Contents ২১৮ তাফসীরে তাবারী শরীফ যীরা এমত পোষণ করেন ৪ ১০৯০৯. হযরত ‘আবদুল্লাহ্ ইব্ন ‘উবায়দা (র) থেকে বর্ণিত । তিনি বলেন, ‘উকুদ পাঁচ প্রকার । (১) ঈমানী বিষয়ে অঙ্গীকার, (২) বিবাহ-সংক্রান্ত অঙ্গীকার (৩) চুক্তি সংক্রান্ত অঙ্গীকার (8) বেচা-কেনা সংক্রান্ত চুক্তি (৫) এবং সাহায্য ও সহযোগিতা সংক্রান্ত চুক্তি । ১০৯১০. অপর এক সনদে হযরত ‘আবদুল্লাহ্ ইব্ন ‘উবায়দা (র) থেকে অনুরূপ বর্ণিত আছে। NE ke ১০৯১১. হযরত ইব্ন যায়দ (র) থেকে বর্ণিত । তিনি sil sl Ut -এর ব্যাখ্যায় বলেন, ‘উক্ৃদ কয়েক প্রকার । যথা মানুষের সাথে চুক্তি, শপথ সংক্রান্ত অঙ্গীকার, সাহায্য-সহযোগিতা সংক্রান্ত চুক্তি, অংশীদারী সংক্রান্ত চুক্তি ও বিবাহ সংক্রান্ত অঙ্গীকার ৷ সর্বমোট হল পাচ প্রকারের অঙ্গীকার । ১০৯১২. হযরত যায়দ ইব্ন আসলাম (র) থেকে বর্ণিত । তিনি 1১৯ EL CE ১১% 1, -এর ব্যাখ্যায় বলেন, ‘উকুদ' পীচ প্রকার ৷ বিবাহ সংক্রান্ত চুক্তি, অংশীদারী সংক্রান্ত চুক্তি, শপথ সংক্রান্ত ক্রান্ত অঙ্গীকার, মানুষের সাথে চুক্তি এবং সাহায্য সহ-যোগিতা সম্পর্কিত চুক্তি । অন্যান্য তাফসীরকারগণ তাওরাত ও ইন্জীলে হযরত মুহাম্মদ (সা) এবং তার আনীত আদর্শের উপর ‘আমল করার ব্যাপারে আল্লাহ্ তা'আলা কিতাবীদের থেকে যে অঙ্গীকার গ্রহণ করেছেন, এ আয়াতে আল্লাহ্ তা'আলা সে অঙ্গীকার পূরা করার জন্য কিতাবী লোকদেরকে নির্দেশ দিয়েছেন। যারা এমত পোষণ করেনঃ ১০৯১৩. হযরত ইব্ন জুরায়জ (র) থেকে বর্ণিত । তিনি EL 3 - -এর ব্যাখ্যায় বলেন, এ হল এঁ অঙ্গীকার, যা আল্লাহ্ তাআলা কিতাবীদের থেকে গ্রহণ করেছেন, তদনুযায়ী তাদের ‘আমল করার জন্য। ১০৯১৪. মুহাম্মদ ইব্ন মুসলিম (র) থেকে বর্ণিত । তিনি বলেন, ‘আমর ইব্ন হায্ম (র)-কে নাজরানে প্রেরণ করার সময় হযরত রাসূলুল্লাহ্ (সা) তাকে যে চিঠি দিয়েছিলেন, সে চিঠিটি আমি পড়েছি। চিঠিটি আবূ বক্র ইব্ন হায্ম (র)-এর নিকট সংরক্ষিত ছিল। এতে আল্লাহ্ ও রাসূলের পক্ষ হতে নির্দেশ রয়েছে, “হে ঈমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর।”... নিশ্চয়ই আল্লাহ্ সত্ত্বর হিসাব গ্রহণ করবেন পর্যন্ত সূরা মায়িদার চারটি আয়াত লিপিবদ্ধ ছিল। ইমাম আবূ জা‘ফর তাবারী (র) বলেন, এ সমস্ত মতামতের মাঝে আমার নিকট হযরত ইব্ন ‘আব্বাস (র)-এর মতটিই সর্বাধিক অগ্রগণ্য । তা হল এই যে, হে মুমিন লোকেরা! যে সব অঙ্গীকার আল্লাহ্ তা'আলা তোমাদের জন্য অবশ্য পালনীয় বলে সাব্যস্ত করেছেন এবং তিনি যে সব-বিষয়কে হালাল-হারাম এবং তোমাদের উপর ফরয করেছেন এবং আল্ কুর‘আনে যেসব সীমারেখা তোমাদের জন্য তিনি পরিস্কারভাবে নিরূপণ করেছেন, তা তোমরা পালন কর । অপরাপর মতামতের তুলনায় এ মতটিকে বিশুদ্ধ বলে আখ্যায়িত করার কারণ হল এই যে, এ বাক্যের পরই আল্লাহ্ তা'আলা হালাল-হারাম এবং ফরয সম্পর্কিত বিধি বিধান বর্ণনা করেছেন। এতে বুঝা WWW.waytojannah.com
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।