Contents সূরা মায়িদা £ ৪ ২৭৯ উহা শিকারকে মেরে ফেললেও তুমি তা ভক্ষণ করবে৷ কিন্তু কুকুর যদি শিকারের গোশ্ত খেয়ে ফেলে ' তবে তুমি আর তা খেতে পারবে না। কেননা আমার আশংকা হয় সম্ভবতঃ সে তার নিজের জন্য উহাকে শিকার করেছে। যদি কেউ এ মর্মে প্রশ্ব করেন যে, বিষয়টি যদি এমনই হয় তাহলে নিম্নোক্ত হাদীসের জবাব কি? ১১২১১. হযরত সালমান ফারসী (র) হতে বর্ণিত । নবী করীম (সা) বলেন, শিকারের উদ্দেশ্যে কোন ব্যক্তি যদি নিজের কুকুর প্রেরণ করে; তারপর সে যদি উহাকে ভক্ষিত অবস্থায় পায় তবুও সে বাকী অংশ খাবে । বর্ণিত আছে যে, এ হাদীসের মধ্যে আপত্তি আছে। কেননা সাঈদ ইব্নুল মুসায়্যিব এ হাদীস হযরত সালমান ফারসী (র) থেকে শুনেছেন বলে কারোই জানা নেই ৷ সর্বোপরি হাদীস বর্ণনাকারী «£5 রাবীগণ এ হাদীসটিকে ‘মওকৃফ’ হিসাবে বর্ণনা করেছেন। তারা এ হাদীসটিকে রাসূল (সা) এর দিকে সম্বোধন করে মারফু* হিসাবে বর্ণনা করেন নি । হাফিয «£5 রাবীগণ যখন কোন একটি বিষয়ে পরস্পর এক্যবদ্ধ হয়ে কোন হাদীস বর্ণনা করেন এমতাবস্থায় একজন রাবী যদি তাদের বিরুদ্ধাচরণ করে তবে সে হবে এ ব্যাপারে ১, অর্থাৎ একক । তার মুখস্থ বর্ণনা তাদের মুখস্থ বর্ণনার অনুরূপ নয়। কাজেই বলা যায় যে, ব্যক্তির বর্ণনার চেয়ে একদল মানুষের বর্ণনা যাচাইয়ের মানদন্ডে অধিক বিশুদ্ধ ও সঠিক । ইমাম আবূ জাফর তাবারী (র) বলেন, উপরোক্ত বক্তব্যের আলোকে সুস্পষ্টভাবে আমরা একথা বলতে পারি যে, কুকুর যদি শিকারের গোশৃত খেয়ে ফেলে তবে তা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বলে বিবেচিত নয় ৷ অনুরূপভাবে প্রতিটি শিকারী জানোয়ারের হুকুম একই রকম হবে অর্থাৎ শিকারী জানোয়ার যদি শিকারের গোশ্ত খেয়ে ফেলে তবে তা প্রশিক্ষণপ্রাপ্ত নয় বলে গণ্য হবে। এরূপ শিকারী জন্তুর শিকার খাওয়া বৈধ নয় । অবশ্য পরে যদি যবাহ করার সুযোগ পাওয়া যায় তবে খাওয়া জায়েয হবে। মহান আল্লাহ্র বাণী- ॥৫ 1০ 54,41 1415 -এর ব্যাখ্যায় ইমাম আবূ জা‘ফর তাবারী (র) বলেন, হে লোক সকল! শিকারী জন্তু যা তোমাদের জন্য ধরে আনে, তোমরা তা খাও । আয়াতাংশের ব্যাখ্যায় তাফসীরকারগণের একাধিক মত রয়েছে। কেউ কেউ বলেন, এ আয়াত মহান আল্লাহ্ পাক যেরূপ ব্যাপক অর্থে ব্যবহার করেছেন, এখানে অনুরূপ ব্যাপক অর্থই উদ্দেশ্য । অর্থাৎ আমাদের কুকুর এবং আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী আমাদের জন্য যা রেখে দেয়, তা খাওয়া আমাদের জন্য হালাল । কুকুর এবং শিকারী চাই এর থেকে কিছু খেয়ে ফেলে বা না খায় । বস্তুতঃ এ হল এ সমস্ত তাফসীরকারগণের ব্যাখ্যা, যারা বলেন, যেসব শিকারী প্রাণীর শিকার খাওয়া বৈধ; এদের প্রশিক্ষণ হবে নিম্নরূপ ৪ যখন শিকারী প্রাণীকে শিকারের উদ্দেশ্যে প্রেরণ করা হবে, তখন তা শিকারের উদ্দেশ্যে ছুটে যাওয়া, শিকার ধরা এবং মালিকের থেকে পলায়ন না করা ! শিকার করার পর শিকারের গোশ্ত খেতে পারবে না, এমনটি নয়। এ মতটি পূর্বেই আমি উল্লেখ করেছি এবং এ সম্পর্কিত রিওয়ায়াতও সনদসহ পূর্বে বর্ণনা করেছি । অন্যান্য তাফসীরকারগণ এ আয়াত সম্পর্কে বলেন, এখানে আয়াতের ব্যাপক অর্থ উদ্দেশ্য নয়, বরং বিশেষ অর্থ এখানে উদ্দেশ্য । তাদের মতে আয়াতাংশের মর্ম-হল, WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ২৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।