Contents সূরা নিসা ৪ ১০২ ১৯ ইমাম নিজে সালাম ফিরাবে। এ দ্বিতীয় দল তখন দাড়িয়ে নিজের এক রাক‘আত ও দু’সাজদা আদায় করে সালাম ফিরিয়ে সালাত সমাপ্ত করবে। ১০৩৪৯. সাহ্ল ইব্ন আবী হাছামা (র.) থেকে ভয়কালীন নামায সম্পর্কে অনুরূপ বর্ণিত হয়েছে। ১০৩৫০. সাহূল ইব্ন আবী হাছামা (র.) থেকে ভয়কালীন নামায সম্পর্কে বর্ণিত । তিনি বলেন, ইমাম কিবলামুখী হয়ে দাড়াবে, মুসন্লীদের একদলও দাড়াবে তার সাথে এবং অপর দল দাড়াবে শত্রুর মুখোমুখি ৷ ইমামের সাথে দাড়িয়েছে যারা, তাদেরকে নিয়ে ইমাম এক রাক‘আত আদায় করবে। তারপর তারা নিজেরা সেখানেই এক রাক‘আত ও দু’ সাজদা আদায় করে নিবে। তারপর অপর দল যেখানে অবস্থান নিয়েছে, তারা সেখানে অবস্থান নিবে এবং তারা এসে ইমামের সাথে সালাতে অংশ গ্রহণ করবে, ইমাম তাদেরকে নিয়ে এক রাক‘আত ও দু’সাজদা আদায় করবেন । এক্ষণে ইমামের হল দু’রাক‘আত, তাদের হল এক রাক‘আত । এরপর তারা নিজেরা এক রাক‘আত ও দু'সাজদা আদায় করে নিবে। ১০৩৫১. সাল্হি ইব্ন খওয়্যাত (র.) সাহূল ইব্ন আবী হাছামা (র.) সূত্রে নবী করীম (সা.) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ১০৩৫২. সালিহ্ ইবৃন খাওয়্যাত (র.) থেকে অপর সূত্রে বর্ণিত । ইমাম দাড়াবে আর মুক্তাদীগণ দুই দলে বিভক্ত হবে। একদল শত্রুর মুখোমুখি থাকবে, অপরদল ইমামের পেছনে । পেছনে যারা, তাদেরকে নিয়ে ইমাম এক রাক'আত আদায় করবেন, তারপর তারা দাড়িয়ে নিজেরা এক রাক‘আত আদায় করে নিবে। তারপর সালাম ফিরিয়ে প্রহরার স্থানে চলে যাবে এবং সেখানে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে যাবে। অপর দল আসবে ইমামের পেছনে, তাদেরকে নিয়ে ইমাম এক রাক'আত আদায় করবে এবং একাকী সালাম ফিরিয়ে নিবে । এরপর তারা নিজেরা এক রাক‘আত আদায় করে নিবে। ১০৩৫৩, সালিহ্ ইব্ন খাওয়্যাত (র.) জনৈক সাহাবী থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যুদ্ধকালীন নামাযে একদল দাড়াবে ইমামের পেছনে আর অপর দল দাড়াবে শত্রুর মুখোমুখি । পেছনে যারা, তাদেরকে নিয়ে ইমাম এক রাক‘আত আদায় করে দাড়িয়ে থাকবেন, তারা নিজেরা অপর এক রাক‘আত আদায় করতঃ সালাম ফিরিয়ে প্রহরারত সাথীদের স্থানে গিয়ে অবস্থান নিবে। অপর দল আসবে, ইমাম তখনও দাড়িয়ে । তাদেরকে নিয়ে ইমাম এক রাক'আত আদায় করে একাকী সালাম ফিরিয়ে নিবে; এরপর তারা দাড়িয়ে অপর এক রাক‘আত আদায় করে সালাত সমাপ্ত করবে । বর্ণনাকারীদের একজন উবায়দুল্লাহ্ (র.) বলেন, সালাতুল খওফ সম্পর্কে এর চেয়ে উৎকৃষ্ট বর্ণনা আমি আর শুনিনি। ১০৩৫৪. হযরত ইব্ন ‘আব্বাস (রা.) থেকে বর্ণিত। ॥ REE EPL OEE BE U১ 5১/4555 91০1 (আপনি যখন তাদের মধ্যে অবস্থান করবেন ও তাদের সংগে সালাত কায়েম করবেন, তখন তাদের একদল আপনার সাথে যেন দাড়ায়)-আল্লাহ্ তা'আলার এ বাণী ভয়কালীন সালাতের ক্ষেত্রে প্রযোজ্য । তখন ইমাম দাড়াবে এবং তার সাথে দাড়াবে মুজাহিদগণের একদল । অপর দল সশন্ত্র অবস্থায় শত্রুর মোকাবিলায় দাড়াবে । সাথে যারা আছে, তাদেরকে নিয়ে ইমাম এক রাক‘আত আদায় করবে এবং বসে থাকবে । মুক্তাদীগণ দাড়িয়ে নিজের দ্বিতীয় রাকআত আদায় করে WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।