তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা ৪৩ ২৫৫ ১১০৭০. ইব্‌ন যায়দ (র) বলেন, 9১31 মানে তীর । তৎকালে মুশরিকদের অবস্থা এছিল যে, তারা যখন কোন কাজ করার ইচ্ছা করত তখন তারা তাদের মূখ্য বিষয়টির কথা তীরের উপর লিখত । এরপর তা ঘুরান হত । ঘুরানোর পর যেটি উঠত, সেটি অপসন্দনীয় হলেও তা গ্রহণ করা হত এবং এর উপর আমল করা হত । ১১০৭১. সুদ্দী (র) বলেন, আলোচ্য আয়াতাংশে উল্লেখিত 3331 হল জাহিলী যুগের জ্যোতিষীদের তীর । কোন ব্যক্তি যদি সফর, বিয়ে বা অন্য কোন কাজ করার ইচ্ছা করত তবে তারা জ্যোতিষীদের নিকট এসে তাদেরকে কিছু অর্থ দিত । তারা এর বিনিময়ে তীর ঘুরাত ৷ ভাল কিছু উঠলে আগত ব্যক্তিকে উহা করার নির্দেশ দিত। আর অপছন্দনীয় কিছু উঠলে বিরত থাকতে বলত এবং তারা তাই করত । যেমন আবদুল মুতালিব, যমযম, ‘আবদুল্লাহ্‌ এবং উটের ব্যাপারে তীর চালান দিয়েছিল। ১১০৭২. ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন কাসীর (র) বলেন, আমরা শুনেছি, জাহিলী যুগের লোকেরা সফর, ইকামত বা এ জাতীয় কোন কাজ করার ইচ্ছা করলে তীর ঘুরাত। সফরের আদেশ সম্বলিত তীর উঠলে তারা সফরে বের হত আর বাড়ীতে থাকার আদেশ সম্বলিত তীর উঠলে বাড়ীতে অবস্থান করত । £9,91 সম্পর্কে ইবন ইসহাক-এর ব্যাখ্যা ৪ ১১০৭৩. ইবন্‌ ইসহাক (র) বলেন, মক্কায় কুরায়শদের সর্বশ্রেষ্ঠ মূর্তিটির নাম ছিল হুবল ৷ তা কা'বা গহের মধ্যের কূপের ভেতর ছিল। কাবার উদ্দেশ্যে যে সব জিনিসপত্র হাদিয়া স্বরূপ আসত, তা উক্ত কূপের মধ্যে জমা করা হত হুবল মূর্তির নিকট সাতটি তীর রাখা হত । প্রত্যেকটি তীরে কিছু লিখা থা'ত্ত একটি তীরে (‘দিয়াত’ তথা মুক্তিপণ) সম্পর্কে লিখা ছিল । পরস্পর মারামারিতে মুক্তিপণ কে দিবে এ নিয়ে কুরায়শদের মধ্যে দ্বিধা-দ্বন্ব দেখা দিলে তারা এ সাতটি তীর ঘুরাত। এতে যার নাম আসত, তাকেই মুক্তিপণ আদায় করতে হত । একটি তীরের মধ্যে লিখা ছিল (‘হ্যা’) তারা যখন কোন কাজ করার ইচ্ছ' করত তৎন তীরগুলো ঘুরাত ৷ এতে হ্যা’ লিখা তীরটি উঠলে তারা এর উপর আমল করত এবং অভীষ্ট কাক্তটি বস্তুবায়িত করত । একটি তীরের উপর লিখা ছিল (‘না’) । কোন কাজ করার ইচ্ছা করলে তারা এঁ তীরগুলে' ঘুরাত ' ‘না’ সম্বলিত তীরটি উঠলে তারা এ কাজটি আর করতনা ৷ অনুরূপভাবে একটি তীরের উপর লিখা ছিল তোমাদের থেকে । অপরটিতে লিখা ছিল যার সাথে মিলিত হয়েছে। আরেকটিতে লিখা ছিল ‘তোমাদের ছাড়া অন্যদের থেকে অন্য একটিতে ছিল, ‘পানি’ । তারা যখন পানির জন্য কূপ খননের ইচ্ছা করত তখন এ তীরগুলো ঘুরাত ৷ যা উঠত তারা তাই বাস্তবায়িত করত এমনিভাবে তারা যখন কারো খতনা বা বিবাহ করানোর অথবা মৃত ব্যক্তিকে কোথাও দাফন করার ইচ্ছা করত কিংবা কারো বংশ পরম্পরা সম্বন্ধে তাদের সন্দেহ হলে তারা একশত দিরহাম ও কতগুলো উট নিয়ে হুবল দেবতার নিকট যেত এবং এগুলো তীর নিক্ষেপকারীর নিকট জমা দিত এরপর যাকে উসিলা করে সেখানে যাওয়া হয়েছে, তাকে দেবতার নিকট পেশ করত । তারা বলত, হে আমাদের ইলাহ! এ অমুকের পুত্র অমুক, তার অমুক কাজটি আমরা সম্পাদন করতে চাচ্ছি, এ ব্যাপারে আমাদের জন্য হক ফয়সালা করুন । এরপর তীর নিচ্ষেপক'রী বলত, আপনি তীর নিক্ষেপ করুন । এরপর সে তীর নিক্ষেপ করত ৷ ‘তোমাদের থেকে’ WWW.waytojannah.com

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।