Contents ১৮৮ তাফসীরে তাবারী শরীফ মহান আল্লাহর বাণী (0530) IEG ey bs 250) ES Ge 24 ন < টু (১) At 23 + 29 fy for 20/2 cM 3 NGG VO 233 Gels asl? 01635 535% 5 ১৬৩. তোমার নিকট ওহী প্রেরণ করেছি, যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম, ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ঈসা, আয়ুব, ইয়ুনুস, হারুন এবং সুলায়মানের নিকট ওহী প্রেরণ করেছিলাম এবং দাউদকে যাবূর দিয়েছিলাম । ব্যাখ্যা 8 ইমাম আবূ জা‘ফর তাবারী (র.) এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুহাম্মদ (সা.)! নবুয়্যাতের মাধ্যমে আমি আপনার নিকট ওহী প্রেরণ করেছি, যেমন ‘নূহ’ ও অন্যান্য নবীগণের নিকট তা (ওহী) প্রেরণ করেছিলাম ৷ নূহের পরবর্তী কতেক নবীর নাম আমি আপনার নিকট বর্ণনা করেছি আর কতেকের নাম বর্ণনা করিনি । যেমন বর্ণিত আছে $ ১০৮৩৯. রবী‘ ইব্ন খুসায়ম (র.) থেকে বর্ণিত । তিনি আল্লাহ পাকের বাণী 1 EU Be ৮১ ০১১ | 551 ১৫ এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, ত তীর নিকট আমি ওহী প্রেরণ করেছি । যেমন তার পূর্ববর্তী অন্যান্য নবীগণের নিকট প্রেরণ করেছিলাম । বর্ণিত আছে যে, এ আয়াতটি রাসূল (সা.)-এর প্রতি নাযিল হওয়ার কারণ ছিল এই যে, যখন আল্লাহ্ তা'আলা ৭, lai < Lle U551১<1। | আয়াতটি রাসূল (সা.)-এর প্রতি নাযিল করলেন এবং এর মাধ্যমে ইয়াহুদী সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করলেন তখন রাসূল (সা.)-এ আয়াতটি তাদের সামনে তিলাওয়াত করলেন । তিলাওয়াত শুনে তারা বলল, আল্লাহ্ তা'আলা হযরত মূসা (আ)-এর পর কোন মানুষের প্রতি কোন ওহীই নাযিল করেন নি। তখন আল্লাহ তা'আলা তাদের এ দাবীকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য এ আয়াতটি নাযিল করেন । এতে মহান আল্লাহ তার নবী এবং মু‘মিনদেরকে এ কথা জানিয়ে দিয়েছেন যে, মূসা (আ)-এর পরই তিনি তার প্রতি ওহী নাযিল করেছেন এবং নাযিল করেছেন এঁ সমস্ত নবী রাসূলদের প্রতিও, যাদের কথা তিনি আয়াতে উল্লেখ করেছেন এবং যাদের কথা তিনি এ আয়াতে উল্লেখ করেন নি। যেমন বর্ণিত আছে ৪ ১০৮৪০. হযরত ইব্ন ‘আব্বাস (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, একদিন সুকায়ন অথবা ‘আদী ইব্ন যায়দ নবী করীম (স.)-কে বলল, হে মুহাম্মদ! হযরত মুসা (আ)-এর পর কোন মানুষের উপর আল্লাহ্ পাক কোন বাণী অবতীর্ণ করেছেন বলে আমাদের জানা নেই । এতে আল্লাহ তা'আলা MC ALi LS I) sal Li ১১ হতে শেষ পৰ্যন্ত নাযিল করেন। WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।