Contents ২৭৬ তাফসীরে তাবারী শরীফ ১১১৮৪. হযরত সাঈদ ইব্ন জুবায়র (র.) বলেন, শিকারী বাজপাখি যদি শিকারের গোশৃত থেকে খেয়ে ফেলে তাহলে তুমি তা খেওনা । ১১১৮৫. হযরত ইক্রামা (রা.) বলেন, LAE Se খেয়ে ফেলে, তবে তুমি তা খেওনা। ১১১৮৬. হযরত ‘আতা (র.) বলেন, কুকুর এবং বাজপাখি সব একই । এরা যদি শিকারের কিছু গোশৃত খেয়ে নেয়, তবে তুমি তা খেয়োনা । হ্যা, যদি এহেন অবস্থায় তুমি তা যবহ করার সুযোগ পাও, তবে তুমি তা যবহ করবে রাবী বলেন, আমি ‘আতা’ (র.) কে বললাম, বাজ তো শিকারের পশম এবং ডানা উপড়িয়ে ফেলে (এর পরও কি তা খাওয়া যাবে?) জওয়াবে তিনি বললেন, শিকারকে যদি এ অবস্থায় পাও যে, শিকারী উহা হতে কিছুই খায়নি, তবে তুমি তা খেতে পারবে। তারপর তিনি এ কথাটি কয়েকবার বললেন। কোন কোন ব্যাখ্যাকার এ-ও বলেছেন যে, শিকারী চাই চতুষ্পদ জন্তু হোক অথবা পাখি, সবার প্রশিক্ষণ পদ্ধতি একই ৷ যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হলে শিকারের গোশৃত খাওয়া হালাল হয়, তা হল এই যে, শিকারের উদ্দেশ্যে শিকারীকে ছেড়ে দেওয়ার পর সে শিকারের উদ্দেশ্যে ছুটে যায় এবং শিকারকে পাকড়াও করে, মালিক ডাকলে সে তার ডাকে সাড়া দেয় এবং শিকারকে নিয়ে সে পালিয়ে ছুটে না। শিকারী জানোয়ার এরূপ অবস্থায় পৌছলে তাকে প্রশিক্ষণপ্রাপ্ত বলে গণ্য করা হবে। মহান আল্লাহ্র বাণী- TE EI Be EE ENC of EN £15 50," ০, সুস্পষ্টভাবে এ কথার প্রতিই ইংগিত বহন করছে। তাদের মতে, “শিকারী শিকারের গোশৃত খাবে না” প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার শর্তের মধ্যে একথা শামিল নেই ৷ কেননা, শিকারীকে তো খাওয়ার জন্য তালীম দেওয়া হয়, তাই না খাওয়ার শর্ত এর প্রশিক্ষণের অন্তর্ভুক্ত হতে পারে না। যারা এমত পোষণ করেন $ ১১১৮৭. হযরত সালমান (র) থেকে বর্ণিত । তিনি বলেন, শিকারের উদ্দেশ্যে তুমি তোমার কুকুর প্রেরণের সময় যদি মহান আল্লাহ্র নাম নিয়ে ছেড়ে থাক, তবে শিকারী জানোয়ার শিকারের দুই তৃতীয়াংশ খেয়ে ফেললেও বাকী এক তৃতীয়াংশ তুমি খাবে। ১১১৮৮. হযরত সালমান (র) হতে বর্ণিত । তিনি বলেন, কুকুর যদি শিকার ধরে এর থেকে কিছু গোশ্ত খেয়ে নেয়, তবুও তুমি তা খাবে কুকুর ছাড়ার সময় যদি মহান আল্লাহ্র নাম নিয়ে ছেড়ে থাক । এমতাবস্থায় সে যদি শিকারের দুই তৃতীয়াংশও খেয়ে নেয় তবুও তুমি এর গোশ্ৃত খাবে। কেননা এ শিকারী হল প্রশিক্ষণপ্রাপ্ত ৷ ১১১৮৯. হযরত সালমান (র) বলেন, শিকারী যদি শিকারের দুই তৃতীয়াংশ গোশতও খেয়ে ফেলে, তারপরও তুমি তা খাবে। WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।