তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২২ তাফসীরে তাবারী শরীফ যাঁরা এমত পোষণ করেন $ ১০৩৬১. হাসান (র.) থেকে বর্ণিত । আবু মূসা আর্শ‘'আরী (র.) স্পেন অভিযানকালে তথায় সালাতুল খাওফ আদায় করেছিলেন। একদল লোক নিয়ে তিনি ইমাম হিসাবে এক রাক‘আত আদায় করলেন, অপর দল ছিল শত্রুর মুকাবিলায় প্রহরায় নিয়োজিত । তাদেরকে নিয়ে তিনি এক রাক‘আত আদায় করলেন । এরপর তারা প্রহরারত সাথীদের স্থানে অবস্থান নিলেন। অপরদল প্রহরা ছেড়ে এসে তার পেছনে সারিবদ্ধভাবে দাড়ালেন ৷ তীদেরকে নিয়ে আবূ মূসা এক রাক‘আত আদায় করলেন এবং তিনি নিজে সালাম ফিরালেন। পরবর্তীতে উভয় দলই এক রাক‘আত এক রাক‘আত করে আদায় করে সালাম ফিরালেন। এতে জামা‘আত সহকারে ইমামের হল দু'রাক‘আত আর দুই দলের হল এক রাকআত করে। ১০৩৬২. অপর সূত্রে আবু মুসা (রা.) থেকে অনুরূপ একটি বর্ণনা রয়েছে। ১০৩৬৩. আবূল ‘আলিয়া ও ইউনুস (র.) থেকে বর্ণিত । তারা বলেন, আবূ মুসা আশ'আরী (রা.) তীর সাথীদেরকে নিয়ে স্পেন মহল্লায় সালাতুল খাওফ আদায় করলেন । তখন অবশ্য ভীতিজনক পরিস্থিতি ছিল না । লোকদেরকে সালাতুল খাওফের নিয়ম জানিয়ে দেয়া তার উদ্দেশ্য ছিল। লোকজনকে তিনি বিভক্ত করলেন দু'টো সারিতে এক সারি তার পেছনে আর অপর সারি শত্রুর মুখোমুখি ৷ যারা তার কাছাকাছি ছিল তাদেরকে নিয়ে তিনি এক রাক‘আত আদায় করলেন । এরপর তারা প্রহরারত সাথীদের স্থানে অবস্থান নিলেন । অপর দল প্রহরা ছেড়ে এসে তার পিছনে সারিবদ্ধভাবে দাড়ালেন । তাদেরকে নিয়ে আবু মূসা এক রাক‘আত আদায় করলেন এবং তিনি নিজে সালাম ফিরালেন। পরবর্তীতে উভয় দলই এক রাকআত এক রাক'আত করে আদায় করে সালাম ফিরালেন। এতে জামা'আত সহকারে ইমামের হল দু'রাক'আত আর দুই দলের হল এক রাক‘আত করে। ১০৩৬৪. আবু মুসা আশ‘আরী (র.) থেকে অপর সূত্রে অনুরূপ একটি হাদীস বর্ণিত রয়েছে। ১০৩৬৫. হযরত ইব্‌ন উমার (র.) থেকে বর্ণিত । সালাতুল খাওফ সম্পর্কে তিনি বলেন, লোকজনের একদল নিয়ে ইমাম এক রাক'আত আদায় করবেন আর অপর দল প্রহরায় রত থাকবেন । এরপর যাঁরা এক রাক‘আত আদায় করেছেন, তারা গিয়ে যারা প্রহরারত সেই সাথীদের স্থানে অবস্থান নিবেন । তারা এসে ইমামের সাথে যোগ দিবেন এবং ইমাম তাদেরকে নিয়ে এক রাক‘আত আদায় করে নিজে সালাম ফিরাবেন। তারপর প্রত্যেক দল নিজেরা এক রাক'আত করে আদায় করে নিবেন। ১০৩৬৬. ইব্‌ন ‘উমার’ (র.) থেকে অপর সূত্রে অনুরূপ একটি হাদীস বর্ণিত আছে। ১০৩৬৭. হযরত ইব্ন ‘উমার (র.) থেকে আরও বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ (সা.) সালাতুল খাওফ হাদায় করলেন তারপর পূর্বের ন্যায় বর্ণনা করেছেন। ১০৩৬৮. ইব্ন ‘উমর’ (র.) থেকে অপর সূত্রে বর্ণিত । তিনি বলতেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাথে সালাতুল খাওফ আদায় করেছেন। তারপর তিনি পূর্বের ন্যায় বর্ণনা করেছেন। ১০৩৬৯. অপর সূত্রে ইবৃন ‘উমার (র.) থেকে অনুরূপ আরও একটি হাদীস বর্ণিত আছে। ১০৩৭০. হযরত ইব্‌ন ‘উমার (র.) থেকে আরও একটি হাদীস বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা.) সালাতুল খাওফ সম্পর্কে বলেছেন যে, আমীর অর্থাৎ সেনাপতি ও একদল লোক সালাতে দাড়িয়ে এক রাক'আত আদায় করবে আর অপর দল এদের ও শক্রুর মাঝে অবস্থান নিবে। তারপর পূর্বের হাদীসের ন্যায় বর্ণনা করেছেন। WWW.waytojannah.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।