর সুস্থ থাকার আর উপায় কি? রামুুল্লাহ (সা.) বললেন, কোন্ আয়াত? আবু বকর ছিদ্দীক (র.) বললেন, আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন, ALY El 514০০১১ ১০ ০০১%] তাহলে কি আমরা যা-ই করি, তার প্রতিফল ভোগ করতে হবে? নবী করীম (সা.) বললেন, হে আৰূ বকর! আপনি কি রোগাক্রান্ত হন না? আপনি কি দুশ্চিন্তাগ্স্ত হন না? জীবন যাত্রায় আপনি কি দুঃখ-দুর্দশায় পতিত হন না? রাসূলুল্লাহ (সা.) বললেন, সবই এ কর্মের প্রতিফল । ১০৫২৪. আবু বকর ছাকাফী (র.) বর্ণনা করেছেন, EE £4", আয়াত নাযিল হবার পর আবূ বকর ছিদ্দীক (র.) বললেন, সুস্থ থাকার আর উপায় কি? তারপর পূর্ববর্তী বর্ণনার ন্যায় বর্ণনা করলেন ৷ তবে এতটুকু অতিরিক্ত যে, “আপনি কি পায়ে হৌচট খেয়ে আঘাত প্রাপ্ত হননা”? ১০৫২৫. ইসমাঈল ইব্ন আবী খালিদ (র.) থেকে অনুরূপ বর্ণিত । ১০৫২৬. আবূ বকর ইব্ন আবু যুহাইর ছাকাফী (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, আবূ বকর (র.) বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ (সা.)! তারপর অনুরূপ বর্ণনা করলেন, তবে এতটুকু অতিরিক্ত এসেছে যে, তিনি বলেছিলেন “আমরা যত মন্দকাজ করি, সবগুলোরই কি প্রতিফল ভোগ করতে হবে?” রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করলেন, আপনি কি পীড়িত হন না? আপনি কি ক্লেশ প্রাপ্ত হন না? আপনি কি দুশ্চিন্তাগ্রস্ত হন না? জীবন যাত্রায় আপনি কি দুঃখ-দুর্দশায় পতিত হন না? আবুবকর ছিদ্দাক (র.) বললেন হা, বটে। রাসূলুল্লাহ (সা.) বললেন, এ গুলোই আয়াতে উল্লেখিত প্রতিফল, যা আপনারা ভোগ করছেন। ১০৫২৭. আৰু বকর ইব্ন আবী যুহাইর ছাকাফী (র.) বলেন, ০১১ ০; ELS <: ১১ 1৮১১১০১১ ১০ ০১]। "৯ আয়াত যখন নাযিল হয়, তখন আবূ বকর (র.) বলেন, ইয়া রাসুলাল্লাহ! আমরা যত কর্ম করি, তার সব গুলোরই কি প্রতিফল ভোগ করব? রাসুলুল্লাহ (সা.) বললেন, হে আবূ বকর! আপনি কি ক্লেশ প্রাপ্ত হন না? আপনি কি দুশ্চিন্তাগ্রপ্ত হন না? জীবন যাত্রায় আপনি কি দুঃখ-দুর্দশায় পতিত হন না? এ গুলোর মাধ্যমেই আপনারা এঁ প্রতিফল ভোগ করে থাকেন। ১০৫২৮. আবু বকর ইব্ন আবু যুহাইর (র.) থেকে অনুরূপ বর্ণিত । ১০৫২৯. মুসলিম (র.) থেকে বর্ণিত! তিনি বলেন, আবূ বকর (র.) বললেন, ইয়া রাসুলাল্লাহ (সা.)! a Eh RE 5 আয়াত কতই না কঠোর! রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করলেন, হে আবূ কর! দুনিয়ার বিপদাপদ ওই মন্দ কর্মের প্রতিফল । তাফসীরে তাবারী - ১১ WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।