তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৪০ | তাফসীরে তাবারী শরীফ আর যারা আয়াতটিকে ১,০ ১ অর্থাৎ &|-এ যের দিয়ে পাঠ করেন, তাঁদের মতে আয়াতের অর্থ হল, মসজিদুল হারামে প্রবেশের ইচ্ছা করার পর তোমাদেরকে কোন কওম যদি বাধা প্রদান করে তবে এ কওমের বিদ্বেষ তোমাদেরকে কখনই যেন সীমালংঘনে প্ররোচিত না করে। কেননা, মক্কা শরীফ বিজয়ের দিন কুরাইশ গোত্রের যেসব লোক রাসূলুল্লাহ্‌ (সা) এবং সাহাবীগণের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়েছে] পক্ষান্তরে, তারা মুসলমানগণকে মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার উদ্দেশ্যেই এরূপ করেছে। তাই | এর &!|-এ যের সহ পাঠ করার পাঠ পদ্ধতি অনুসারে এ কথাই প্রতিভাত হচ্ছে যে, মসজিদুল হারামে প্রবেশে বাধা দানকারীদের পক্ষ হতে প্রতিবন্ধকতা সৃস্টির পূর্বেই আল্লাহ পাক মুসলমানগণকে এ কথা জানিয়ে দিয়েছেন যে, মসজিদুল হারামে প্রবেশে তারা বাধা প্রদান করলেও তোমরা তাদের প্রতি হামলা করবে না। তবে $,/। এর &।-কে যেরসহ পড়ার চাইতে যবর দিয়ে পাঠ করাই উত্তম এবং অর্থের দিক থেকেও এ পাঠ পদ্ধতিটি সুস্পষ্ট ও সন্দেহ মুক্ত । কেননা, আলোচ্য আয়াতটি যে হুদায়বিয়ার পর নাযিল হয়েছে, এ বিষয়ে কিরা আত বিশেষজ্ঞগণের মধ্যে কোন মতভেদ নেই । আর এ ক্ষেত্রে মুশরিকদের পক্ষ হতেই পূর্বে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তারপর আল্লাহ্‌ তা'আলা মসজিদুল হারামে প্রবেশে বাধাদানকারীদের প্রতি সীমালংঘন করা থেকে মুসলমানদেরকে বারণ করেন এবং এ বিষয়ে নিষেধাজ্ঞা জারী করেন। মহান আল্লাহ্‌র বাণী 1,55 ১1 অর্থ, তোমাদের ব্যাপারে আল্লাহ্‌ তা'আলা যে সীমা নির্ধারণ করে দিয়েছেন, এ সীমা তোমরা লংঘন করনা। এ হিসাবে পূর্ণ আয়াতের মর্ম হল, হে মু’মিনগণ! মসজিদুল হারামে প্রবেশে তোমাদেরকে ব'ধা দেওয়ার কারণে তোমরা মহান আল্লাহ্‌র হুকুমকে লংঘন করনা । যদি লংঘন কর, তবে মহান আল্লাহ্র নিষিদ্ধ সীমাকেও তোমরা ছাড়িয়ে যাবে। বরং তোমাদের পছন্দ হোক বা অপছন্দ হোক, সর্বাবস্থায় তোমরা মহান আল্লাহ্র আনুগত্যে অবিচল থাক । কারো কারো মতে, জাহিলী যুগের শত্রুতা ও প্রতিশোধ গ্রহণ করা হতে বিরত রাখার লক্ষ্যে এ আয়াতটি নাযিল হয়েছে। | যারা এমত পোষণ করেন $ ১০৯৯৭. হযরত মুজাহিদ (র) থেকে বর্ণিত । তিনি ।}',5254 এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, মুক্কা শরীফ বিজয়ের দিন আরাফার ময়দানে একবার রাসূলুল্লাহ্‌ (সা)-এর মিত্র দলের এক ব্যক্তি আবূ হুযাইল গোত্রীয় এক ব্যক্তিকে হত্যা করে। কেননা, মুহাম্মদ (সা)-এর মিত্রদেরকে হত্যা করা তার নিত্য নৈমিত্তিক কাজ ছিল । তখন মুহাম্মদ (সা) বললেন, জাহিলী যুগের আক্রোশের ভিত্তিতে যে কাউকে হত্যা করে, সে অভিশপ্ত । ১০৯৯৮. অপর এক সনদে হযরত মুজাহিদ (র) থেকে অনুরূপ বর্ণিত আছে। অন্যান্য তফসীকারগণের মতে আলোচ্য আয়াত রহিত হয়ে গিয়েছে। WWW.Wwaytojannah.com

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।