তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫৪ তাফসীরে তাবারী শরীফ 545015412, (আর আপনি যা জানতেন না, তা আপনাকে শিক্ষা দিয়েছেন ৷) অর্থাৎ আপনার পূর্ববর্তী ও পরবর্তী সকলের জ্ঞান, যা হয়েছে এবং যা হবে, তার সব কিছুর জ্ঞান। হে মুহাম্মদ (সা.) আপনাকে সৃষ্টির পর এসব নে'মত ও অনুগ্রহ আল্লাহ্‌ তা'আলা আপনাকে দান করেছেন। কাজেই, তিনি আপনার প্রতি যে ইহসান করলেন, দয়া প্রদর্শন করলেন, তার জন্যে আপনি তার শোকর আদায় করুন । তার ইবাদতে অবিচল থেকে তার ভালবাসা ও সন্তুষ্টি অর্জনে দ্রুত অগ্রসর হয়ে তিনি আপনার প্রতি যে কিতাব ও হিকমাত নাযিল করেছেন, সর্বদা তা কার্যকর করে এবং তাকে পাওয়ার পথ ও তার দেওয়া ধর্মের পথ থেকে যারা আপনাকে বিচ্যুত করার চেষ্টা করে, তাদের বিরোধিতার মাধ্যমে আপনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। একমাত্র মহান আল্লাহ্‌-ই আপনার প্রতি অনুগ্রহ করেছেন । যারা আপনার ক্ষতি করতে চেষ্টা করে, আপনাকে মহান আল্লাহ্র পথ থেকে বিরত রাখতে ইচ্ছা করে, তাদের ক্ষতি ও ষড়যন্ত্র থেকে মহান আল্লাহই আপনাকে রক্ষা করবেন । যেমনটি তিনি রক্ষা করেছেন আলোচ্য . বিশ্বাস ভঙ্গকারী ব্যক্তির ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টিকারীদের চক্রান্ত থেকে । আল্লাহ্‌ তা'আলার আদেশ-নিষেধ পালনের ক্ষেত্রে আপনি যদি তার বিরোধিতা করেন এবং তার পথ থেকে আপনাকে যারা বিরত রাখতে চেষ্টা করে, তাদের খেয়াল-খুশীর অনুসরণ করেন, তবে শাস্তি স্বরূপ আল্লাহ্‌ পাক যদি আপনার ক্ষতির ইচ্ছা করেন, তবে তার মুকাবিলায় আপনাকে রক্ষা করার কেউ নেই । এ আয়াত দ্বারা আল্লাহ্‌ তাআলা বিশ্বনবী মুহাম্মদ (সা.)-এর ত্রুটির স্থান সম্পর্কে তাকে সতর্ক করে দিলেন এবং যা তার করণীয় তা স্মরণ করিয়ে দিলেন। মহান আল্লাহ্র বাণী / A 3. 3/ STAT AL AAA 22 12% 2 ATLA Ob Ils 3 \ 45 2 | ILA LE প্র 2 পণ OBE FA 58 B53 hl olen EE YD OAS spl ১১৪. তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোন কল্যাণ নেই, তবে কল্যাণ আছে যে দান খয়রাত সৎকার্য ও মানুষের মধ্যে শাস্তি স্থাপনের নির্দেশ দেয়, তার পরামর্শে আল্লাহ্র সন্তুষ্টি লাভের আকাংক্ষায় কেউ তা করলে তাকে মহা পুরস্কার দান করবো । ব্যাখ্যা ৪ ইমাম আবূ জা‘ফর তাবারী (র.) বলেন, AI AS LS (তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোন কল্যাণ নেই) অর্থাৎ সকল মানুষ তথা মানবজাতি যা পরামর্শ করে, তার অধিকাংশে কোন কল্যাণ নেই, Syn LiL | ৬০ %। (তবে কল্যাণ আছে তার পরামশে, যে নির্দেশ দেয় দান-খয়রাত এবং সৎকার্যের) সৎকার্য তাই, যা করতে আল্লাহ্‌ তা'আলা নির্দেশ WWW.waytojannah.com

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।