Contents সূরা নিসা $ ১৭৬ ২১১ যারা এমত পোষণ করেন ৪ ১০৮৭৮. হযরত সাঈদ ইব্নুল মুসায়্যিব (র).) থেকে বর্ণিত । তিনি বলেন, হযরত উমর দাদা এর, কালালা সম্পর্কে একটি লিপি তৈরি করে কিছুদিন পর্যন্ত তৎসম্বন্দে আল্লাহ্র নিকট ইসতিখারা করতে লাগলেন। বলতে লাগলেন, হে আল্লাহ্! যদি আপনি এর মধ্যে মঙ্গল দেখেন, তবে তা প্রচলিত করেন। এরপর আততায়ী কর্তৃক আহত হওয়ার পর উক্ত লিপিটি চেয়ে এনে তা মুছে দিলেন। এতে কি লিখাছিল তা কেউ জানতে পারল না। তিনি বললেন, আমি ‘দাদা ও কালালা’ সম্বন্ধে একটি লিপি লিখে এ সম্পর্কে আল্লাহ্র নিকট ইস্তিখারা করছিলাম । পরে দেখলাম্ এ বিষয়ে তোমরা যে অবস্থায় আছো, এ অবস্থায় ছেড়ে দেয়াই সমীচীন । (তাই লিপিটি মুছে ফেললাম ৷) ১০৮৭৯. অপর এক সূত্রে হযরত ‘উমর (র.) থেকে অনুরূপ বর্ণিত আছে। ১০৮৮০. মুরূরা আল্ হামদানী (র.) থেকে বর্ণিত। হযরত ‘উমর (র.) বলেন, রাসূলুল্লাহ্ (সা.) যদি তিনটি বিষয় আমাদের নিকট সুস্পষ্ট বর্ণনা করে যেতেন তবে তা আমার নিকট দুনিয়া ও এর যাবতীয় সম্পদ অপেক্ষা অধিকতর আনন্দদায়ক হত । (১) কালালা (২) খিলাফত (৩) সুদ ৷ ১০৮৮১. হযরত ‘উমর (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, ‘কালালা’ সম্বন্ধে জ্ঞাত হওয়া রোমের যাবতীয় প্রসাদের আয়করের মালিক হওয়া থেকে আমার নিকট অধিকতর প্রিয় । ১০৮৮২. হযরত তারিক ইব্ন শিহাব (র.) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, হযরত ‘উমর (র.) একটি লিখিত অস্থি নিয়ে সাহাবীদেরকে একত্রিত করে বললেন, আজ আমি এ বিষয়ে এরূপ ফয়সালা করব, যা নিয়ে পর্দানশীন মহিলাগণও আলোচনা করবে । এ সময় ঘরের মধ্য হতে একটি সাপ বের হল । সকলে ছত্র ভঙ্গ হয়ে গেল। এ দেখে হযরত ‘উমর (র.) বললেন, আল্লাহ্ তা'আলার ইচ্ছা থাকলে তিনি (আমাদেরকে) এ বিষয়টি পূর্ণতায় পৌছিয়ে দিতেন। ১০৮৮৩. হযরত ইব্ন ‘উমর (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি হযরত ‘উমর (র.)-কে মদীনার মিম্বরে বসে এ মর্মে ভাষণ দিতে শুনেছি যে, হে লোকসকল! তিনটি বিষয়ের বিস্তারিত বিবরণ দিয়ে রাসূল (সা.) দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, এটা আমার কাম্য ছিল। (১) দাদা (২) কালালা (৩) সুদ। ১০৮৮৪. হযরত ‘উমর (র.) বলেন, ‘কালালা’ সম্বন্ধে আমি রাসূলুল্লাহ্ (সা.)-কে যত প্রশ্ন করেছি, আর কোন বিষয়ে তাকে আমি এতো প্রশ্ন করিনি । একদা এ সম্বন্ধে তাকে প্রশ্ন করার পর তিনি আমার বুকে তার অঙ্গুলী দিয়ে খৌচা দিয়ে বললেন, খ্রীষ্মকালে অবতীর্ণ সূরা নিসার আখিরী আয়াতই তোমার জন্য যথেষ্ট । ১০৮৮৫. হযরত ‘উমর (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, ‘কালালা' হতে অধিক গুরুত্বপূর্ণ কোন বিষয়ই আমি রেখে যাচ্ছিনা। ‘কালালার’ বিষয়ে তিনি (রাসূল সা.) আমার সাথে যত রূঢ় হয়েছেন, আর WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।