Contents সুরা নিসা ৪ ১৬৪ ১৯১ বর্ণিত আছে যে, আয়াতটি হযরত উবাই (র.)-এর কিরাআতে নিম্নরূপ ৪ lei HL sb USS 5 Li I-এ কিরা'আতে {/, এর ৪১ অক্ষরটি পেশের সাথে পঠিত হয়েছে। Utley 11, অৰ্থাৎ আল্লাহ্ তা'আলা হযরত মূসা (আ.)-কে সম্বোধন করে বিশেষভাবে কথা বলেছেন। ১০৮৪২. হযরত নূহ ইব্ন আবূ মারয়াম (র.)-কে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ্ তা'আলা হযরত মূসা (আ.)-এর সাথে কিরূপে কথোপকথন করেছিলেন? উত্তরে তিনি বললেন, তিনি তার সাথে সাক্ষাৎ কথোপকথন করেছিলেন। ১০৮৪৩. হযরত কাব (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, হযরত মূসা (আ.)-এর সাথে আল্লাহ্ তা‘আলা কথোপকথন করার পূর্বে তিনি যত শক্তি দ্বারা আলাপ করেছিলেন, এর সমুদয় দ্বারা তখন তিনি তার সাথে আলাপ করেন। তখন হযরত মূসা (আ.) বললেন, হে আমার রব! আমি তো কিছুই বুঝতে পারছিনা । ফলে তিনি অন্য জিহ্বা দ্বারা তার সাথে বাক্যালাপ করলেন । পুনরায় হযরত মূসা (আ.) আল্লাহ্ তা‘আলা সমীপে নিবেদন করলেন, হে আমার প্রতিপালক! এরূপই কি আপনার কথাবার্তা? আল্লাহ্ তা'আলা বললেন, না । যদি আমি সর্বশক্তি প্রয়োগে তোমার সাথে আলাপ করতাম তবে তুমি সইতে পারতে না। আবুবকর সাগানী (র.) উক্ত হাদীসের সাথে আরও অতিরিক্ত বর্ণনা করেন যে, হযরত মূসা (আ.) বললেন, হে আমার প্রতিপালক! আপনার কোন সৃষ্টির সাথে আপনার আলাপের কোন তুলনা চলে কি? আল্লাহ্ তা'আলা বললেন, না । তবে প্রচন্ড বজ্মধ্বনি যা মানুষ শুনতে পায়, আমার মাখল্কের মাঝে-এর সাথে আমার কালামের তুলনা চলে? ১০৮৪৪. হযরত মুহাম্মদ ইব্ন কা'ব কুরাষী (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, হযরত মূসা (আ.)-কে প্রশ্ন করা হল, কোন্ মাখলুক আপনার প্রতিপালকের কালামের সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ? উত্তরে তিনি বললেন, প্রচন্ড বজ্পধ্বনি । ১০৮৪৫. হযরত জুয* ইব্ন জাবির খাছ'আমী (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, মূসা (আ.)-এর সাথে আল্লাহ্ কথা বলার পূর্বে তিনি যত বাকশক্তি দ্বারা কথা বলতেন, এর সমুদয় দ্বারা তিনি তার সাথে কথা বলেন হযরত মূসা (আ.) নিবেদন করলেন, আল্লাহ্র শপথ, হে আমার প্রতিপালক! এরূপ দুরূহই কি তোমার কথাবার্তা? কিছুই তো বুঝতে পারছিনা । ফলে তিনি অন্যভাবে নিজ আওয়াজ অনুসারে তার সাথে বাক্যালাপ করলেন। মূসা (আ.) পুনরায় বললেন, হে আমার প্রতিপালক! এরূপই কি আপনার কথাবার্তা? তিনি বললেন, না । হযরত মূসা (আ.) আবারো বললেন, তোমার সৃষ্টির সাথে কি তোমার কথাবার্তার তুলনা চলে? তিনি বললেন, না। তবে প্রচন্ড ধ্বনির সাথে আমার বাক্যালাপের অধিকতর মিল রয়েছে। ১০৮৪৬. জু্য‘ ইব্ন জাবির খাছ'আমী (রা.) থেকে বর্ণিত । তিনি কা‘ব আহবার (রা.)-কে বলতে শুনেছেন, হযরত মূসা (আ.)-এর সাথে আল্লাহ্র কথাবার্তার পূর্বে তিনি যত বাকশক্তি দ্বারা বাক্যালাপ WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।