Contents সূরা মায়িদা £৩ ২৫৭ মুশরিক দেখলেন না। তখনই জিব্রাঈল (আ) নিমোক্ত আয়াতটি তাকে পাঠ করে শুনালেন, l Es ss LEE EA ১ অৰ্থাৎ “তারা যে অবস্থায় আছে এ অবস্থা হতে ফিরে আসবে ৷” এ থেকে তারা সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গিয়েছে। ১১০৭৯. ইব্ন যায়দ (র) বলেন, আলোচ্য আয়াতটি আরাফার ময়দানে অবতীর্ণ হয়েছে। Ap মহান আল্লাহ্র বাণী- ১+ 41,৯১ ১১৫ -এর ব্যাখ্যায় ইমাম আবূ জাফর তাবারী (র) বলেন, হে ঈমানদারগণ! যে সব কাফির তোমাদের ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছে, তারা কখনো তোমাদের উপর জয়ী হয়ে তোমাদের প্রতি চাপ প্রয়োগ করে তোমাদেরকে তোমাদের দীন থেকে সরিয়ে দিবে-এ ব্যাপারে তোমরা তাদেরকে ভয় করনা । বরং তোমরা আমাকে ভয় কর । অর্থাৎ “তোমরা আমার হুকুমের বিরুদ্ধাচরণ করলে, আমার নাফরমানী করার ব্যাপারে দুঃসাহসিকতা প্রদর্শন করলে এবং আমার দেওয়া সীমা রেখা লংঘন করলে তোমাদের প্রতি আমার শাস্তি আপতিত হবে এবং নাযিল করব আমি তোমাদের প্রতি ভয়াবহ আযাব ৷ এ বিষয়ে তোমরা আমাকে ভয় কর । যেমন বর্ণিত আছে__ AA ১১০৮০. হযরত ইব্ন জুরাইজ (র) বলেন ১১৯ ২,৮৯১ ৯5১০ -এর অর্থ, তারা তোমাদের উপর জয়ী হয়ে যাবে এ ব্যাপারে তোমরা এমন আশংকা করনা । মহান আল্লাহ্র বাণী- ১৫1১০০ এর ব্যাখ্যায় ইমাম আবূ জাফর তাবারী (র) বলেন, এ আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণের একাধিক মত রয়েছে। কোন কোন ব্যাখ্যাকার বলেন, £5১৮৫] ৩1 ১১/1 এর ভাবার্থ হল, হে মু'মিনগণ! আমি তোমাদের জন্য তোমাদের দায়িত্ব ও কর্তব্য; কাজের সীমারেখা, আদেশ-নিষেধ, হালাল-হারাম এবং আমার রাসূলের প্রতি ওহী নাযিল করার মাধ্যমে তার জবাবে কিতাবের আকারে যত বিধান দেওয়ার, সমস্ত বিধান পূর্ণাঙ্গ করে দিয়েছি। কাজেই, আজকের পর এতে আর কোন কিছু সংযোজন করতে পারবেনা ৷ তাদের মতে বিদায় হজ্জে অর্থাৎ রাসূলুল্লাহ্ (সা)-এর বিদায় হজ্জের বছর আরাফার দিন তা অবতীর্ণ হয়েছে। এরপর রাসূল (সা) এর প্রতি পালনীয় কোন বিধান এবং হালাল-হারাম সম্পর্কিত কোন হুকুম অবতীর্ণ হয়নি । এ আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ্ (সা) মাত্র একাশি দিন জীবিত ছিলেন। যারা এমত পোষণ করেন ৪ ১১০৮১. হযরত ইব্ন ‘আব্বাস (র) থেকে বর্ণিত । তনি PE CUNIE CONE £5201-এর ব্যাখ্যায় বলেন, আর তা হলো ইসলাম । এ আয়াতের মাধ্যমে আল্লাহ্ পাক তার নবী (সা) এবং মু’মিনদেরকে জানিয়ে দিয়েছেন যে, তিনি তাদের ঈমান পরিপূর্ণ করে দিয়েছেন। এর পর তারা আর অতিরিক্ত কোন কিছুর মুখাপেক্ষী হবেনা ৷ ঈমানকে পরিপূর্ণ করার পর তিনি এর মধ্য থেকে কোন কিছু আর কমাবেন না । আল্লাহ্ পাক তোমাদের জীবন বিধানরূপে ইসলামকে পছন্দ করেছেন। ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলার পর তিনি অসন্তুষ্ট হবেন না। WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।