তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৮৪ তাফসীরে তাবারী শরীফ ব্যাখ্যা 8 ইমাম আবু জা‘ফর তাবারী (র) এ আয়াতের ব্যাখ্যায় বলেন, SU iaits অর্থাৎ হে ঈমানদারগণ! যবাহকৃত জানোয়ার এবং খাদ্য দ্রব্যের মধ্যে যেগুলো হালাল ও পবিত্র, তা তোমাদের জন্য হালাল করা হল। কিন্তু অপবিত্র বস্তু নয়। £৫1০ 1] Lb অর্থাৎ কিতাবী লোকদের যবাহকৃত জানোয়ার খাওয়াও তোমাদের জন্য হালাল ও বৈধ । এখানে কিতাবী বলতে ইয়াহুদী ও খৃষ্টান সম্পৃদায়কে বুঝানো হয়েছে, যাদের প্রতি তাওরাত ও ইঞ্জীল কিতাব অবতীর্ণ হয়েছে। অতঃপর তারা উভয় কিতাবের পথনির্দেশনার আলোকে জীবন পরিচালনা করেছে অথবা জীবন পরিচালনা করেছে তারা কোন একটির পথনির্দেশনা মোতাবিক ৷ 2 €1 = অর্থাৎ কিতাবী লোকদের যবাহকৃত জানোয়ার ভক্ষণ করা তোমাদের জন্য হালাল। পক্ষান্তরে, অন্যান্য মুশরিক, যাদের কোন আসমানী কিতাব নেই, তাদের যবাহকৃত জানোয়ার খাওয়া জায়েয নেই ৷ চাই তারা আরবের মুশরিক চাই তারা আরবের মুশরিক সম্পদায় হোক অথবা মূর্তিপূজক সম্প্রদায় হোক; সকলের ক্ষেত্রেই এ হুকুম সমভাবে প্রযোজ্য । কেননা যারা আল্লাহ্‌র একত্বাদে বিশ্বাসী নয় এবং যারা আসমানী কোন দ্বীনের অনুসারী নয় তাদের যবাহকৃত জানোয়ার ভক্ষণ করা তোমাদের জন্য হারাম । 1০ ১১৩১১) 5১341১১, বলে মহান আল্লাহ্‌ পাক কিতাবী লোকদের কোন্‌ সম্পৃদায়কে বুঝিয়েছেন, এ বিষয়ে মুফাস্সিরগণের একাধিক মতামত রয়েছে। কোন কোন ব্যাখ্যাকার বলেন, যে দু’ সম্পৃদায়ের প্রতি তাওরাত ও ইঞ্জীল কিতাব দু'টি অবতীর্ণ হয়েছে, এ আয়াতে তাদের যবাহকৃত জানোয়ারকে বুঝানো হয়েছে অথবা যারা উক্ত সম্পরদায়দ্বয়ের ধর্মাদর্শে প্রবেশ করতঃ তাদের দীন মেনে নিয়েছে, তারা যা হারাম সাব্যস্ত করেছে, তারাও তাকে হারাম বলে মেনে নিয়েছে কিংবা তারা যাকে হালাল ঘোষণা করেছে, ওরাও একে হালাল বলে মেনে নিয়েছে। অনুরূপ অন্যান্য আরো ধর্মাবলম্বী সম্প্রদায় । যারা এমত পোষণ করেন $ ১১২২০. হযরত ইকরামা (র) বলেন, হযরত ইব্ন ‘আব্বাস (র) কে বনী-তাগলিব এর খৃষ্টান সম্পৃদায়ের যবাহকৃত জানোয়ার সম্বন্ধে প্রশ্ব করা হলে, তিনি hy un AE SUS pis bn a Cs ERE LE (হে মু'মিনগণ! য়াহুদী ও খৃষ্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করোনা, তারা পরস্পর পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধু রূপে গহণ করলে সে তাদেরই একজন হবে । সূরা মায়িদা ৪ ৫১) আয়াতটি পাঠ করলেন । ১১২২১. অপর এক সূত্রে হযরত ইব্ন ‘আব্বাস (র) থেকে অনুরূপ বর্ণিত রয়েছে। ১১২২২. হযরত হাসান ও ইকরামা (র) হতে বর্ণিত ৷ তারা বনী তাগলিব এর খৃষ্টানদের যবাহ্কৃত জানোয়ার খাওয়া এবং তাদের কন্যাদেরকে বিবাহ করাকে কোন দোষণীয় ব্যাপার বলে মনে করতেন না। এ মতের সমর্থনে তারা নিম্নোক্ত আয়াতটি পাঠ করতেন, EEE LUE CEE OU HE EUS ১১২২৩. হয়রত হাসান ও হযরত সাঈদ ইব্নুল মুসায়্যিব (র) হতে বর্ণিত । তারা বনী তাগলিব এর খৃষ্টানদের যবাহ্‌কৃত জানোয়ার ভক্ষণ করাকে কোন দোষণীয় ব্যাপার বলে মনে করতেন না। WWW.Wwaytojannah.com

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।