Contents ৬৮ : তাফসীরে তাবারী শরীফ আল্লাহ্ তা'আলার বাণী EE Er SEL Bt (আল্লাহ্র পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করলে সে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়) এর ব্যাখ্যায় ইমাম আবু জা‘ফর তাবারী (র.) বলেন, এতদ্বারা আল্লাহ্ তা*আলা শয়তানের নির্দিষ্ট অংশের লোকজনের অবস্থা বর্ণনা করছেন, যারা হিদায়াত আসার পরও মহান আল্লাহ্ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। আল্লাহ্ তা'আলা বলেছেন, শয়তানের অনুসরণ করে, মহান আল্লাহ্র নাফরমানী অবাধ্যতা ও বিরুদ্ধাচরণে যে ব্যক্তি শয়তানের কথা মেনে চলবে, মহান আল্লাহ্কে বাদ দিয়ে শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাকে নিজের অভিভাবক ও সাহায্যকারী রূপে গ্রহণ করবে, সে সুস্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ সে প্রত্যক্ষভাবে ধ্বংস হবে, নিজের ভাগ্য ও পাওনা থেকে বঞ্চিত হবে। তার এ ধ্বংস ও বঞ্চনা হবে সর্বজনবিদিত, সুস্পষ্ট । কারণ, আল্লাহ্ তা'আলা যখন তার নাফরমানীর কারণে সংশ্লিষ্ট বান্দাকে শাস্তি দিবেন, তখন শয়তান কিঞ্চিত পরিমাণও তাকে সাহায্য করতে পারবেনা । বরং সাহায্যকারী মনে করে সে যখন সাহায্যের জন্য শয়তানের মুখাপেক্ষী হবে, তখন শয়তান তাকে নিরাশ করবে, করবে অপমানিত । মহান আল্লাহ্র বাণী 212 2 S22 AC 3 I 333 0 133% LOB ple as sb mgie2? AUS (NY) ১২০. সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করে এবং শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয়, তা ছলনা মাত্র । ব্যাখ্যা $ শয়তানকে যে ব্যক্তি অভিভাবক রূপে গ্রহণ করে, মহান আল্লাহ্র শাস্তির সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত শয়তান তার সাথে যে আচরণ করবে, তার বর্ণনা দিয়ে আল্লাহ্ তা'আলা বলেছেন, $৯১, 15১১৮, ।০৯১ ০ ১০০৫১০, অৰ্থাৎ বিদ্রোহী শয়তান তার নির্দিষ্ট বন্ধুদেরকে প্রতিশ্রুতি দেয় যে, কেউ তাদের ক্ষতির চেষ্টা করলে তখন সে তাদের সাহায্যকারীরূপে এগিয়ে আসবে, তাদের সহায়তাকারীরূপে আবর্তিত হবে এবং আক্রমণকারীকে প্রতিহত করে তাদেরকে ক্ষমা করবে। ক্ষতি সাধনকারী ও আক্রমণকারীদের বিরুদ্ধে বিজয় লাভের নিশ্চিত একটি বাসনাও সে তাদের অন্তরে সৃষ্টি করে। তারপর আল্লাহ্ তা‘আলা বললেন, 1/৮83১ ১ 51৯১১১59 শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয়, তা ছলনা মাত্র অর্থাৎ যারা মহান আল্লাহ্কে বাদ দিয়ে শয়তানকে অভিভাবকরূপে গ্রহণ করেছে, সে সকল বন্ধুদেরকে শয়তান শুধু বাতিল ও মিথ্যা প্রতিশ্রুতি দেয় । আপন অনুসারীদেরকে দেওয়া শয়তানের প্রতিশ্রুতি-কে আল্লাহ্ তা'আলা প্রতারণা ও ছলনা বলেছেন এ জন্যে যে, যারা তাকে অভিভাবকরূপে গ্রহণ করে, তারা তার মিথ্যা প্রতিশ্রুতি ও মিথ্যা বাসনাকে সত্য বলে মনে WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।