তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৮ তাফসীরে তাবারী শরীফ ১০৩৪৫. সালিহ্‌ ইব্‌ন খাওয়্যাত (র.) থেকে বর্ণিত ৷ “যাতুর রিকার’ যুদ্ধের দিনে রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাথে যারা ছালাতুল্‌ খাওফ আদায় করেছিলেন, তাদের একজন থেকে তিনি বর্ণনা করেছেন যে, মুজাহিদগণের একদল রাসূলুল্লাহ্‌ (সা.)-এর পেছনে সরিবদ্ধ হয়েছিলেন, আর অপর দল শত্রুর মুকাবিলায় দাড়িয়েছিলেন। যারা তার সাথে দাড়িয়েছিলেন, তাদেরকে নিয়ে তিনি এক রাক‘আত আদায় করলেন । তারপর তিনি দাড়িয়ে রইলেন, তারা তাদের সালাতের অবশিষ্টাংশ আদায় করে নিলেন । তারপর অপ্রদল এগিয়ে এলেন এবং তিনি তাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। নবী করীম (সা.) দ্বিতীয় রাক‘আত শেষে বসে রইলেন ৷ তারা তাদের না পাওয়া সালাত আদায় করে নিলেন, এরপর নবী করীম (সা.) তাদেরকে নিয়ে সালাম ফিরালেন। ১০৩৪৬. সাহ্‌ল ইব্‌ন আবী হাছামা (রা.) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, সাহাবীগণকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ্‌ (সা.) ছালাতুল্‌ খওফ আদায় করেছিলেন তিনি নিজের পেছনে দু'টো সারিতে তাদেরকে বিভক্ত করলেন। তার কাছাকাছি সারিতে যারা ছিলেন, তাদেরকে নিয়ে তিনি এক রাক‘আত আদায় করলেন। তারপর দাড়িয়ে রইলেন । তারা অপর এক রাক‘আত আদায় করে নিলেন এবং পেছনের সারির স্থানে অবস্থান গ্রহণ করলেন । পেছনের সারি এগিয়ে এল, তীদেরকে নিয়ে তিনি এক রাক‘আত আদায় করলেন এবং বসে পড়লেন, তারা নিজেরা এক রাক‘আত আদায় করে নিলেন । তারপর রাসূলুল্লাহ্‌ (সা.) সালাম ফিরালেন। ১০৩৪৭. সাহ্‌ল ইব্‌ন আবী হাছামা (র.) রাসূলুল্লাহ্‌ (সা.) থেকে বর্ণনা করেন যে, ছালাতুল্‌-খওফ (ভয়কালীন নামায) সম্পর্কে রাসূলুল্লাহ্‌ (সা.) বলেছেন, একদল দাড়াবে দুশমনের মোকাবিলায়, অপর দল দাড়াবে ইমামের পেছনে । যারা ইমামের পেছনে দাড়াবে, তাদেরকে নিয়ে ইমাম এক রাক'আত ও দু' সাজদা আদায় করবে, এরপর ইমাম স্ব-স্থানে বসে থাকবে ৷ তারা অপর এক রাক‘আত ও দু’ সাজদা আদায় করে তাদের অপর সাথীদের স্থানে অবস্থান নিবে। অপর দল এগিয়ে এসে এদের স্থানে দাড়াবে, তাদেরকে নিয়ে ইমাম এক রাক‘আত ও দু’ সাজদা আদায় করবে এবং স্ব-স্থানে বসে থাকবে, তারা নিজেরা অপর এক রাক‘আত ও দু'’সাজদা আদায় করে নিবে, তারপর ইমাম সালাম ফিরাবেন। যারা বলেন যে, দ্বিতীয় দল নবী করীম (সা.)-এর সাথে এক রাক'আত আদায় করে তার সাথে বসে থাকবে এবং তিনি যথারীতি সালাম ফেরানোর পর তারা উঠে তাদের অবশিষ্ট সালাত আদায় করবে, তাদের পক্ষের হাদীস নিম্নরূপ ১০৩৪৮. সাহ্‌ল ইব্‌ন আবী হাছামা (রা.) বর্ণনা করেছেন, ভয়ের সময়ের নামায হলো, সাথে একদল দাড়িয়ে সালাত আদায় করবে । আর অপর দল শত্রুর মোকাবিলায় অবস্থান নিবে যারা সাথে দাড়িয়েছে, তাদেরকে নিয়ে ইমাম রুকূ* ও সাজদা করবে । দ্বিতীয় রাক*আতের জন্যে ইমাম যখন সোজা হয়ে দাড়াবেন, তখন তারা নিজেরা এক রাক'আত ও দু' সাজদা আদায় করে নিবে এবং সালাম ফিরিয়ে সালাত শেষ করে দিবে; ইমাম কিন্তু তখনও দাড়িয়ে থাকবে। এরা গিয়ে শত্রুর মোকাবিলায় দাড়াবে । দ্বিতীয় দল এসে ইমামের সাথে নামাযে দাড়াবে । ইমাম তাদেরকে নিয়ে রুকু‘ ও সাজদা আদায় করবে। তারপর WWWw.Wwaytojannah.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।