তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২১০ তাফসীরে তাবারী শরীফ হযরত AEE LE EA ASU nL BOUL HEL আয়াতটি নাযিল হল, HEL SLE $১.০১ | রাসূল (সা.) তা হযরত হুযায়ফা (র.)-কে শিক্ষা দিলেন। আর হযরত হুযায়ফা (র.) উহা হযরত ‘উমর (র.)-কে শিক্ষা দিলেন। এ ঘটনার পর একদিন হযরত ‘উমর (র.) হযরত হুযায়ফা (র.)-কে উক্ত আয়াত সম্বন্ধে প্রশ্ন করলেন । হযরত হুযায়ফা (র.) তাকে বললেন, আমি দেখছি, আপনি তো এক অবুজ ব্যক্তি । রাসূলুল্লাহ্‌ (সা.) যেভাবে তা আমাকে শিখিয়েছেন, আমিও আপনাকে ঠিক সেভাবেই শিখিয়েছি। আল্লাহ্র শপথ! আমি কখনো এর অতিরিক্ত কিছু আপনাকে বলতে পারব না! হযরত ‘উমর (র.) বলতেন, আয় আল্লাহ্‌! বিষয়টি আপনি পরিস্কার রূপে আমাদের নিকট বর্ণনা করলেও তা আমার নিকট পরিস্কার ও স্পষ্ট হয় নি। ‘কালালা’ এর ব্যাখ্যা সম্বন্ধে হযরত ‘উমর (র.) থেকে একাধিক মত বর্ণিত আছে। হযরত ‘উমর (র.) থেকে তার অস্তিমকালে ‘কালালার'’ ব্যাখ্যায় বর্ণিত আছে যে, ‘কালালা'’ হল এ ব্যক্তি, যে নিঃসন্তান এবং মাতা-পিতাহীন। এ সূরার শুরুতে মীরাছের আয়াতের ব্যাখ্যায় হযরত ‘উমর (র.)-এর রিওয়াত আমি উল্লেখ করেছি। অবশ্য ইন্তিকালের পূর্বে তিনি ‘কালালা’-এর ব্যাখ্যায় বলতেন, ‘কালালা’ হল পিতৃহীন ব্যক্তি । ys যারা এমত পোষণ করেন ৪ ১০৮৭৭. হযরত ‘উমর (র.) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা.) কখনো আমার সাথে রূঢ় আচরণ করেন নি। অথবা তিনি বলেছেন, ‘কালালা’ সম্বন্ধে আমি রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাথে যত তর্ক অর্থাৎ যত জিজ্ঞাসা করেছি, অন্য কোন ব্যাপারে তাকে ততবার কখনো জিজ্ঞাসা করিনি। একবার তাকে আমি এ সম্বন্ধে প্রশ্ন করলে তিনি আমার বুকে খৌচা মেরে বললেন, গ্রীষ্মকালে অবতীর্ণ সূরা নিসার আখিরী আয়াতই তোমার জন্য যথেষ্ট । তা হল, 21341 5১, 35,১১০১, । অধিকন্তু এ সম্বন্ধে আমি এমন ফয়সালা পেশ করব, যা পড়ুয়া-অপডুয়া সমস্ত মানুষই জানতে পারবে। তা হল এই যে, কালালা হল, পিতৃহীন ব্যক্তি । শাবাবা বলেন, রিওয়ায়াতের মাঝে সন্দেহ শু'বার পক্ষ হতে হয়েছে। হযরত ‘উমর (র.) সম্বন্ধে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, 'কালালা’ সম্বন্ধে হযরত আবূ বক্র সিদ্দীক (র.)-এর মতের বিরোধিতা করতে আমার লজ্জাবোধ হয়। হযরত আবূ বক্র (র.) বলতেন, ‘কালালা’ হল নিঃসন্তান মাতৃ-পিতৃহীন ব্যক্তি । এতদসম্পর্কিত তার বর্ণনা সূরার প্রারম্ভে আমি উল্লেখ করেছি। হযরত ‘উমর (র.) থেকে বর্ণিত আছে, তিনি তার অস্তিমকালে বলেছেন, ‘কালালা’ সম্বন্ধে একটি লিপি আমি লিপিবদ্ধ করে তৎ্সম্বন্ধে আমি আল্লাহ্‌র নিকট ইস্তিখারা করছিলাম । পরে দেখলাম, এ বিষয়ে তোমরা যে অবস্থায় আছ, এ অবস্থায়ই তোমাদেরকে রেখে দেয়া সমীচীন । অবশ্য তার মনে গভীর আগ্রহ বিদ্যমান ছিল। WWW.Wwaytojannah.com

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।