তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ৪ ১৬৬ ১৯৩ নিকট একজন রাসূল প্রেরণ করলে না কেন? করলে আমরা লাঞ্ছিত ও অপমানিত হওয়ার পূর্বে তোমার নিদর্শন মেনে চলতাম । সূরা তাহা £ ১৩৪ । নবী প্রেরণের মাধ্যমে আল্লাহ্‌ তা'আলা খোদাদ্রোহী একত্ববাদে অবিশ্বাসী লোকদের অভিযোগ সম্পূর্ণরূপে খন্ডন করে দিয়েছেন। তারা আর আল্লাহ্র নিকট কোন ওযর-আপত্তি পেশ করতে পারবেনা । এতে একথাই প্রমাণিত হচ্ছে যে, চূড়ান্ত প্রমাণ পেশ করার অধিকার আল্লাহ্রই; কোন মাখলুকের নয়। মুফাস্সিরগণও অনুরূপ মতামত ব্যক্ত করেছেন। যারা এমত পোষণ করেন $ ১০৮৪৯. সুদ্দী (র.) থেকে বর্ণিত তিনি LAE EE GES -এর ব্যাখ্যায় বলেন, তখন তারা বলবে; আপনি আমাদের নিকট কোন রাসূলই প্রেরণ করেন নি EE ১৩ 1১:১০ %| অৰ্থাৎ রাসূল (সা.)-এর মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর আল্লাহ্‌ তা'আলার উপর অবিশ্বাসী এবং অবাধ্য লোকদের থেকে প্রতিশোধ নেয়ার ইচ্ছা করলে আল্লাহ্‌ সৰ্বদাই প্রতিশোধ গ্রহণে পরাক্রমশালী ১-১ <= এবং নিজের কর্মের ব্যাপারে প্রজ্ঞাবান। মহান আল্লাহ্র বাণী BS 03508 Se ls BB YL OF TES a) Sa hl ১৬৬. আপনার প্রতি আল্লাহ্‌ যা অবতীর্ণ করেছেন, তা তিনি জেনে শুনে করেছেন । আল্লাহ্‌-এর সাক্ষী এবং ফেরেশ্তাগণও এর সাক্ষী । এবং সাক্ষী হিসাবে আনল্লাহ্‌ই যথেষ্ট । ব্যাখ্যা $ ইমাম আবূ জা‘ফর তাবারী (র.) এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, হে মুহাম্মদ! ইয়াহুদী লোক যারা আপনার নিকট আসমান থেকে তাদের প্রতি কোন কিতাব নাযিল করার জন্য আবেদন করছে, তারা যদি আপনার প্রতি নাযিলকৃত ওহীকে অস্বীকার করে এবং বলে, কোন মানুষের প্রতি কোন বাণীই আল্লাহ্‌ তা'আলা অবতীর্ণ করেন নি। এমনি করে তারা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে তাতে কিছু আসে যায় না। এবং বিষয়টিও এরূপ নয়। বরং আল্লাহ্‌ তা'আলা যে আপনার প্রতি কিতাবী ওহী নাযিল করেছেন এ ব্যাপারে তিনি সাক্ষ্য দিচ্ছেন । তিনি আপনার কিতাব এ কথা জেনেই নাযিল করেছেন যে, আপনি তার সৃষ্টির মাঝে সেরা সৃষ্টি এবং তার পছন্দনীয় বান্দা । এ কথার সত্যতার ব্যাপারে ফেরেশ্তাগণও আপনার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন। সুতরাং আপনার প্রতি তাদের এ মিথ্যা আরোপ করাতে এবং আপনার মতামতের বিরুচদ্ধাচরণ করাতে আপনি দুঃশ্চিন্তাযুক্ত হবেন না৷ 1১45 IU, ৬24, -_আপনার সততার ব্যাপারে আল্লাহ্র সাক্ষ্যই যথেষ্ট । কোন মানুষের সাক্ষ্যের কোন প্রয়োজন নেই। কেননা আপনার প্রতিপালক যদি আপনার সততার ব্যাপারে সাক্ষ্য প্রদান করেন তবে মিথ্যা আরোপকারীদের মিথ্যা আরোপের কারণে আপনার কোন ক্ষতি হবে না। WWW.waytojannah.com

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।