Contents সূরা মায়িদা ৪ ৫ ২৮৯ ১১২৫৭. অন্য এক সূত্রে হযরত মুজাহিদ (র) হতে ১ = RE Al RUE EE এর ব্যাখ্যায় বর্ণিত রয়েছে যে, "১,০১1 অর্থ স্বাধীন মহিলা । ১১২৫৮. তারিক ইব্ন শিহাব (র) হতে বর্ণিত । তিনি বলেন, জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে হযরত তারিক (র)-এর বোনকে বিবাহ করার জন্য তার নিকট পয়গাম পাঠালেন। এ সংবাদ এ মহিলাকেও জানানো হল । এরপর তিনি এ ঘটনা হযরত ‘উমর (র)-এর নিকট খুলে বললেন । ঘটনা শুনে হযরত ‘উমর (র) বললেন, তার মধ্যে কি গুণাবলী আছে? উত্তরে তিনি বললেন, তার মধ্যে কেবল ভাল গুণ ব্যতীত আগি কিছুই দেখিনি । তখন উমর (র) বললেন, তাহলে তোমার বোনকে তার নিকট বিয়ে দিয়ে দাও ৷ তবে বেশী জানাজানি করোনা । ১১২৫৯. ‘আমির (র) বলেন, আমাদের মধ্য থেকে হামদান দেশীয় এক মহিলা ব্যভিচারে লিপ্ত হলে রাসূল (সা) কর্তৃক নিয়োজিত যাকাত উসূলকারী এক সাহাবী তার উপর শরীয়ত সম্মত শাস্তি আরোপ করলেন । এরপর মহিলা তওবাও করে নিল । এরপর কিছু লোক হযরত ‘উমর (র) এর নিকট এসে বলল, সে তো সাংঘাতিক খারাপ কাজ করেছে, এমতাবস্তায় আমরা কি তাকে বিয়ে দিতে পারি? একথা শুনে ‘উমর (র) বললেন, তোমরা এ সম্বন্ধে পুনরায় কখনো আলোচনা করেছ, এ কথা যদি আমি জানতে পাই তবে তোমাদেরকে আমি কঠোর শাস্তি প্রদান করব । ১১২৬০. তারিক ইব্ন শিহাব (র) হতে বর্ণিত । তিনি বলেন, জনৈক ব্যক্তি তার বোনকে বিয়ে দেয়ার ইচ্ছা করলে সে বলল, আমার আশংকা হচ্ছে, আমি আমার পিতাকে অপমানিত না করি। কেননা আমি আমার সীমা লংঘন করেছি । এরপর তিনি হযরত ‘উমর (র) এর নিকট এসে এ কথা বললে হযরত ‘উমর (র) বললেন, সে কি তওবা করেনি? উত্তরে তিনি বললেন, হ্যা, তওবা করেছে। তখন হযরত ‘উমর (র) বললেন, তাহলে তাকে বিয়ে দিয়ে দাও । ১১২৬১. শা‘বী (র) বলেন, হামদানের নুশায়বা নামী এক মহিলা ব্যভিচার করে আত্মহত্যা করার ইচ্ছা করলে বর্ণনাকারী বললেন, তোমরা তাকে রক্ষা কর । এরপর লোকেরা তাকে ওঁষধ সেবন করালে সে সুস্থ হল । এ ঘটনা হযরত ‘উমর (র) এর নিকট বলা হলে তিনি বললেন, সচ্চরিত্রা মুসলিম নারীর ন্যায় তাকেও বিবাহ দিয়ে দাও। ১১২৬২. ‘আমির (র) বললেন, ইয়ামানের এক ব্যক্তির ভগ্ন ব্যভিচারে লিপ্ত হয়ে নিজ গলায় ছুরি চালাতে আরম্ভ করলে লোকেরা তাকে ধরে ফেসল। এরপর ক্ষতস্থানে ওষধ ব্যবহার করা হলে তা শুকিয়ে যায়। পরবর্তীকালে তার চাচা সপরিবারে হিজরত করে মদীনায় চলে আসে । এদিকে এঁ মহিলা কুরআন পাঠে এবং ইবাদতে এমনভাবে মশগুল হল যে. সমকালীন মহিলাদের মধ্যে তার কোন নজীর ছিলনা । পরে সে স্বীয় চাচার নিকট বিবাহের আবদার জানালে চাচা এতে বিব্রিতবোধ করেন। কেননা ভাতিজীর দোষ গোপন করাকে তিনি অপছন্দ করতেন এবং ভাতিজীর নিকট এ কথা প্রকাশ হওয়াকে তিনি আরো বেশী অপছন্দ করতেন ৷ তারপর মেয়ের চাচা এ সমস্যার কথা হযরত ‘উমর (র)-এর নিকট প্রকাশ করলে তিনি তাকে বললেন, এ কথা তুমি প্রকাশ করলে তোমাকে আমি শাস্তি প্রদান করব । শোন! নেক, পূণ্যবান এবং পছন্দনীয় কোন পাত্র পেলে তার সাথে ওকে বিয়ে দিয়ে দিবে। ১১২৬৩. অন্য এক সূত্রে ‘আমির (র) হতে বর্ণিত রয়েছে। তিনি বলেন, একবার নুবায়শা নামী ইয়ামানের এক মহিলা ব্যভিচারে লিপ্ত হয়ে পড়ল । এরপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা রয়েছে। তাফসারে তাবারী = WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।