তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২১২ তাফসীরে তাবারী শরীফ কোন বিষয়ে এতো রূঢ় হননি। এমনকি তিনি তার অঙ্গুলি দিয়ে আমার বুকের পার্শ্বে খৌচা মেরে বলেছেন, সূরা নিসার আখিরী আয়াতই তোমার জন্য যথেষ্ট ৷ ১০৮৮৬. হযরত মা‘দান ইব্‌ন আবূ তালহা (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা জুম‘আর দিন হযরত ‘উমর (র.) খুতবা দানকালে বললেন, আল্লাহ্‌ তা'আলার শপথ! কালালা হতে অধিক গুরুত্বপূর্ণ কোন বিষয়ই আমি রেখে যাচ্ছিনা । এ সম্বন্ধে হযরত রাসূলুল্লাহ্‌ (সা.)-কে আমি বহু প্রশ্ন করেছি । এতে তিনি আমার প্রতি এতখনি কঠোর হন যে, এর আগে কখনও এরূপ করেননি এমন কি তিনি এ ধরনের প্রশ্নের কারণে আমার বক্ষে ধাক্কা দিয়ে বলেছেন, গ্রীষ্মকালে অবতীর্ণ সুরা নিসার আখিরী আয়াতই তোমার জন্য যথেষ্ট । আগামীতে আমি যদি বেঁচে থাকি তবে এ সম্বন্ধে এমন ফয়সালা করব, যেন কুর'আন মাজীদ পাঠক কোন ব্যক্তিরই আর এ বিষয়ে কোন মতভেদ না থাকে। ১০৮৮৭. অন্য এক সূত্রে হযরত ‘উমর ইব্নুল খাত্তাব (র.) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। ১০৮৮৮. হযরত মাসরূক (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, হযরত ‘উমর (র) খুতবা দিচ্ছিলেন, এমতাবস্থায় আমি তাকে আমার এমন এক নিকট আত্মীয় সম্পর্কে প্রশ্ন করলাম, যে ‘কালালা'’ ব্যক্তির উত্তরাধিকারী হয়েছে। একথা শুনে তিনি বললেন, কালালা, কালালা, হায় কালালা। এ বলতে বলতে তিনি নিজ দাড়িতে হাত রেখে বললেন, আল্লাহ্‌র কসম! কালালা সম্বন্ধে অবগত হওয়া দুনিয়ার উপর যা কিছু আছে, এসব কিছু হাসিল হওয়া থেকেও আমার নিকট অধিক প্রিয় । এ বিষয়ে আমি হযরত রাসূলুল্লাহ্‌ (সা) এর নিকট জানতে চাইলাম । জওয়াবে তিনি বলেছেন, গ্রীষ্মকালৈ অবতীৰ্ণ সে আয়াত কি তুমি শুন নি? কথাটি তিনি তিনবার বললেন । ১০৮৮৯. হযরত আবূ সালমা (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি নবী করীম (সা) -এর নিকট এসে কালালা সম্বন্ধে জানতে চাইলেন তিনি বললেন, গ্রীষ্মকালে অবতীর্ণ আয়াতটি তুমি শুনতে পাওনি? তা হল, ......... U১ ৬১১১১১৩ ৩/9 থেকে শেষ পর্যন্ত । ১০৮৯০. হযরত আবুল খায়র (র) থেকে বর্ণিত তিনি বলেন, এক ব্যক্তি হযরত ‘উকবা (র.) থেকে কালালা সম্বন্দে জানতে চাইলেন তিনি উপস্থিত সকলকে বললেন, এ ব্যক্তি কালালা সম্পর্কে জানতে চায়, এতে কি তোমরা বিস্ময় প্রকাশ করছ ? ‘কালালা’ এর বিষয়টি সাহাবাগণের নিকট যতটা জটিল ছিল, আর কোন বিষয় তাদের নিকট এমন জটিল ছিলনা । ইমাম আবূ জা‘ফর তাবারী (র) বলেন, কেউ যদি এ মর্মে প্রশ্ন করেন যে, ইব্ন ‘আব্বাস এবং ইব্ন যুবায়ব (র) ব্যতীত আহ্‌লে কিব্‌লা সমস্ত উন্মত এ ব্যাপারে একমত যে, মৃত ব্যক্তির যদি এক কন্যা এবং এক বোন থাকে আর এ বোন যদি সহোদর বোন বা বৈমাত্রেয় বোন হয়, তবে মৃত ব্যক্তির পরিত্যজ্য EX সম্পত্তির অর্ধেক পাবে তার কন্যা আর বাকী অংশ পাবে তার বোন। তাহলে 4 lol WWW.Wwaytojannah.com

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।