তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা ৪৩ ২৪৩ ব্যাখ্যা $ ইমাম আবু জা‘ফর তাবারী (র) উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, হে মু’মিনগণ! আল্লাহ্‌ তাআলা তোমাদের জন্য মৃত জন্তু ভক্ষণ করা হারাম করেছেন। £5,441 অর্থ, স্থলের এ গৃহপালিত বা বন্য জঙ্তু বা পাখি, যার শরীরে প্রবাহিত রক্ত রয়েছে। যা ভক্ষণ করা আল্লাহ্‌ পাক মানুষের জন্য বৈধ করেছেন, তা যদি যবহ করা ব্যতিরেকে মরে যায়, তবে এরূপ জীব-জস্তু ভক্ষণ করা হারাম । কোন কোন তাফসীরকার বলেন, মৃত জন্তু বলে স্থলের এ জন্তু ও পাখিকে বুঝান হয়েছে, যবহ করা ব্যতিরেকে যা আপনা আপনি মরেছে এবং যা ভক্ষণ করা আল্লাহ্‌ তা'আলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এখানে আমি যে মতামত ব্যক্ত করেছি, এর বিশুদ্ধতার ব্যাপারে যথাযথ কারণ আমি আমার কিতাব 6১১ 3 43% ]৷ ১৮1 $< -এর মধ্যে বিস্তারিতভাবে আলোকপাত করেছি। £41 (রক্ত) অর্থ প্রবাহিত রক্ত । যে রক্ত প্রবাহিত নয়, IVA UU MU মজীদে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, eb SEA Es BEEN ESL NE RE er A OE EE “(হে রাসূল), আপনি বলুন, আমার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে, তাতে লোকে যা আহার করে তার মধ্যে আমি কিছুই হারাম পাইনি-_- মরা, বহমান রক্ত ও শুকরের মাংশ ব্যতীত । (সূরা আন‘'আম ঃ ১৪৫) আর যে রক্ত মাংসের পর্যায়ে পৌছে গিয়েছে, যেমন কলিজা ও গ্নীহা এবং যে রক্ত মাংসের ভেতর বিদ্যমান আছে, বহমান নয়, এগুলো হারাম নয়। কেননা এগুলোর হালাল হওয়ার ব্যাপারে ফকীহগণের এক্য মত প্রতিষ্ঠিত হয়েছে। 232401720, অৰ্থাৎ পালিত ও বন্য উভয় প্রকারের শূকরই তোমাদের জন্য হারাম করা হয়েছে। এখানে মৃত জন্তু ও রক্তের কথা ব্যাপক অর্থে উল্লেখ করা হলেও উদ্দেশ্য হল বিশেষ ধরনের মৃত জস্তু ও রক্ত । আর শূকরের মাংশের যাহির-বাতিন সবই হল হারাম । এর বিশেষ কিছু হারাম এবং বিশেষ কিছু হালাল এমনটি নয়। বরং এর সর্বাংশই হারাম। «, «1 ,*,% 1) 415 অর্থাৎ যে জন্তু মহান আল্লাহ্‌র নাম ব্যতীত অন্যের নামে যবহ করা হয়, তা হারাম। এ শব্দটি ১ 441 )3{ 5" বাকধারা থেকে নিসৃত হয়েছে। মাতৃগর্ভ হতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি আওয়ায করে তবে এ শব্দটি ব্যবহার করা হয়। এর থেকেই ব্যবহৃত হয়। £74 ১.4! {4 অৰ্থাৎ মুহ্‌রিম ব্যক্তির হজ্জের তালবিয়া পাঠ করা কবি ইব্‌ন আহমার এ অর্থেই নিমের কবিতায় J শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলেন, LS LLCS CES «| ১১500319 -এর মর্ম হল, যেসব জন্তু মহান আল্লাহ্‌র নাম ব্যতীত কল্পিত মা'বুদ এবং প্রতিমার নামে যবহ হয়, তা তোমাদের জন্য হারাম । আমি যে মতামত ব্যক্ত করেছি, তাফসীরকারগণও অনুরূপ মতামত ব্যক্ত করেছেন এবং এ সম্পর্কে যে রিওয়ায়াত বর্ণিত রয়েছে, তাও পূর্বে আমি উল্লেখ করেছি। তাই এ সম্বন্ধে পুনঃআলোচনা নিঃষ্প্রয়োজ মনে করছি । WWWw.waytojannah.com

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।