Contents সূরা মায়িদা 8 ৫ ২৮৫ ১১২২৪. হযরত শা'বী (র) হতে বর্ণিত তিনি বনী তাগলিব এর খৃস্টান সম্প্রদায়ের যবাহকৃত জানোয়ার খাওয়াকে কোন দোষণীয় কাজ বলে মনে করতেন না৷ অতঃপর তিনি এ মতের সমর্থনে পাঠ করেন, (১ 44, 545, (এবং তোমার প্রতিপালক ভুলবার মত নন-_সূরা মরিয়াম £ ৬৪) ১১২২৫. হযরত ইব্ন শিহাব (র) আরব খৃষ্টানদের যবাহকৃত জানোয়ার সম্পর্কে বলেন, ধর্মীয় দিক থেকে তারা যেহেতু কিতাবী এবং আল্লাহ্র নাম নিয়ে যবাহ্ করে, তাই তাদের যবাহৃকৃত জানোয়ার খাওয়া জায়েয আছে। ১১২২৬. হযরত ‘আতা (র) বলেন, কিতাবী লোকেরাও আল্ কুর'আনের অনুসৃত দীনের অনুসারী । ১১২২৭. হযরত শু'বা (র) বলেন, একবার আমি বনী তাগলিব এর খৃষ্টানদের যবাহকৃত জানোয়ার সম্বন্ধে হযরত হাকাম, হাম্মাদ ও হযরত কাতাদা (র)-কে জিজ্ঞেস করলাম । উত্তরে তারা বললেন, এতে কোন ক্ষতি নেই। অতপর হযরত হাকাম (র) পাঠ করলেন_ Ll 3 will ১1 $১২3 অৰ্থাৎ তাদের মধ্যে এমন কতক নিরক্ষর লোক আছে, যাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোন জ্ঞান নেই । (সূরা বাকারা ৪ ৭৮) আয়াতটি পাঠ করলেন। ১১২২৮. হযরত ইব্ন ‘আব্বাস (র) থেকে বর্ণিত । তিনি বলেন, বনী তাগলিব গোত্রের যবাহকৃত জানোয়ার তোমরা ভক্ষণ করবে এবং তাদের কন্যাদেরকে বিবাহ করবে । কেননা আল্ কুর‘আনে ইরশাদ হয়েছে, ১ Ul 1 lait el ss 59 else EE CEE (হে মু’মিনগণ! ইয়াহুদী ও খৃষ্টানদেরকে বন্ধুরূপে গহণ করোনা । তারা পরস্পর পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুর্ূপে গ্রহণ করলে সে তাদেরই একজন হবে--সূরা মায়িদা ৪ ৫১) এতে একথা প্রতীয়মান হচ্ছে যে, উপরোক্ত সম্পৃদায়দ্বয়ের সাথে যাদের বন্ধুত্ব থাকবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। ১১২২৯. হযরত হাসান (র) বনী তাগলিব-এর খৃষ্টানদের যবাহকৃত জানোয়ার খাওয়াকে কোন দোষের ব্যাপার বলে মনে করতেন না । তিনি বলতেন, তারা দীনের মধ্যে পরিবর্তন সাধন করেছে । সুতরাং এ-ই হল তাদের দীন এবং তাদের ধর্ম । অন্যান্য ব্যাখ্যাকারগণের মতে ~<l [| ০2১/ ॥১১ এর দ্বারা বনী ইসরাঈল এবং তাদের সন্তান-সন্ততি, যাদের প্রতি তাওরাত ও ইঞ্জীল নাযিল করা হয়েছে, তাদেরকে বুঝানো হয়েছে। অন্যান্য দলের যেসব লোকজন বনী ইসরাঈলের মধ্যে প্রবেশ করেছে এবং তাদর ধর্মাদর্শ মেনে নিয়েছে, এ আয়াতে তাদেরকে বুঝানো হয়নি এবং তাদের যবাহকৃত জানোয়ারের গোশৃত খাওয়াও বৈধ নয়। কেননা তারা কিতাবী লোকদের অন্তর্ভুক্ত নয় । হযরত ইমাম শাফিঈ (র) এমত পোষণ করেন। যেসব সাহাবা ও তাবি‘ঈন আরব খৃস্টানদের যবাহকৃত জানোয়ার খাওয়াকে মাকরূহ মনে করেন, তিনি তাদের উক্ত মতামতের ব্যাপারে বিশেষ ধরেনর ব্যাখ্যা করেন। আরব খৃষ্টানদের যবাহকৃত জানোয়ার ভক্ষণ করাকে যারা হারাম মনে করেন, তাদের যুক্তি; ১১২৩০. হযরত ‘আলী (র) বলেন, বনী তাগলিব গোত্রের খৃষ্টানদের যবাহকৃত জন্তু তোমরা খাবে না। কেননা তারা খৃষ্টানদের আদর্শ হতে মদ্যপান ব্যতীত আর কিছুই গ্রহণ করেনি। WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।