তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫৮ t তাফসীরে তাবারী শরীফ দিতেন। পাপাচারী সকল ব্যক্তির ব্যাপারও অনুরূপ ৷ তাদের ব্যাপার আল্লাহ্‌ তা'আলার ইচ্ছাধীন। কিন্তু যে বা যারা আল্লাহ্র সাথে শিরক্‌ ও কুফরী করার অপরাধে অপরাধী, তাদের ব্যাপার ভিন্ন। এ শিরক অবস্থায় যদি তাদের মৃত্যু হয় তবে জাহান্নামী হওয়াটা অবধারিত! শিরক অবস্থায় মৃত্যু হলে আল্লাহ্‌ তা'আলা তার জন্যে জান্নাত হারাম করে দিবেন । জাহান্নামই হবে তার প্রত্যাবর্তন স্থূল, শেষ ঠিকানা । ১০৪২৯. সুদ্দী (র.) থেকে বর্ণিত । তিনি আল্লাহ্র বাণী ৪ ES EN TEESE TEL EEG | প্রসঙ্গে বলেন, যে সকল মুসলমান কবীরা গুনাহ্‌ তথা মহাপাপ থেকে আত্মরক্ষা করবে, তাদের জন্য এ ক্ষমা । আল্লাহ্‌ তা'আলা তার বাণী a eo i U১" ১০9 দ্বারা বুঝিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ্‌র ‘ইবাদতে কাউকে তীর অংশীদার স্থির করে, তবে সে সত্য ও সরল পথ থেকে অনেক দূরত্বে চলে যাবে, বড় রকম ব্যবধানে পতিত হবে। যেহেতু আল্লাহ্‌র ‘ইবাদতে তার সাথে শরীক করা দ্বারা সে শয়তানের আনুগত্য করেছে, শয়তানের পথে চলেছে, আল্লাহ্র আনুগত্য ও দীন পরিত্যাগ করেছে, এটাই তো চরম বিভ্রান্তি ও স্পষ্ট ক্ষতি ৷ মহান আল্লাহ্র বাণী 0G EEE ORL OT « CON BSS 3 OHS) ১১৭. তার পরিবর্তে তারা দেবীরই পূজা করে এবং বিদ্রোহী শয়তানেরই পূজা করে। ব্যাখ্যা ৪ . ইমাম আৰু জা‘ফর তাবারী (র.) বলেন, উপরোক্ত আয়াতাংশের ব্যাখ্যায় তাফসীরকারগণ বিভিন্ন মত পোষণ করেন। কেউ বলেছেন, এর অর্থ হচ্ছে -“তারা আল্লাহ্‌র পরিবর্তে লাত, উযয্া ও মানাত ইত্যাদির পূজা করে। এ সকল দেব-দেবী-কে মুশরিকগণ স্ত্রী জাতীয় নামে আখ্যায়িত করে। তাই আল্লাহ্‌ তা'আলা এগুলোকে মহিলা ও স্ত্রী লিঙ্গ বলেছেন। যারা এমত পোষণ করেন ৪ ১০৪৩০. আবু মালিক (র.) থেকে বর্ণিত। তিনি & 9 5১ ০০ ৬১০% ৩! আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, তারা ‘ইবাদত করে লাত, উযয্া ও মানাত প্রতিমার । এরা সবাই নারী জাতীয় । ১০৪৩১. আবূ মালিক থেকে অনুরূপ অপর একটি বর্ণনা রয়েছে। ১০৪৩২. সুদ্দী (র.) থেকে বর্ণিত, ESIC 0 re ৩! আয়াতাংশের ব্যাখ্যায় তিনি বলেন, তারা (মুশরিকরা) ওগুলোকে স্ত্রীবাচক নামে আখ্যায়িত করে। যেমন লাত, মানাত ও উষ্যা ৷ ১০৪৩৩. আল্লাহ্‌ তা'আলার বাণী EY ss or bet ol -এর ব্যাখ্যায় ইব্‌ন যায়দ (র.) বলেন, আল্লাহকে ছেড়ে তারা উপাসনা করে 'তাদের দৈবতাদের-লাত, উষয্া ইয়াসাফ ও নায়িলা WWW.waytojannah.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।