Contents ২৪ তাফসীরে তাবারী শরীফ ১০৩৭৪. মুজাহিদ (র.) থেকে বর্ণিত নবী করীম (সা.) ছিলেন উসফানে, আর মুশরিকরা ছিল মক্কার নিকটে দাজনান নামক এক মরুদ্যানে ৷ রাসূলুল্লাহ্ (সা.) যোহর আদায় করলেন । মুশরিকরা দেখল, মুক্তাদীগণসহ রাসূলুল্লাহ্ (সা.) সাজদায় গিয়েছেন। তারা বলাবলি করল, এরপর মুসলিমগণ সালাতে গেলে আমরা তাদের উপর আক্রমণ করব । আল্লাহ্ তা'আলা এ সম্পর্কে নবীকে (সা.) সতর্ক করে দিলেন । এরপর রাসূলুল্লাহ্ (সা.) সালাতে দাড়ালেন, তিনি তাকবীর বললেন, অন্যান্যরাও তাকবীর বলেন এরপর হাদীসের বাকী অংশ পূর্বের ন্যায় বর্ণনা করলেন। ১০৩৭৫. হযরত জাবির ইব্ন ‘আবদুল্লাহ্ (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসুল্লাহ্ (সা.) এর সাথে ছিলাম । নাখলা এলাকায় আমরা মুশরিকদের মুখোমুখি হলাম। তাদের অবস্থান ছিল আমাদের সম্মুখে কিবলার দিকে । যোহরের সালাতের সময় হওয়ায় আমাদের সবাইকে নিয়ে রাসূলুল্লাহ্ (আ.) যোহরের সালাত আদায় করলেন । আমাদের সালাত শেষ হবার পর মুশরিকরা পরস্পর দোষারোপ করে বলল; আমরা যদি তাদেরকে সালাতরত অবস্থায় আক্রমণ করতাম । তাদের একজন বলে উঠল, মুসলমানগণের আরো একটি নামায আছে, যা তাদের পুত্র কন্যাদের চেয়েও অধিক প্রিয়, তারা সালাত আরম্ভ করলে তোমরা তাদের উপর প্রচন্ডভাবে হামলা চালাবে । বর্ণনাকারী বলেছেন, জিবরাঈল (আ.) এ সম্পর্কে খবর নিয়ে এলেন এবং এ অবস্থায় সালাত আদায়ের পদ্ধতি জানিয়ে দিলেন । যখন আসরের নামাযের সময় হল, তখন রাসূলুল্লাহ্ (সা.) শত্রুর কাছাকাছি অবস্থান নিলেন। আমরা তার পেছনে দু’সারিতে দীড়ালাম । রাসূলুল্লাহ্ (সা.) তাকবীর বললেন । তার সাথে আমরাও তাকবীর বললাম ৷ এরপর পূর্বের হাদীসের ন্যায় বর্ণনা করলেন। ১০৩৭৬-৭৭. জাবির থেকে বিভিন্ন সূত্রে রাসূলুল্লাহ্ (সা.) হতে অনুরূপ দু'টি বর্ণনা রয়েছে। ১০৩৭৮. আবূ আইয়্যাশ যুরাকী (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা উসফান নামক স্থানে রাসূলুল্লাহ্ (সা.) এর সাথে ছিলাম । আমাদেরকে নিয়ে তিনি যোহরের সালাত আদায় করলেন । তখন মুশরিকদের নেতৃত্বে ছিলেন খালিদ ইব্ন ওয়ালিদ । মুসলমানদের সালাত আদায়কালীন অবস্থার প্রতি ইঙ্গিত করে মুশরিরা বলল, ওদের অসতর্কতার সময়ে আক্রমণের একটা সুযোগ আমরা পেয়েছিলাম । এ প্রেক্ষিতে যোহার এবং আসরের মধ্যবর্তী সময়ে আল্লাহ্ তাআলা সালাতুল খাওফের বিধান নাযিল করলেন । রাসূলুল্লাহ্ (সা.) আমাদেরকে নিয়ে আসরের সালাত আদায় করলেন। তিনি আমাদেরকে দু'ভাগে বিভক্ত করলেন । একদল তীর সাথে সালাত আদায় করছিল আর অপর অংশ তাদের পশ্চাতে নামাযে দাড়িয়ে পাহারারত ছিল। রাসূলুল্লাহ্ (সা.) তাকবীর বললেন, সবাই তাকবীর বলল ৷ সবাই তার সাথে রুকুতে গেল । তারপর রাসূলুল্লাহ্ (সা.)-এর কাছাকাছি সারিতে যারা ছিল, তারা তার সাথে সাজদায় গেল । এরপর তিনি দাড়ালেন । তখন দূরবর্তী দলটি এগিয়ে এল এবং সাজদা করে নিল । তারপর রাসূলুল্লাহ্ (সা.) সবাইকে নিয়ে আবার রুকু করলেন। এরপর তার কাছাকাছি যে দলটি ছিল, তাদেরকে নিয়ে পুনরায় সাজদায় গেলেন । সাজদার পর প্রথম দলটি পেছনে সরে এসে অপর দলের জন্য স্থান করে দিল । দূরবর্তী দলটি এগিয়ে এসে সাজদা করে নিল । সর্বশেষ তিনি সবাইকে নিয়ে সালাম ফিরালেন। এভাবে তারা সকলেই ইমামের সাথে দু'রাক‘আত করে সালাত আদায় করে নিলেন। “বনু সালীম’ গোত্রের এলাকায় অনুরূপভাবে সালাত আদায় করেছিলেন। WWW.waytojannah.com
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।