Contents সুরা মায়িদা মাদানী সূরা, ১ থেকে ১২০ আয়াত মহান আল্লাহ্র বাণী EEE oss — pl als~2 EAE UHL I SS TST So bal S51 FT GSE OO) o SALES Hl: Le32 HTS Wil Bo RE ১. হে মু'মিনগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করবে। যে সমস্ত চতুষ্পদ জস্তু সমন্ধে পরে বর্ণনা আসছে, তাছাড়া আর গৃহপালিত জন্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে; তবে ইহ্রাম অবস্থায় যে শিকার করা হয়, তা হালাল নয়। নিশ্চয় আল্লাহ্ পাক নিজ ইচ্ছানুযায়ী আদেশ করেন। ব্যাখ্যা ৪ ইমাম আবূ জা‘ফর তাবারী (র) এ আয়াতের ব্যাখ্যায় বলেন, 1১! ১১১ 1। (44, -এর অর্থ তোমরা যারা মহান আল্লাহ্র একত্বাদে বিশ্বাস স্থাপন করেছ, তার বান্দাহ হওয়ার প্রতি ইয়াকীন করেছ, তাকে মা‘বুদ হিসেবে মেনে নিয়েছ, বিশ্বাস করেছ হযরত মুহাম্মদ (সা.)-এর নবুয়্যাতকে এবং মহান আল্লাহ্র পক্ষ হতে তিনি যে দ্বীন ও শরী'অত এনেছেন, তাতেও ঈমান এনেছ। ১,৯৯, 1931 - তোমরা তোমাদের প্রতিপালকের সাথে যে অংগীকার করেছ, মহান আল্লাহ্র বন্দেগী করার যে দায়িত্ব খহণ করেছ, তা যথাযথভাবে পালন কর । সুদৃঢ় অংগীকারের পর তোমরা তা ভঙ্গ করনা । ১% (“উকূদ)-এর অর্থ অঙ্গীকার । এ বিষয়ে মুফাস্সিরগণ একমত ৷ তবে এ কি ধরনের অংগীকার, এ বিষয়ে তাদের একাধিক মত রয়েছে। কোন কোন ব্যাখ্যাকারের মতে এখানে অংগীকার মানে জাহিলী যুগের অংগীকার ৷ অর্থাৎ অন্যের যুল্ম্ ও অত্যাচারের প্রতিরোধে পরস্পরের মাঝে চুক্তি হত একে-অপরকে সাহায্য ও সহযোগিতা করার ব্যাপারে, এখানে অংগীকার দ্বারা এ অংগীকারকেই বুঝানো হয়েছে। উক্ত অংঘীকার ‘হিল্ফ্’-এর সমার্থবোধক । হিল্ফ হল পরস্পরের মধ্যকার চুক্তি । ‘উকুদ’ মানে অংগীকার । WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।