তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৭৮ তাফসীরে তাবারী শরীফ ১১২০৪. হযরত নাফি* (র) বলেন, হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন ‘উমর (র) শিকারের গোশৃত খাওয়াকে কোনরূপ ক্ষতিকর মনে করেন না । যদিও শিকারী কুকুর শিকারের গোশৃত হতে কিছু অংশ খেয়ে ফেলে। ১১২০৫. অন্য সূত্রে হযরত ‘আবদুল্লাহ্‌ ইবৃন ‘উমর (র) হতে অনুরূপ বর্ণিত আছে। ১১২০৬. হযরত ইব্‌ন ‘উমর (র) হতে বর্ণিত আছে যে, শিকারী কুকুর যদি শিকারের কোন অংশ খায়, তবে তিনি বাকী অংশ খাওয়া ক্ষতিকর মনে করতেন না। ১১২০৭. হযরত সা‘দ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি হযরত নাফি‘ (র)-কে বললাম, শিকারী কুকুর শিকারের গোশৃত খায় আবার পরে কিছু অবশিষ্টও থাকে । (এরূপ অবস্থায় আমাদের করণীয় কি?) জওয়াবে তিনি বললেন, এক টুকরা অবশিষ্ট থাকলেও তুমি তা খাও । ১১২০৮. অন্য সনদে হযরত সা‘দ (র) হতে অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবু জা‘ফর তাবারী (র) বলেন £ আমার মতে 4 ||১০০ ১০১৫১ +৭০5 - এর ব্যাখ্যা সমূহের মধ্যে সঠিক এবং উত্তম ব্যাখ্যা হল, আয়াতে শিকারী প্রাণীর যে প্রশিক্ষণের কথা উল্লেখ করা হয়েছে, এর পদ্ধতি হবে নিম্নরূপ ৪ অর্থাৎ মালিক ব্যক্তি তার শিকারী জজ্তুকে এভাবে শিক্ষা দিবে যে, যখন সে উহাকে শিকারের উদ্দেশ্যে প্রেরণ করবে তখন সে ছুটে যাবে এবং শিকার ধরবে । তারপর মালিকের জন্য উহাকে রেখে দিবে। মালিক ডাকলে তার ডাকে সাড়া দিবে এবং মালিক যদি তাকে ধরার ইচ্ছা করে তখন সে তার থেকে পলায়ন করবে না । এভাবেই সমস্ত শিকারীকে প্রশিক্ষণ দিতে হবে। চাই তা পাখী হোক বা চতুম্পদ জন্তু । শিকারী প্রাণী যদি শিকারের গোশ্ত খেয়ে ফেলে তবে তা প্রশিক্ষণপ্রাপ্ত বলে ধর্তব্য হবে না । শিকারীর মালিক যদি শিকারকে জীবিত অবস্থায় পায় এবং উহাকে যবৃহ করে তবে তা খাওয়া হালাল । আর যদি উহাকে মৃত অবস্থায় পায় তবে তা খাওয়া হালাল নয় । কেননা উহা হিংসুপ্রাণী কর্তৃক ভক্ষিত হয়েছে, যে প্রাণীর ভক্ষিত গোশ্ত খাওয়া পবিত্র কুরআনে হারাম ঘোষণা করা হয়েছে। ইরশাদ হয়েছে, | 41.55 (-অর্থাৎ এবং হিংস্র পশুতে খাওয়া জজ্তু তোমাদের উপর হারাম করা হয়েছে ।) সর্বোপরি উহা যবহও করা হয়নি । এ ব্যাখ্যাটিকে বিশুদ্ধতম ব্যাখ্যা বলার কারণ হল এই যে, এ সম্পর্কে বর্ণিত রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাদীসের মধ্যে পরস্পর সমর্থন বিদ্যমান রয়েছে। নিম্নে তা উল্লেখ করা হল ৪ ১১২০৯. হযরত ‘আদী ইব্ন হাতিম (র) থেকে বর্ণিত । একদা তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে শিকার সম্পর্কে জিজ্ঞেস করলেন । উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, তুমি যদি আল্লাহ্র নাম নিয়ে তোমার শিকারী কুকুর প্রেরণ কর, তারপর তুমি যদি উহাকে এ অবস্থায় পাও যে, সে শিকার করে শিকারকে মেরে ফেলেছে এবং এর কিছু গোশতও খেয়ে ফেলেছে, তাহলে তুমি এর গোশ্ত খাবে না৷ কেননা সে নিজের জন্য শিকার করেছে। ১১২১০. হযরত ‘আদী ইব্ন হাতিম (র) হতে অপর সনদে বর্ণিত । তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ্‌ (সা) কে একটি প্রশ্ন করলাম । বললাম আমরা কুকুরের মাধ্যমে শিকার করে থাকি । এ কথা শুনে রাসূল (সা) বললেন, তুমি যদি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে আল্লাহ্র নাম নিয়ে ছেড়ে থাক তবে WWWw.Wwaytojannah.com

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।