তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৯০ তাফসীরে তাবারী শরীফ ১১২৬৪. ‘আমির (র) হতে অপর এক সূত্রে বর্ণিত । তিনি বলেন, জনৈক ব্যক্তি হযরত ‘উমর (র) এর নিকট এসে বললেন, জাহিলিয়্যাতের যুগে আমার এক কন্যাকে জীবিত কবর দেয়া হয়েছিল । তারপর মরার আগেই তাকে কবর হতে বের করে ফেলি ৷ এরপর সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়। মুসলমান হওয়ার পর হঠাৎ সে ব্যভিচারে লিপ্ত হয় এবং পরে একটি ছুরি হাতে নিয়ে আত্মহত্যা করতে উদ্যত হয়। এ দেখে আমি গিয়ে তাকে ধরলাম । দেখলাম, ঘাড়ের মোটা রগের কিছু অংশ সে কেটে ফেলেছে। আমি তার ক্ষতস্থানে ওষধ লাগিয়ে দিলাম । সে ভাল হয়ে গেল । এরপর সে উত্তমরূপে আল্লাহর দরবারে তওবা করল। এরপর সে আমার নিকট বিবাহের ইচ্ছা প্রকাশ করে। আমীরুল মু'মিনীন তার সম্পর্কে আমাকে নির্দেশ দান করলেন । হযরত ‘উমর (র) বললেন, মহান আল্লাহ্‌ পাক তার যে দোষ গোপন রেখেছেন, তা তুমি কি প্রকাশ করে দিতে চাচ্ছ। আল্লাহ্‌ পাকের শপথ? ভবিষ্যতে এ কথা যদি তুমি কারো কাছে বল তাহলে আমি তোমাকে এমন শাস্তি দেব, যা শহরবাসীর জন্য হবে দৃষ্টান্ত । একজন সচ্চরিত্রা মুসলিম নারীর ন্যায় তুমি তাকে বিবাহ দিয়ে দাও । ১২৬৫. হযরত শা'বী (র) বলেন, একবার জনৈক ব্যক্তি হযরত ‘উমর (র)-এর নিকট আসলেন । এরপর হাদীসটি পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। ১১২৬৬. হযরত আবুয্‌ যুবায়র (র) বলেন, এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট তার বোনকে বিবাহ করার প্রস্তাব করলে সে বলল, সে তো এক কান্ড করে ফেলেছে। এ সংবাদ হযরত ‘উমর (র) এর নিকট পৌছলে তিনি তাকে ডেকে এনে প্রহার করলেন এবং বললেন, এ কী খবর তুমি বলছো? চুপ চাপ তুমি তাকে বিবাহ দিয়ে দাও ৷ ১১২৬৭. হযরত হাসান (র) বলেন. হযরত ‘উমর (র) বলেছেন, কোন মুসলমান ব্যভিচারীর সাথে আমি কোন সতী মুসলমান নারীর বিবাহ হতে দিব না। একথা শুনে হযরত উবাই ইব্‌ন কা'ব (র) বললেন, হে আমীরুল মুমিনীন! শির্ক তো এ থেকে বড় পাপ । তথাপি তারা তওবা করলে আল্লাহ্‌ পাক তাদের তওবা কবুল করে থাকেন! অন্যান্য ব্যাখ্যাকারদের মতে ৷ Llosa Gilbey 41:5 ১ এ উল্লেখিত ১/০১" এর অর্থ আযাদ ও বীদী উভয় প্রকারের সচ্চরিত্রা নারী। তাদের মতে কিতাবী দীনদার বাদী বিবাহ করা জায়েয, কিন্তু মু'মিন ও কিতাবী অসচ্চরিত্রা নারীকে বিবাহ করা হারাম । যারা এমত পোষণ করেন ৪ ১১২৬৮. হযরত মুজাহিদ (র) হতে আল্লাহ্‌ পাকের বাণী ১ ে। LIME Ell 14[১%-এর ব্যাখ্যায় বর্ণিত। তিনি বলেন, ১০২] মানে সচ্চরিত্রা নারী । ১১২৬৯. অন্য এক সূত্রে হযরত মুজাদি (র) হতে অনুরূপ বর্ণিত রয়েছে। WWW.Wwaytojannah.com

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।