Contents ২৫৮ তাফসীরে তাবারী শরীফ ১১০৮২. হযরত সুদ্দী (র) বলেন, ECE Y ৩15৫1১1 আয়াতটি আরাফার দিন নাযিল হয়েছে। তারপর হালাল-হারাম সম্পর্কিত কোন বিধান তিনি আর নাযিল করেন নি। এ সফর হতে প্রত্যাবর্তনের পরই তিনি ইন্তিকাল করেন। হযরত আসমা বিন্ত ‘উমাইস (র) বলেন, রাসূলুল্লাহ্ (সা) এর সাথে বিদায় হজ্জের সফরে আমি ছিলাম । আমরা পথ চলছিলাম ৷ রাসূলুল্লাহ্ (সা) সওয়ারী অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ হযরত জিব্রাঈল (আ) ওহী নিয়ে আসেন । বাহনটি পবিত্র কুরআনের ভার বহন করতে না পেরে বসে গেল । তৎক্ষণাৎ আমি রাসূলুল্লাহ্ (সা) এর উপর আমার চাদরটি জড়িয়ে দিলাম । ১১০৮৩. হযরত ইব্ন জুরাইজ (র) বলেন, এ আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ্ (সা) মাত্র একাশি দিন দুনিয়ায় জীবিত ছিলেন। আয়াত হল £১০৫] ১5 01 । ১১০৮৪. হযরত আনতারা (র) বলেন, £৫0১৫] ৩০০%! £301 আয়াতাংশ হজ্জে আকবায়ের দিন অবতীর্ণ হলে হযরত ‘উমর (র) কাদতে আরম্ভ করলেন। নবী করীম (সা) তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কাদছো কেন? তিনি বললেন, আমরা এ দীন সম্পর্কে আরো বেশী আশা করছিলাম । কিন্তু তা যখন পূর্ণতা লাভ করেছে, তখন তো আর এর চেয়ে বেশী আশা করা যায় না। বরং ক্রামন্বয়ে এর অবনতিই আশংকা করা যায় । রাসুলুল্লাহ্ (সা) বললেন, তুমি ঠিকই বলেছ। ১১০৮৫. অন্য এক সনদে হারুন ইব্ন আবু ওয়াকী ‘তার পিতা থেকে অনুরূপ বর্ণনা করেছেন। অন্যান্য ব্যাখ্যাকারগণ বলেন, ১€ "5, অর্থ তোমাদের হজ্জ । এ হিসাবে আয়াতের অর্থ হল, সম্মানিত শহরে মক্কায় হজ্জ ব্রত পালন করার ব্যাপারে হে মু'মিনগণ, তোমরা একক । তোমাদের সাথে এ কাজে কোন মুশরিক লোক শরীক থাকবে না। যারা এমত পোষণ করেন $ cc AGA ১১০৮৬. হযরত হাকাম (র) বলেন, ২৫] 151১/1 অর্থ আজ তোমাদের দীন তথা তোমাদের হজ্জের বিধানকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। কাজেই এরপর হতে কোন মুশরিক ব্যক্তি আর তোমাদের সাথে হজ্জ করতে পারবে না। ১১০৮৭. হযরত কাতাদা (র) বলেন, ॥£ ১৫] ৬.1541 £9401 এর অর্থ আল্লাহ্ তা'আলা তাদের জন্য তাদের দীন সুসংস্কৃত করে দিয়েছেন এবং মুশরিকদেরকে বাইতুল্লাহ্ শরীফে উপস্থিত হতে নিষেধ করে দিয়েছেন। | ১১০৮৮. হযরত সা'ঈদ ইব্ন জুবাইর (র) বলেন, 2৫১১১] ৩1০541, 01 অর্থ আমি তোমাদের জন্য হজ্জের বিধানকে পরিপূর্ণ করে দিয়েছি। সাথে সাথে তিনি মুশরিকদেরকে বাইতুল্লাহ্ শরীফে উপস্থিত হতে নিষেধ করে দিয়েছেন। ইমাম আবূ জা“ফর তাবারী (র) বলেন, উপরোক্ত মতামত সমূহের মধ্যে বিশুদ্ধতার নিরিখে আয়াতের নিম্নোক্ত ব্যাখ্যাই সর্বাধিক বিশুদ্ধ যে, এ আয়াতে আল্লাহ্ পাক নবী করীম (সা) এবং মু'মিনগণের জন্য এ WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।